Orders & Circulars

Orders & Circulars I will try to give information others.

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে 'আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫' এর আওতায় উন্নয়ন প্রকল্পের জন্য সেব...
01/09/2026

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে 'আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫' এর আওতায় উন্নয়ন প্রকল্পের জন্য সেবা গ্রহণের ক্ষেত্রে কতিপয় বিষয় স্পষ্টীকরণ সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের পত্র।

সকল হিসাবরক্ষণ অফিসসমূহে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নমুনা স্বাক্ষর সংরক্ষণ প্রসঙ্গে সিএজি কার্যালয়ের পত্র।
30/08/2026

সকল হিসাবরক্ষণ অফিসসমূহে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নমুনা স্বাক্ষর সংরক্ষণ প্রসঙ্গে সিএজি কার্যালয়ের পত্র।

হিসাবরক্ষণ অফিস কর্তৃক সংশ্লিষ্ট বিভাগ/ডিপার্টমেন্টের সাথে হিসাবের নিয়মিত সংগতিসাধন (Reconciliation) প্রসঙ্গে হিসাব মহান...
30/08/2026

হিসাবরক্ষণ অফিস কর্তৃক সংশ্লিষ্ট বিভাগ/ডিপার্টমেন্টের সাথে হিসাবের নিয়মিত সংগতিসাধন (Reconciliation) প্রসঙ্গে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের পত্র।

হাওড়/দ্বীপ/চর ভাতা বিষয়ক আলোচনা ও জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের বদ‌লি নী‌তিমালা----------------------------------------------...
29/08/2026

হাওড়/দ্বীপ/চর ভাতা বিষয়ক আলোচনা ও জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের বদ‌লি নী‌তিমালা
-----------------------------------------------------------
ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ এর ১৮/০২/২০১৮‌ খ্রি. তা‌রি‌খের ৭৬ নম্বর প্রজ্ঞাপ‌নে হাওড়/দ্বীপ/চর হি‌সে‌বে ১৬ টি উপ‌জেলা‌কে ঘোষণা করা হ‌য়ে‌ছে।

জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের কর্মচারীগণের সুষ্ঠুভা‌বে পদায়‌নের ল‌ক্ষ্যে ২৫/১২/২০২২ তা‌রি‌খে গে‌জেট অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগ‌ণের পদায়ন নী‌তিমালা, ২০২২ প্রণয়ন করা হয়। উক্ত নী‌তিমালায় জেলা, উপ‌জেলাসমূহ‌কে " ক ", "খ " , " গ " ক‌্যাটাগ‌রি‌তে শ্রেণি‌বিন‌্যাস করা হয়। প‌রি‌শিষ্ট " গ " অনুযায়ী পার্বত‌্য/নবসৃষ্ট/হাওড়/দ্বীপ/ চর/সমুদ্র উপকূলবর্তী ও দুর্গম উপ‌জেলাসমূহ অন্তর্ভুক্ত করা হয়। যা ম‌ন্ত্রিপ‌রিষদ বিভা‌গের ঘো‌ষিত উপ‌জেলাসমূ‌হের বা‌হি‌রেও ক‌য়েক‌টি উপ‌জেলা‌কে অন্তর্ভুক্ত করা হয়। যেমন: হাওড় উপ‌জেলা হি‌সে‌বে
(১) নিকলী, কি‌শোরগঞ্জ (২) মদন, নেত্রকোণা (৩) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, তা‌হিরপুর, বিশ্বম্ভবরপুর, মধ‌্যনগর। (৪) লাখাই, হ‌বিগঞ্জ।
দ্বীপ উপ‌জেলা হি‌সে‌বে (১) ম‌হেশখালী, কক্সবাজার।
চর উপ‌জেলা হি‌সে‌বে (১) চরভদ্রাসন, ফ‌রিদপুর
(২) দৌলতপুর, মা‌নিকগঞ্জ। মোট ১০ টি উপ‌জেলা হাওড়/দ্বীপ/চর হি‌সে‌বে অন্তর্ভুক্ত করা হ‌য়ে‌ছে, যা ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ কর্তৃক অনু‌মো‌দিত উপ‌জেলার ব‌হির্ভূত।
ফ‌লে উক্ত উপ‌জেলায় কর্মরত কর্মচারীগণ হাওড়/দ্বীপ/চর ভাতা প্রাপ‌্য নন। যা অর্থ মন্ত্রণাল‌য়ের ২৬/০৫/২০২৫ খ্রি. তা‌রি‌খের ১৩৫ নম্বর প্রজ্ঞাপ‌নে স্পষ্ট। উক্ত প‌ত্রের নি‌র্দেশনা ও অনু‌লি‌পির ১০ নম্বর তা‌লিকা অনুযায়ী‌ স্পষ্ট। তাছাড়া পূর্ববর্তী ২৬/০১/২০২২ খ্রি. তা‌রি‌খের ১১ নম্বর ও ০৫/০৫/২০১৯ খ্রি. তা‌রি‌খের ৪৮ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী স্পষ্ট। কিন্তু তা স‌ত্ত্বেও উল্লে‌খিত ১০ টি উপ‌জেলাসমূ‌হে কর্মরত বি‌ভিন্ন কার্যাল‌য়ের কর্মচারীগণ জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের বদ‌লি নী‌তিমালা গে‌জেট‌কে ভুল ব‌্যাখ‌্যা‌য়িত ক‌রে হাওড়/দ্বীপ/চর ভাতা গ্রহণ কর‌ছেন ম‌র্মে প্রতীয়মান হয়। এতে রাষ্ট্রীয় অ‌র্থের অনিয়‌মিত ব‌্যয় হ‌চ্ছে।

