PRAN - RFL Public School & College

PRAN - RFL Public School & College The School Academic Block is a self-contained four-stored building of exquisite design which houses

প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের একাংশকে নিয়ে একটি আনন...
12/08/2026

প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের একাংশকে নিয়ে একটি আনন্দঘন মুহূর্ত। তাদের সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা সকল কৃতকার্য শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সফলতা কামনা করছি।
🟥 কলেজে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন।🟥

এসএসসি পরীক্ষা-২০২৬ এ প্রাণ-আরএফএল স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জের ঈর্ষনীয় সাফল্য। আলহামদুলিল্লাহ, সাফল্যের ধারাবাহিকতায় আরো...
10/08/2026

এসএসসি পরীক্ষা-২০২৬ এ প্রাণ-আরএফএল স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জের ঈর্ষনীয় সাফল্য।
আলহামদুলিল্লাহ, সাফল্যের ধারাবাহিকতায় আরো একটি মাইল ফলক অর্জন।
মোট শিক্ষার্থীর ৪৫% জিপিএ ফাইভসহ বিজ্ঞান বিভাগে ৬২% জিপিএ ফাইভ। জিপিএ ফাইভে সেরাদের সেরা।
অভিনন্দন শিক্ষার্থীদের এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের সকল অভিভাবক, স্কুল পরিচালনা পর্ষদ ও অন্যান্য শুভানুধ্যায়ীদের প্রতি...।
🟥একাদশে ভর্তির জন্য যোগাযোগ করুন...🟥

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা ...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্ট ২০২...
03/08/2026

প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।

টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলায় নবম ও দশম শ্রেণি মুখোমুখি হয়। মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে দশম শ্রেণিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নবম শ্রেণি। অন্যদিকে চমৎকার লড়াই করে রানার্স-আপ শিরোপাতেই সন্তুষ্ট থাকতে হয় দশম শ্রেণীকে।

আজ দুপুরে টুর্নামেন্টের সূচনা পর্বে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কাওসার শোকরানা স্যার। এছাড়া ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের (এসএমসি) প্রেসিডেন্ট লে. কর্নেল (অব.) ইঞ্জি. সৈয়দ এনামুল হাসান কামাল (পিএসসি) স্যার।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী সভা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন সম্মানিত সভাপতি মহোদয়।

💠একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ...💠🔷 প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ...
02/08/2026

💠একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ...💠
🔷 প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আজই ক্যাম্পাস ভিজিট করুন।
🔷 আপনার সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে আর নয় দুশ্চিন্তা, আপনার দোড় গোড়ায় উচ্চ শিক্ষার সুবর্ণ সুযোগ...
🔷 অলিপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ

বার্ষিক বিজ্ঞান মেলা-২০২৬প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ।
21/07/2026

বার্ষিক বিজ্ঞান মেলা-২০২৬
প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ।

জুলাই শহীদ দিবস-২০২৬আজ ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে দিবসটি উ...
16/07/2026

জুলাই শহীদ দিবস-২০২৬
আজ ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে দিবসটি উপলক্ষে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে।

প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ-এর প্রাথমিক বৃত্তিতে সাফল্য। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা....
12/07/2026

প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ-এর প্রাথমিক বৃত্তিতে সাফল্য।
সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা....

 #জরুরি  #নিয়োগ
18/06/2026

#জরুরি #নিয়োগ

Address

Shoiljura, Olipur, Shayestagonj
Habiganj

Opening Hours

Monday 08:00 - 16:10
Tuesday 08:00 - 16:10
Wednesday 08:00 - 16:10
Thursday 08:00 - 16:10
Saturday 08:00 - 16:10
Sunday 08:00 - 16:10

Telephone

+8801704132270

Alerts

Be the first to know and let us send you an email when PRAN - RFL Public School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PRAN - RFL Public School & College:

Shortcuts

Share