Habiganj District Police

Habiganj District Police District Police Habiganj: জেলা পুলিশ, হবিগঞ্জ

"আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত...
10/03/2026

"আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত"

অদ্য ১০ মার্চ ২০২৬ খ্রি. (মঙ্গলবার) পু‌লিশ সুপা‌রের কার্যালয় হবিগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জ জেলার পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।

সভায় ঈদকে সামনে রেখে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার মহোদয় পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলা এবং যাত্রীদের সাথে মানবিক আচরণ করার আহ্বান জানান।

এ সময় মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের সাথে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস প্রদান করেন।

হবিগঞ্জ জেলা পুলিশ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বদ্ধপরিকর।

এ সময় হবিগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলার পরিবহন মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পদবীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

“আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে শিল্প কারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় কর...
10/03/2026

“আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে শিল্প কারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় করেন পুলিশ সুপার, হবিগঞ্জ”

অদ্য ১০ মার্চ ২০২৬ খ্রি. তারিখ, মঙ্গলবার হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলার শিল্প কারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণের সঙ্গে কোম্পানী গুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মরত শ্রমিকদের বেতনভাতাদি সংক্রান্তে আলোচনা করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং হবিগঞ্জ জেলার শিল্প কারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণন উপস্থিত ছিলেন।

“হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে 'আন্তর্জাতিক নারী দিবস-২০২৬' উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত”আজ ৮ মার্চ আন্তর্জাতিক ...
08/03/2026

“হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে 'আন্তর্জাতিক নারী দিবস-২০২৬' উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত”

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়।

সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারা বিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।

এছাড়াও আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তরা।

উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তাগণসহ অত্র জেলা পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

04/03/2026

"হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত"

আজ বুধবার, ০৪ মার্চ ২০২৬খ্রিঃ তারিখে হবিগঞ্জ জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে জনাব মোছা: ইয়াছমিন খাতুন, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে এবং জনাব রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), হবিগঞ্জের সঞ্চালনায় সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়। কল্যান সভা শেষে পুলিশ সুপার এর কার্যালয়ে ফেব্রুয়ারি-২০২৬ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহোদয়ের সভাপত্বিতে সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়।
সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন।

এসময় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

26/02/2026

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি ২০২৬

অনলাইনে আবেদন শুরু ০৫ মার্চ ২০২৬ এবং শেষ ৩১ মার্চ ২০২৬

25/02/2026
"পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন এবং নিজ হাতে বাগান-বিলাস ফুল গাছের চারা রোপন করেন পুলিশ সুপার, হবি...
25/02/2026

"পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন এবং নিজ হাতে বাগান-বিলাস ফুল গাছের চারা রোপন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়"

অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন করেন এবং নিজ হাতে বাগান-বিলাস ফুল গাছের চারা রোপন করেন জনাব মোছা: ইয়াছমিন খাতুন, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন জনাব রাখী রানী দাস , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল)।

"হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা'র বিশেষ অভিযানে ১০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি আটক"অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্র...
25/02/2026

"হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা'র বিশেষ অভিযানে ১০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি আটক"

অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ রাত ০১:৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মীর নগর সাকিনস্থ নুর রহমান এর বসতবাড়ি হতে অভিযান পরিচালনা করে ১০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি ০১। নূর রহমান (৪৫), পিতা -মৃত আঞ্জুম আলী, সাং-মীর নগর, ৫ নং আন্দিউরা ইউনিয়ন মাধবপুর, ২। মোঃ আলী (৪২), পিতা- মোঃ ইসরাফিল, সাং- কাউতলি, সদর, ব্রাহ্মণবাড়িয়া , ৩। মোঃ মাসুম (২৫), পিতা- মোঃ মিসির আলী, মীরনগর, ৫ নং আন্দিউরা ইউনিয়ন, মাধবপুর-হবিগঞ্জদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

"একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি হবিগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন"'মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ...
20/02/2026

"একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি হবিগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন"

'মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ২০২৬ খ্রি: উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

২১শে ফেব্রুয়ারিমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেসকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
20/02/2026

২১শে ফেব্রুয়ারি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

"হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা'র বিশেষ অভিযানে ৫০০০ পিস ইয়াবা ট‌্যাব‌লেটসহ ০২ জন মাদক কারবারি আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ...
19/02/2026

"হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা'র বিশেষ অভিযানে ৫০০০ পিস ইয়াবা ট‌্যাব‌লেটসহ ০২ জন মাদক কারবারি আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়ি জব্দ"

অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি রাত ০১.৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা'র বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন হামুয়ারচর সাকিনস্থ আল খলিফা ষ্টীলমিলস্ এর সামনে পাকা রাস্তার উপর হতে ৫০০০ পিস ইয়াবা ট‌্যাব‌লেটসহ মাদক কারবারি ০১। চমক আলী (৩৫), পিতা-ইছহাক মিয়া, সাং- শিকন্দরপুর বড়াউট ২। মোঃ সাজন মিয়া, পিতা- মৃত আছকর মিয়া, সাং-ঈশাগ্রাই, উভয় থানা-‌ ওসমানীনগর, জেলা- সি‌লেটদের গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।

সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Address

২নং পুল, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ।
Habiganj

Website

https://habiganj.police.gov.bd/

Alerts

Be the first to know and let us send you an email when Habiganj District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share