ASP, Haluaghat Circle

ASP, Haluaghat Circle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ASP, Haluaghat Circle, Law enforcement agency, Haluaghat, Haluaghat Upazila.
(1)

Assistant Superintendent of Police – Haluaghat Circle
📍 হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ।


সততা, নিরপেক্ষতা, ও পেশাদারিত্বের সাথে নাগরিক নিরাপত্তা ও আইনী সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রস্তুত।

19/03/2026
08/03/2026

হালুয়াঘাট সার্কেল অফিস কর্তৃক ২২ টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর।

একজন ব্যবহারকারীর একটি মোবাইল হারিয়ে যাওয়া শুধু তার আর্থিক ক্ষতি না, পাশাপাশি তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু অংশ হারিয়ে যাওয়ার মতো। এতে তার ব্যক্তিগত ফোনে রাখা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ক্যামেরায় ক্যাপচার করে রাখা অনেক মুহুর্ত হারিয়ে যায়। থানায় প্রতিদিন মোবাইল হারানোর অনেক জিডি হয়। হালুয়াঘাট সার্কেল অফিস থেকে আমরা চেষ্টা করি হারানো মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে। তারই ধারাবাহিকতায় আমার টিম গতমাসে দেশের বিভিন্ন জিলা থেকে ২২ টি হারানো মোবাইল উদ্ধার করে। সেগুলো আজ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। হারানো মোবাইল হাতে পেয়ে তাদের চোখে ভেসে ওঠা আনন্দের স্রোত আমাদের কাজের অনুপ্রেরণা।

হালুয়াঘাট সার্কেল অফিসে কর্মরত সকল কর্মকর্তাকে ধন্যবাদ আন্তরিকতা নিয়ে হারানো মোবাইল উদ্ধারের কাজগুলো করার জন্য।

হালুয়াঘাটে বিকাশ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার। কয়েকদিন আগে হালুয়াঘাট সার্কেল এএসপি অফিসে একজন ভদ্র মহিলা অভিযোগ করেন যে...
04/03/2026

হালুয়াঘাটে বিকাশ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার।

কয়েকদিন আগে হালুয়াঘাট সার্কেল এএসপি অফিসে একজন ভদ্র মহিলা অভিযোগ করেন যে ওনার কাছ থেকে একজন অজ্ঞাতনামা লোক ফোন করে বিজিবির সদস্য পরিচয় দেন এবং সরকারি ঘর বরাদ্দ দিবে বলে বিকাশে টাকা চান। ভিক্টিমের কাছ থেকে বারবার কিস্তিতে প্রায় ৪ মাস যাবত টাকা নেন। এভাবে ১১.৫ লাখ টাকা নিবার পরে সে প্রতারক ভদ্রমহিলার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি আমলে নিয়ে হালুয়াঘাট সার্কেল এএসপি মহোদয় তদন্ত শুরু করেন। তিনি তদন্তের মাধ্যমে কিছু তথ্য পেয়ে হালুয়াঘাট থানার সাব ইন্সপেক্টর রাশেদ এবং সাব ইন্সপেক্টর কমলকে নিয়ে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূলহোতাকে হালুয়াঘাটের আকনপাড়া থেকে গ্রেপ্তার করেন।। বিষয়টি নিয়ে মামলা রুজু হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের আইডেন্টিফাই করার জন্য তদন্ত কাজ চলমান আছে।

সবাই মোবাইল ফোনে ডিজিটাল প্রতারণা থেকে সাবধান থাকুন। আপনার ব্যাংক, বিকাশ, নগদের পাসওয়ার্ড, পিন বা ওটিপি কখনোই অফিসিয়ালি চাওয়া হয়না। তাই কাউকেই এসব দিবেন না। কেউ কোনকিছু বরাদ্দ দিবার কথা ফোনে বলে টাকা চাইলে ইউএনও অফিসে, পৌরসভায় বা থানায় যোগাযোগ করুন। নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন।

০১/০৩/২০২৬ খ্রিস্টাব্দ উপজেলা প্রশাসন হালুয়াঘাটের উদ্যোগে আয়োজিত মাদক নির্মূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হ...
01/03/2026

