৬নং রাজিউরা ইউনিয়ন পরিষদ,হবিগঞ্জ ।। "আপন শক্তিতে সমুজ্জ্বল" ।।Hobiganj

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • ৬নং রাজিউরা ইউনিয়ন পরিষদ,হবিগঞ্জ ।। "আপন শক্তিতে সমুজ্জ্বল" ।।Hobiganj

৬নং রাজিউরা ইউনিয়ন পরিষদ,হবিগঞ্জ ।। "আপন শক্তিতে সমুজ্জ্বল" ।।Hobiganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ৬নং রাজিউরা ইউনিয়ন পরিষদ,হবিগঞ্জ ।। "আপন শক্তিতে সমুজ্জ্বল" ।।Hobiganj, Landmark & historical place, Raziura, Habiganj.
(1)

৬নং রাজিউড়া ইউনিয়ন পরিষদ।

আয়তন – ২২.৭০ (বর্গ কিঃ মিঃ)

লোকসংখ্যা – ২২৭৪৫ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/অটো টেম্পু।
শিক্ষার হার – ৯৩%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ
চারিনাও সরকারি প্রাথমিক বিদ্যালয়
শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
সানাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়
বেকিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
শুমেশ্বরি সরকারি

প্রাথমিক বিদ্যালয়
চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
গদাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ভাদগুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
শৈলজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
উচ্চ বিদ্যালয়ঃ ২ টিঃ
১। উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়।
২। তেলিখাল আদর্শ উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা- ২ টিঃ
উচাইল সুন্নিয়া দাখিল মাদ্রাসা।

দায়িত্বরত চেয়ারম্যান – ফয়জুল ইসলাম ফজল।

গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১৫ টি।

ঐতিহাসিক/পর্যটন স্থান – ১ টিঃ
উচাইল শাহী জামে মসজিদ।

ইউপি ভবন স্থাপন কাল – ০১-০১-১৯৬০ ইং।

নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ –
২) প্রথম সভার তারিখ –
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –

গ্রাম সমূহের নামঃ
গ্রামের সংখ্যা – ৪৩ টি।
মৌজার সংখ্যা – ১৬ টি।
চারিনাও,বাদুপাশা,শংকরপাশা,শান্তিষা,দৌলতপুর,সানাবই, ডুমরা,মতুরাপুর,আকতপুর,বেকিটেকা,কৃষ্নপুর,জয়রামপুর
,চরিপুর ,রায়পুর,হুরগাও,রাবনরঘু,রাজিউড়া,মির্জাপুর,
চাঁনপুর,সুখচর,আঃ রহিমপুর,গয়েবপুর,বাঘআচরা
,আজিমাবাদ,ভংগুরহাটি,ভাদগুড়ি,পুটিয়ারচক,শন্তুষপুর
,জালালাবাদ,হাসিনাবাদ,রতনপুর,শ্রীপুর,আমিনপুর,ঘোড়াবই,পাঠলী,বালিকান্দি,আদর্শগ্রাম,গদাইনগর, নাঈমনগর,নোয়াগাও,নোয়াবাদ, শরীফপুর,মনিপুর।

ইউনিয়ন পরিষদ জনবলঃ
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

প্রখ্যাত ব্যক্তিত্বঃ
৬নং রাজিউড়া ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিদের নামঃ

১। জনাব মোঃ মানিক মিয়া ( ম্যাজিষ্ট্যাট), শংকর পাশা।
২।জনাব মোঃ মাতাব্বর মিয়া ( ম্যাজিষ্ট্যাট), শংকর পাশা
৩। জনাব মোঃ কামরুজ্জামানফারুক(অতিঃ সচিব)শান্তিষা।
৪। জনাব মোঃ আজিজুল ইসলাম(উপ সচিব),শংকর পাশা।
৫। জনাব শামীম আহমেদ ( এডভোকেট) গ্রামঃ শান্তিষা।
৬। জনাব মোতাচ্ছির মিয়া (এডভোকেট) গ্রামঃ শৈলজুরা।
৭। জনাব মুতিউর রহমান সানু (এডভোকেট), ভাদগুড়ি।
৮। জনাব আব্দুর রউফ তাইছ (এডভোকেট), ভাদগুরি।
৯। পীরজাদা শাহ মোহিত সরকার(বাউল সম্রাট)দৌলতপুর।
১০। হযরত মাওলানা আলহাজ্ব সৈয়দ আকতার আলী আল কাদরী রহঃ, গ্রাম- ঘোরাবই।
১১। হযরত আল্লামা সাইকুল হাদিস হাফেজ তোফাজ্জুল হক (মোহাদ্দিছ)গ্রামঃগদাই নগরপশ্চিম।