বেতন-ভাতা‌দি প‌রি‌শো‌ধের ক্ষে‌ত্রে হিসাবরক্ষণ অ‌ফি‌সের নিরীক্ষা করা প্রয়োজন। এ বাবদ অ‌তি‌রিক্ত গৃহীত অর্থ আদায় এবং প্রাপ‌্যতা বিহীন অর্থ প্রদান বন্ধ করার বিষ‌য়ে হিসাব মহা‌নিয়ন্ত্রক কার্যালয়ের প‌রিদর্শন শাখা এবং সি‌ভিল অ‌ডিট অ‌ধিদপ্তর বি‌শেষ নিরীক্ষা কার্যক্রম গ্রহণ কর‌তে পা‌রেন। অনুসন্ধা‌নে উদাহরণস্বরূপ দেখা যায়, হ‌বিগঞ্জ জেলার লাখাই উপ‌জেলার প্রাথ‌মিক বিদ‌্যালয়সমূ‌হে হাওড় ভাতা বাবদ বি‌ভিন্ন সম‌য়ে বরাদ্দ দি‌য়ে অর্থ প‌রি‌শোধ করা হ‌য়ে‌ছে। পরবর্তী‌তে ২০২৪-২৫ ও ২০২৫ -২৬ অর্থবছ‌রে হাওড় ভাতা বাবদ বরাদ্দ প্রদান করা হয়‌নি। কিন্তু অন‌্যান‌্য অ‌ফিসসমূ‌হে বরাদ্দ প্রা‌প্তি সা‌পে‌ক্ষে প‌রি‌শোধ করা হ‌চ্ছে। যা সরকা‌রি অ‌র্থের অ‌নিয়‌মিত ব‌্যয়।

Transfer of Property (Amendment) Act, 2026-এর মাধ্যমে সম্পত্তি দানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইনি পরিবর্তনের উদ্যোগ ন...
28/08/2026

Transfer of Property (Amendment) Act, 2026-এর মাধ্যমে সম্পত্তি দানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইনি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত ধারা 122A ও 122B অনুযায়ী, দাতা সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের (usufruct) অধিকার নিজের কাছে সংরক্ষণ করতে পারবেন।
এই বিশেষ ব্যবস্থা পিতা-মাতা/দাদা-দাদি/নানা-নানি ও সন্তান/নাতি-নাতনি এবং স্বামী-স্ত্রীর মধ্যে প্রযোজ্য হবে।
এ ধরনের দান বৈধতার জন্য নিবন্ধিত দলিল (Registered Deed) সম্পাদন বাধ্যতামূলক করা হয়েছে।
নিবন্ধনের পর দান সাধারণভাবে অপরিবর্তনীয় হলেও নির্দিষ্ট পরিস্থিতিতে পারস্পরিক সম্মতি অথবা জেলা জজের অনুমোদনের মাধ্যমে পরিবর্তন, বাতিল বা সংশোধনের সুযোগ রাখা হয়েছে।
আইনটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো মালিকানা গ্রহীতার কাছে হস্তান্তরিত হলেও দাতার আজীবন ভোগের অধিকার বহাল থাকবে।

সম্মানী খাতে অর্থ পরিশোধের ক্ষেত্রে উৎসে কর কর্তনের বিষয়ে NBR এর মতামত প্রদান।।
28/08/2026

সম্মানী খাতে অর্থ পরিশোধের ক্ষেত্রে উৎসে কর কর্তনের বিষয়ে NBR এর মতামত প্রদান।।

বিভাগীয় মামলা নিষ্পত্তি না হওয়ায় সাধারণ ভবিষ্য তহবিলের অর্থ প্রদেয় মুনাফাসহ চূড়ান্ত উত্তোলন প্রসংগে অর্থ মন্ত্রণালয়ের পত...
24/08/2026

বিভাগীয় মামলা নিষ্পত্তি না হওয়ায় সাধারণ ভবিষ্য তহবিলের অর্থ প্রদেয় মুনাফাসহ চূড়ান্ত উত্তোলন প্রসংগে অর্থ মন্ত্রণালয়ের পত্র।

পরিচালন বাজেটের আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক কোডের সংজ্ঞা ও ব্যাখ্যা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্র।
16/08/2026

পরিচালন বাজেটের আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক কোডের সংজ্ঞা ও ব্যাখ্যা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্র।

প‌রিবার পরিকল্পনা অ‌ধিদপ্ত‌রের মাঠ পর্যা‌য়ে উন্নয়ন প্রক‌ল্পে নি‌য়ো‌জিত কর্মকর্তা, কর্মচারী‌দের চাকু‌রি রাজস্ব খা‌তে ‌নি...
15/08/2026

প‌রিবার পরিকল্পনা অ‌ধিদপ্ত‌রের মাঠ পর্যা‌য়ে উন্নয়ন প্রক‌ল্পে নি‌য়ো‌জিত কর্মকর্তা, কর্মচারী‌দের চাকু‌রি রাজস্ব খা‌তে ‌নিয়‌মিতকরণ আদেশ।

প্রথমবার সরকারি চাকরিতে যোগদানের সময় সন্তানের বয়স ৬ মাসের কম হলে, সন্তান ৬ মাস বয়সে পৌঁছানো পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পা...
15/08/2026

প্রথমবার সরকারি চাকরিতে যোগদানের সময় সন্তানের বয়স ৬ মাসের কম হলে, সন্তান ৬ মাস বয়সে পৌঁছানো পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পাওয়ার বিধান রয়েছে।

Address

Upazila Sadar
Habiganj
3300

Alerts

Be the first to know and let us send you an email when Orders & Circulars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Orders & Circulars:

Shortcuts

Share