০১/০৩/২০২৬ খ্রিস্টাব্দ
উপজেলা প্রশাসন হালুয়াঘাটের উদ্যোগে আয়োজিত মাদক নির্মূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য (ধোবাউড়া-হালুয়াঘাট, ময়মনসিংহ ১) উপস্থিত ছিলেন। সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদের ইমাম-খতিব, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংস্থার প্রধান, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসাসের সভাপতিত্বে আলোচনা শেষে সবার মতামতের ভিত্তিতে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
১. মাদকের স্পটসমূহে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
২. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক প্রতিটি ওয়ার্ডে ও বাজারে মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন করে নিয়মিত মনিটরিং করবেন। এই কমিটিতে ইমাম, শিক্ষক, অধূমপায়ী ব্যক্তি, ছাত্রসংগঠনের ব্যক্তি, সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটির কার্যক্রম মূল্যায়নের জন্য একমাস পরে আবারও সভা করা হবে এবং অগ্রগতি নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।
৩. শিক্ষা প্রতিষ্ঠানেও অনুরূপ কমিটি গঠন করে শিক্ষার্থীদের গতিবিধি ও মাদকের সাথে সংশ্লিষ্টতা যাচাই করা হবে।
৪. সন্ধ্যা ৮.০০ টার পর শিক্ষার্থীরা অযথা বাইরে ঘোরাঘুরি করতে পারবেনা। অযথা ঘোরাঘুরি করলে আইন শৃঙ্খলা বাহিনির জিজ্ঞাসাবাদের আওতায় আসবে এবং সন্দেহ হলে তাকে আইনের হেফাজতে আনা হবে। অভিভাবকদেরও এই বিষয়ে জানানো/জিজ্ঞাসাবাদ করা হবে।
৫. ইউনিয়ন পর্যায়ে দোকানপাট ১০.০০ টার পর খোলা রাখা যাবেনা। হাইওয়ে ও পৌরসভার অভ্যন্তরের দোকানপাট ১১.০০ পর্যন্ত খোলা রাখা যাবে। দোকানপাটে লুডু, জুয়া বা ক্যারম খেলা যাবেনা।
৬. ইমামগন প্রতি জুম্মার বয়ানে মাদকের কুফল নিয়ে আবশ্যিকভাবে বক্তব্য দিবেন।
৭. গ্রাম পুলিশ নিয়মিত দোকান বন্ধ ও বিভিন্ন আড্ডার যায়গা পরিদর্শন করে রিপোর্ট দিবেন।
৮. মাদক বিরোধী অবস্থান জানানোর জন্য মাইকিং করা হবে।
৯. সকল সংস্থা সমন্নিতভাবে অভিযান পরিচালনা করবে।
#আগামী একমাস পর একই বিষয়ে মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে এই কাজে সহায়তা করার অনুরোধ জানানো হলো।

সম্প্রতি হালুয়াঘাট হেল্পলাইন নামক একটি গ্রুপে হালুয়াঘাটের বিভিন্ন রাস্তায় অটোরিকশা চালকদের থেকে "জিপি" নামে চাঁদা তুলার ...
26/02/2026

সম্প্রতি হালুয়াঘাট হেল্পলাইন নামক একটি গ্রুপে হালুয়াঘাটের বিভিন্ন রাস্তায় অটোরিকশা চালকদের থেকে "জিপি" নামে চাঁদা তুলার একটি পোস্ট আমাদের সামনে আসে। বিষয়টি নিয়ে Uno Haluaghat মহোদয়ও আমার সাথে যোগাযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আজ বিভিন্ন জায়গায় অটোরিকশা চালকদের সাথে কথা বলে চাঁদাবাজির স্পট ও চাঁদাবাজদের নাম সংগ্রহ করি। তারপর সংশ্লিষ্ট বিট পুলিশ অফিসারদের মাধ্যমে অভিযান পরিচালনা করে চাঁদা সংগ্রহকারীদের হিসাবের খাতা জব্দ করা হয় এবং চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

হালুয়াঘাটবাসীর প্রতি অনুরোধ, আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন। নিজেরা সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন।
কাউকে কোনরকম বিধিবহির্ভূত চাঁদা দিবেন না।

26/02/2026

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি ২০২৬

অনলাইনে আবেদন শুরু ০৫ মার্চ ২০২৬ এবং শেষ ৩১ মার্চ ২০২৬

চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বা...
23/02/2026

চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যে কোন মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইজিপি আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স‌ থেকে পুলিশের সকল ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সাথে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোন ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইজিপি মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, যে কোন মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে। তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স‌ প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন।

Admin

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মাননীয় ...
20/02/2026

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মাননীয় সংসদ সদস্যর সাথে হালুয়াঘাট থানা পুলিশ ও উপজেলার সকল কর্মকর্তা একযোগে পুষ্পমাল্য অর্পণ করেন।

12/02/2026

প্রিয় হালুয়াঘাট ও ধোবাউড়াবাসী,
আপনারা সবাই নির্বাচন পরবর্তী আচরণবিধি মেনে চলবেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে নির্বাচনের পূর্বের মতোই প্রশাসনের অনুমতি ব্যতীত কোন মিছিল, সমাবেশ করা নিষিদ্ধ। এছাড়াও নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

কেউ আইন ভঙ্গ করবেন না।
ধন্যবাদ।।

হালুয়াঘাট উপজেলার আদিবাসী গারো সম্প্রদায় ও সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতা, প্রতিনিধিদের সাথে নির্বাচনী আলোচনাসভা। এতে...
03/02/2026

হালুয়াঘাট উপজেলার আদিবাসী গারো সম্প্রদায় ও সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতা, প্রতিনিধিদের সাথে নির্বাচনী আলোচনাসভা। এতে সংখ্যালঘু জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ ও অন্যের ভোটাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে উৎসাহিত করা হয়।

উক্ত আলোচনা সভায় আলোচনা করে হালুয়াঘাটের উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি), সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল ও অফিসার ইনচার্জ, হালুয়াঘাট থানা।

Address

Haluaghat
Haluaghat Upazila
2260

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASP, Haluaghat Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share