খাল ও নদীঃ ৬নং রাজিউড়ায় ২টি নদী ও ৩টি খাল রয়েছে।
নদীঃ ১। সুতাং নদী ২। বেলেশ্বরী নদী
খালঃ ১। সীমের খাল ২।তেলিখাল ৩। পেযারা ভাংগার খাল

হাট/বাজার সংখ্যা -২ টিঃ
১। উচাইল বাজার ২। সাধুর বাজার।

02/08/2026
╭─❖ 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡 🤍 ❖─╮সারা দেশের ৯,৬৭১ জন এলএল.বি. স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীর মধ্যে জাতীয় মেধাতালিকার সেরা ১০ জনের ...
31/07/2026

╭─❖ 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡 🤍 ❖─╮

সারা দেশের ৯,৬৭১ জন এলএল.বি. স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীর মধ্যে জাতীয় মেধাতালিকার সেরা ১০ জনের একজন হতে পেরে আমি মহান আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ।

এই সম্মান শুধু আমার নয়—এটি আমার পরিবার, প্রিয় হবিগঞ্জ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সহপাঠী এবং সকল শুভাকাঙ্ক্ষীর।

বিশেষ কৃতজ্ঞতা দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকাকে—আমার এই অর্জনকে সংবাদ হিসেবে প্রকাশ করে উৎসাহ ও সম্মান জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ। 🌹

🤍 এই অর্জন আপনাদের সবার।
╰──────────────────────╯

হবিগঞ্জের গর্ব খন্দকার জাবেদ জিলানী, এলএলবি ফাইনালে সারাদেশে ৯ম

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

হবিগঞ্জ তথা সিলেট বিভাগের মেধাবী সন্তান খন্দকার জাবেদ জিলানী জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল পরীক্ষা-২০২৩ এ সারাদেশের সম্মিলিত মেধা তালিকায় ৯ম স্থান অর্জন করে অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সারাদেশের ৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থীর মধ্যে তিনি এই গৌরবময় স্থান অর্জন করেন। একই সঙ্গে তিনি ঢাকা মহানগরীর ২৫টি আইন কলেজের সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান লাভ করেছেন।

খন্দকার জাবেদ জিলানী ঢাকার স্বনামধন্য ক্যাপিটাল ল কলেজ থেকে এলএলবি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁর অসাধারণ ফলাফলে গর্ব প্রকাশ করে কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট শারমিন কবির বলেন, “ঢাকা মহানগরীর ২৫টি আইন কলেজের মধ্যে ৩য় স্থান এবং সারাদেশে ৯ম স্থান অর্জন করা আমাদের কলেজের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁর এই সাফল্য মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের উজ্জ্বল স্বীকৃতি।”

কলেজের ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট আকবর হোসেন জুয়েল বলেন, “খন্দকার জাবেদ জিলানী নিয়মিত অধ্যয়ন, সহযোগিতামূলক মনোভাব ও নেতৃত্বের গুণাবলির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তিনি বাংলাদেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”

খন্দকার জাবেদ জিলানী ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ থেকে ইংরেজি বিষয়ে বিএ (সম্মান) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর (এমএ ইন ইংলিশ) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ইংলিশ অরবিট, ঢাকা-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইংরেজি ভাষা শিক্ষার প্রসারে কাজ করছেন।

শিক্ষা, ইংরেজি ভাষা ও আইন—এই তিনটি ক্ষেত্রে তাঁর ধারাবাহিক সাফল্য তাঁকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীকে পরিণত করেছে।

হবিগঞ্জ সদর উপজেলার ৬ নম্বর রাজিউড়া ইউনিয়নের ঘোরাবই গ্রামের সন্তান খন্দকার জাবেদ জিলানীর এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরব নয়; এটি হবিগঞ্জ তথা সিলেট বিভাগের জন্য এক অনন্য সম্মান। তিনি আজ হবিগঞ্জের গর্ব এবং বাংলাদেশের একজন সম্ভাবনাময় মেধাবী সম্পদ।

তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশসেবামূলক কর্মজীবনের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

জনগণের সেবায়, উন্নয়নের প্রত্যয়ে 🤝৬ নং রাজিউরা ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে মেম্ব...
04/06/2026

জনগণের সেবায়, উন্নয়নের প্রত্যয়ে 🤝
৬ নং রাজিউরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ রোমান মিয়া।
আপনাদের একটি ভোট ও আন্তরিক সমর্থন হতে পারে উন্নয়নের নতুন সূচনা। ভাইয়ের জন্য শুভকামনা ও দোয়া রইল।

