District Police Habiganj

District Police Habiganj District Police Habiganj: জেলা পুলিশ, হবিগঞ্জ

|| হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক ০৪ জন ব্যক্তির ৮,৬১,০০০/- টাকা এবং ৩১ জন ব্যক্তির ৩১টি মোবাইল উদ্ধার ...
25/08/2026

|| হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক ০৪ জন ব্যক্তির ৮,৬১,০০০/- টাকা এবং ৩১ জন ব্যক্তির ৩১টি মোবাইল উদ্ধার ||

হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সাইবার প্রতারণা রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) এর চৌকস টিম হবিগঞ্জ জেলায় বিভিন্ন থানার ভুক্তভোগীদের দায়েরকৃত সাধারণ ডায়েরির ভিত্তিতে বিকাশ/নগদ এর মাধ্যমে প্রতারণাপূর্বক ও ভুলবশত খোয়া যাওয়া নগদ সর্বমোট ৮ লক্ষ ৬১ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেন।

অদ্য ২৫ আগষ্ট ২০২৬ খ্রিঃ তারিখে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় সর্বমোট ৮ লক্ষ ৬১ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন।

।। হবিগঞ্জ জেলার পুলিশ অফিস (ট্রফিক অফিসসহ) বার্ষিক পরিদর্শন করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মো: জিল্‌লুর রহম...
24/08/2026

।। হবিগঞ্জ জেলার পুলিশ অফিস (ট্রফিক অফিসসহ) বার্ষিক পরিদর্শন করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মো: জিল্‌লুর রহমান।।

অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সকাল ১১:৩০ ঘটিকায় সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মো: জিল্‌লুর রহমান মহোদয় হবিগঞ্জ জেলার পুলিশ অফিস (ট্রফিক অফিসসহ) বার্ষিক পরিদর্শন করেন।

এ উপলক্ষে তিঁনি হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয় ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। পরবর্তীতে হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে সশস্ত্র সালাম প্রদান করেন।

অভিবাদন ও সালামি গ্রহণ শেষে ডিআইজি মহোদয় পুলিশ অফিসের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে ডিআইজি মহোদয় কর্মরত অফিসার ও ফোর্সদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ ও সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস এম মনসুর মূসা (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার জনাব প্রবাস কুমার সিংহ (বানিয়াচং সার্কেল), ডিআইও-১, ওসি ডিবি, সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

।। জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল সম্পূর্ণ।।অদ্য ১৪/০৮/২০২৬ খ্রি. তারিখ ...
14/08/2026

।। জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল সম্পূর্ণ।।

অদ্য ১৪/০৮/২০২৬ খ্রি. তারিখ বেলা ১৫.০০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত মাননীয় রেঞ্জ ডিআইজি, সিলেট মহোদয়ের নির্দেশক্রমে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয়ের দিক-নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাশেদুল হক চৌধুরীর নেতৃত্বে সমগ্র হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত এলাকায় সুরক্ষা সরঞ্জামসহ অফিসার ও ফোর্স সমাবেশ করা হয়।

উক্ত ফোর্স মোবিলাইজেশন ড্রিলে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) জনাব এস এম মনসুর মূসা, অফিসার ইনচার্জ (সকল থানা), অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ অংশগ্রহন করেন।

এই আয়োজনের মূল লক্ষ্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সাড়া প্রদান, আন্তঃইউনিট সমন্বয় এবং শৃঙ্খলা ও প্রস্তুতির বাস্তব যাচাই। একইসাথে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দায়িত্ববোধকে আরও সুসংহত করা।

।। জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১২ (বারো) কে‌জি গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেপ্তার ।।হবিগঞ্জ জেলা পুলিশ...
14/08/2026

।। জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১২ (বারো) কে‌জি গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেপ্তার ।।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় অদ্য ১৪/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে দুপুর ১২:২৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চাকলাপুঞ্জি চা বাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

এই বিশেষ অভিযানে ০১ (এক) জন মাদক কারবারীর নিকট থেকে ১২ (বারো) কে‌জি গাঁজা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য- ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা।

প্রাপ্ত মাদকদ্রব্য জব্দসহ এ ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত আসামী ১। তুহিন (২০), পিতা- সুন্দর আলী, মাতা- কারফুন নাহার, সাং দক্ষিণ, হাতুন্দা, থানা- চুনারুঘাট, জেলা- হ‌বিগঞ্জকে গ্রেপ্তার করা হয়।

আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

।। লাখাই থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার।।হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের...
12/08/2026

।। লাখাই থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার।।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ লাখাই থানার নেতৃত্বে অদ্য ১২ আগস্ট, ২০২৬ খ্রিঃ তারিখে দুপুর ১২:৩০ ঘটিকায় লাখাই থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

এই বিশেষ অভিযানে লাখাই থানার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো:মহরম আলী (৫৫)’র বসত ঘরের পেছনে পশ্চিম পাশে সযত্নে বেড়া দিয়ে চাষ করা অবস্থায় মাদকদ্রব্য গাঁজার গাছ ডাল ও পাতাসহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছের দৈর্ঘ্য ৮ ফুট ২ ইঞ্চি এবং ওজন ১ কেজি ১০ গ্রাম।

ঘটনাস্থলে প্রাপ্ত গাঁজার গাছ জব্দসহ আসামী মো:মহরম আলী (৫৫) পিতামৃত সোনাই মিয়া, সাং- লক্ষীপুর, ইউপি- মোড়াকরি, থানা- লাইখাই, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করা হয়।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

।। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ (ষাট) কেজি গাঁজা মাদকদ্রব্য উদ্ধার।হবিগঞ্জ জেলা পুলিশ সুপার ম...
08/08/2026

।। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ (ষাট) কেজি গাঁজা মাদকদ্রব্য উদ্ধার।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় গত ০৭/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রাত ২২:৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের অভ্যন্তরে মালাডোবা সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করেন।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৪ জন মাদক চোরাকারবারি মাদকসহ পালানোর চেষ্টা করে। এসময় ডিবি পুলিশের ধাওয়ায় তারা ৬০ কেজি গাঁজা মাদকদ্রব্য ঘটনাস্থলে ফেলে কৌশলে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থলে প্রাপ্ত গাঁজা মাদকদ্রব্য জব্দ করা হয়। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

।। হবিগঞ্জ জেলা লাখাই থানার মাদক বিরোধী অভিযানে ৫৩৩ (পাঁচশত তেত্রিশ)  পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্র...
08/08/2026

।। হবিগঞ্জ জেলা লাখাই থানার মাদক বিরোধী অভিযানে ৫৩৩ (পাঁচশত তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের সু-দক্ষ দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ লাখাই থানার নেতৃত্বে অদ্য ০৮/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ভোর ০৫:১০ ঘটিকায় হবিগঞ্জ জেলা লাখাই থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানাধীন বুল্লা সড়ক বাজারে গিরেন্দ্র মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৫৩৩ (পাঁচশত তেত্রিশ) ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়বাবদ নগদ ১,৫০০/-(পনেরশত) টাকাসহ মাদক পরিবহনে ব্যবহৃত ০১ (এক)টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

অভিযানে মাদকদ্রব্য ব্যবসায়ের সাথে প্রতক্ষ্যভাবে জড়িত ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী (১) মোঃ জুটন মিয়া(৩৮), পিতা- আজম আলী, সাং- পুর্ব বুল্লা (২) মোঃ নাঈম হোসেন(আকাশ) (২৮),পিতা- মোঃ গাজন মিয়া, সাং- মধ্য সিংহগ্রাম, উভয় থানা- লাখাই, জেলা- হবিগঞ্জদ্বয়কে আটক করা হয়।

আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

।।জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে হবিগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।।অদ্য ০৫ আগস্ট ২০২৬ খ্রিস্ট...
05/08/2026

।।জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে হবিগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি।।

অদ্য ০৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সকাল ১০ ঘটিকায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে হবিগঞ্জ জেলার সদর থানাধীন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মো: তারেক মাহমুদ মহোদয়।

এ সময় মাননীয় হুইপ ও হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ জি কে গউছ মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মহোদয় জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন।

।।বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ এর শুভ উদ্বোধন।।‘‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’’- এই স্লোগানকে সামনে রেখে...
26/07/2026

।।বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ এর শুভ উদ্বোধন।।

‘‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’’- এই স্লোগানকে সামনে রেখে অদ্য ২৬ জুলাই ২০২৬, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, নিমতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মাধ্যমে "বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় হুইপ ও হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব জি কে গউছ মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয় এবং সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোহাম্মদ আবদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ মহোদয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ হবিগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ করি। বাংলাদেশ পুলিশ পরিবেশ রক্ষায় জনগণের পাশে আছে, আগামীতেও থাকবে।

Address

২নং পুল, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ।
Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when District Police Habiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share