BNP Network, Habiganj-4

BNP Network, Habiganj-4 Official grassroots page operated under BNP Network with authorization from BNP Central Office.

চা শ্রমিক ও আদিবাসীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স, থাকা ও খাওয়া এবং প্রশিক্ষণ একদম সরকারি খরচে ফ্রী আগ্রহীরা দ্র...
25/08/2026

চা শ্রমিক ও আদিবাসীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স, থাকা ও খাওয়া এবং প্রশিক্ষণ একদম সরকারি খরচে ফ্রী আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।

23/08/2026
প্রধানমন্ত্রীর  নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে মাননীয় সংসদ সদস্য  এস.এম. ফয়সলহবিগঞ্জ-৪ (চুনা...
23/08/2026

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে মাননীয় সংসদ সদস্য এস.এম. ফয়সল

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেন। সেই প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের কাছে যেতে হবে। এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা কাছ থেকে জানতে চাই। জনগণের কথা শুনেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

রোববার বিকেলে মাধবপুরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এমপি ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ছয় মাসে দেশের ভঙ্গুর অর্থনীতির মধ্যেও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এসব কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
সৈয়দ মো. ফয়সল বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যা, উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত সংকটসহ জনকল্যাণের বিষয়গুলো জনগণের কাছ থেকে সরাসরি শুনতে চাই। মানুষের প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। সংসদ সদস্যের পরিদর্শন কক্ষটি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম হিসেবে কাজ করবে।

এমপি ফয়সল বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে জবাবদিহি রয়েছে। কোনো এলাকার সমস্যা শুধু কাগজে-কলমে জানলে তার প্রকৃত চিত্র বোঝা সম্ভব নয়। তাই সরেজমিনে গিয়ে মানুষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুর্শেদ আলম, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আলরনি, বিএনপি নেতা অলিউল্লাহ, মাধবপুর থানার ওসি সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

[এডমিন]

অভিনন্দন 🇧🇩🌾 বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।।দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয়ত...
20/08/2026

অভিনন্দন 🇧🇩🌾
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট পেয়েছেন ২৫৫টি।।

18/08/2026

নারীদের যাতায়াতে রাজধানীতে নামছে 'মহিলা বাস' সার্ভিস, চালক ও কন্ডাক্টরও নারী

18/08/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এমপি ফয়সলের বৈঠক
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, হুইপ জি কে গউছ, সিলেট ও মৌলভীবাজার আসনের সংসদ সদস্য এবং বিভিন্ন চা বাগানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে হবিগঞ্জসহ সিলেট বিভাগের চা বাগানগুলোর সার্বিক পরিস্থিতি, চা শ্রমিকদের কল্যাণ এবং বাগানগুলোর উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশ এবং তাদের জন্য সরকারের চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

16/08/2026

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

16/08/2026

পিছনে বৈদ্যুতিক পাখা চলছে,এনসিপির সামনে হারিকেন

মাধবপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতী...
15/08/2026

মাধবপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাধবপুর সায়হাম ফিউচার পার্কে অবস্থিত বিএনপি কার্যালয়ে মাধবপুর পৌর মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর পৌর মহিলা দলের সভাপতি ইশরাত জাহান ডলি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দ লাভলী সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খান রাখি।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেত্রী রুনা সোলায়মান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবিরসহ দলীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, “বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা রক্ষার আন্দোলনে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের সংকটময় সময়ে তাঁর নেতৃত্ব জনগণকে সাহস ও প্রেরণা যুগিয়েছে।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে গিয়েছিল। তিনি দেশের অন্যতম জনপ্রিয় ও গণতান্ত্রিক রাজনৈতিক নেতা হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।”
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Address

Habiganj
Habiganj
3300

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network, Habiganj-4 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share