With Habibur Rahman Habibi – I just got recognized as one of their top fans! 🎉
04/06/2026

With Habibur Rahman Habibi – I just got recognized as one of their top fans! 🎉

👌🏽
04/06/2026

👌🏽

🔰 আপনি যখন দেখবেন মসজিদ করার জন্য আরেকজনের জমি দখল করে সওয়াব কামানোর আশায় জবরদখল হবে, এটাকে আমি সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ বলে মনে করি না। ভাবুন যে অসহায় মানুষের এটা একমাত্র সম্বল ছিল, তার কি অবস্থা।

🔰 যখন দেখবেন হজ করে হাজী সুদের টাকা গণণা করে তখন উনাকে হাজী না বলে পাজি বলাটাই শ্রেয়।

🔰 যখন নিজের পারিবারিক সম্পত্তি বা কেনা সম্পত্তি না হলেও, দেখবেন সেটেলমেন্ট জরিপে প্রতারণার মাধ্যমে বেনামি যায়গা দখল করে, দশের জায়গা বলে চালিয়ে দেয় কিন্তু দশের নামে সেই জমি না দিয়ে, দিন শেষে নিজের নামে রেকর্ড করে। এবং সংলগ্ন অন্যর মালিকানা জমিতে দখল বাজি চালায়, তাকে আমি ভালো মানুষ বলতে পারি নাহ।

🔰 রাস্তার নামে যখন নিজের বাড়ির পারিবারিক রাস্তা খনন করা হবে, তখন এটাকে আমি উন্নতি বলতে পারি নাহ।

এই ধরনের মানুষ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যৎ এ ও থাকবে। এমন ১/২ জন সব যায়গায় থাকে। এই ধরনের মানুষ এর আরেকটা জিনিস থাকে, যখন বুঝতে পারে মরণ সন্নিকটে, তখন গোপনে আপনার কাছে মাফ চেয়ে যাবে। কিন্তু বান্দার হক মাফ করার মালিক যে আল্লাহ এটা তো বুঝে আসতে হবে।

উপরোক্ত বিষয়গুলো বিবেচনা না করেই, কিছু চেয়ারম্যান প্রার্থী দেখলাম, বাহবা দিচ্ছে। ভোটের দরকার, মূল কাহিনি জানার প্রয়োজন নাই। কিন্তু বাস্তবতা হওয়া উচিত ছিল ন্যায্য আচরণ করা।

আখেরি জামানায় লেবাস থাকবে কিন্তু ঈমানের দূরত্ব বেড়ে যাবে। এটাই বাস্তবতা। সত্যর পথে চলা কঠিন কিন্তু অসম্ভব নয়। আর নিজের এলাকার মানুষকে আপন জন মনে করি বিধায় এলাকার বাহিরে যে কোন সমস্যায় বুকে আগলে রাখি এর প্রামাণ সবসময়ই দিয়ে এসেছি। কারণ একটাই সাড়ে ৩ হাত জায়গার বেশি আপনি পাবেন নাহ, এটা মনে রেখে চলি।

📝 ঘোরাবই সাহেব বাড়ি, হবিগঞ্জ সদর, সিলেট।

১০ লক্ষ টাকা অনুদান
30/05/2026

১০ লক্ষ টাকা অনুদান

এই মানুষ টা দেশের সম্পদ, আবেগ দিয়ে চিন্তা না করে বিবেক দিয়ে ভাবুন। এর চাইতে বেশি কিছু বলার নাই। Criminal Cases এ ১০০% সব...
30/05/2026

এই মানুষ টা দেশের সম্পদ, আবেগ দিয়ে চিন্তা না করে বিবেক দিয়ে ভাবুন। এর চাইতে বেশি কিছু বলার নাই। Criminal Cases এ ১০০% সব কিছু প্রামাণিত হতে হয়, এছাড়া হত্যা ঘটনায় ইনভলভ থাকিতেই হয়।
এই মূল ইস্যুটি Barrister Sumon MP ভাইয়ের সাথে যথাপোযুক্ত নয়। তাই অবিলম্বে জামিন দেয়া হোক।

25/05/2026

আগামীতে যারা জন প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করছেন, আগে এলাকার তরুণ প্রজন্মের ম্যান্ডেট বুঝুন। তারণ্যর আহবান উপেক্ষা করে চেয়ারম্যান - মেম্বার হওয়া যাবে না। সুতাং নদী রক্ষায় আপনার কি ম্যান্ডেট বলে যান।

Address

Raziura
Habiganj
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৬নং রাজিউরা ইউনিয়ন পরিষদ,হবিগঞ্জ ।। "আপন শক্তিতে সমুজ্জ্বল" ।।Hobiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share