Hatiya

Hatiya Hatiya: the biggest delta island of Bangladesh. Hatiya (Bengali: হাতিয়া) is an island and located at 22.3667°N 91.1250°E.

It has 47970 units of house hold and total area 1508.23 km². The island has a small and beautiful island under its area, known as Nijhum Dwip. Traditional transport: Noakhali to Hatiya by sea-truck and Chittagong to Hatiya by Steamer,Dhaka to hatiya by launch. Buses in main roads, baby taxies, trucks and rickshawas Palanquin (extinct), bullock cart (nearly extinct) and boat.

13/10/2025

এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর - পরীক্ষার্থীরা ফলাফল দেখবেন যেভাবে

এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর - শিক্ষার্থীরা ফলাফল দেখবেন যেভাবে২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ...
13/10/2025

এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর - শিক্ষার্থীরা ফলাফল দেখবেন যেভাবে

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৬ অক্টোবর। ওই দিন সকাল ১০টায় এইচএসসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে। আজ সোমবার (১৩ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের এইচএসসি–সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা দেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী।

শিক্ষার্থীরা ফলাফল দেখবেন যেভাবে

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN–এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবেন। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া নির্ধারিত Short Code–16222–এ এসএমএসের মাধ্যমে ফলাফল পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে HSC Board Name (First 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে শিক্ষার্থীদের।

উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222–তে পাঠাতে হবে।

01/01/2025

Happy New Year 2025 to you all!

A new year is like a blank canvas. Paint it with bold colors, bright ideas and your beautiful imagination. Dream big, stay positive, and never stop believing in yourself.

May your dreams take flight, your goals be within reach, and your heart be full of joy and gratitude. May this year be filled with laughter, love, and all the good things life has to offer. Cheers to a fresh start!

As we step into 2025, let’s leave behind all worries and embrace the new beginnings with hope and courage. It is your year to shine! Embrace the challenges, cherish the journey, and celebrate every victory.

Cheers to a year of making memories that you’ll cherish forever! Let’s make 2025 a year to remember.

Beside our personal life, let’s welcome 2025 with hope, kindness, and dreams that light up the nation and the world as well.

Wishing everyone a fabulous 2025!

HATIYA
page Admin Panel

#হাতিয়া

#হাতিয়া_জেলা_চাই
#হাতিয়াকে_জেলা_ঘোষণা_চাই

#দাবী_একটাই_হাতিয়া_জেলা_চাই


অভিনন্দন হাতিয়ার কৃতী সন্তানবাংলা একাডেমির নতুন মহাপরিচালকড. মোহাম্মদ আজম। বাংলা একাডেমির নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে ...
05/09/2024

অভিনন্দন হাতিয়ার কৃতী সন্তান
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক
ড. মোহাম্মদ আজম।

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর, ২০২৪ইং)) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলা একাডেমি আইন, ২০১৩-এর ধারা ২৬(২) এবং ধারা ২৬(৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।’

১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায় জন্মগ্রহণ করেন ড. আজম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। তার আগ্রহের বিষয় সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি অধ্যয়ন।

ড. আজমের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, সম্পাদিত গ্রন্থ ‘নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান’, ‘কবি ও কবিতার সন্ধানে’।

#হাতিয়া

#হাতিয়া_জেলা_চাই
#হাতিয়াকে_জেলা_ঘোষণা_চাই

#দাবী_একটাই_হাতিয়া_জেলা_চাই

#বাংলা_একাডেমি
#বাংলা_একাডেমির_মহাপরিচালক
#বাংলা_একাডেমির_নতুন_মহাপরিচালক

https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6_%E0%A6%86%E0%A6%9C%E0%A6%AE

ইনবক্সে জনাব মোঃ ফোরকান আহমেদ এর অনুরোধক্রমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হাতিয়া পেইজে প্রকাশ করা হলো। আশা করি দুইজন তরুণ কর্ম...
07/07/2023

ইনবক্সে জনাব মোঃ ফোরকান আহমেদ এর অনুরোধক্রমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হাতিয়া পেইজে প্রকাশ করা হলো। আশা করি দুইজন তরুণ কর্মীর কর্মসংস্থানে এই পোস্ট সহায়ক হবে।

(উল্লেখ্য যে উক্ত প্রতিষ্ঠান বা বিজ্ঞাপিত বিষয়ের সাথে আর্থিক বা অন্য কোনো ভাবেই হাতিয়া পেইজ সংশ্লিষ্ট নয় এবং এর কোনো রকম দায়ভার আমাদের পেইজ বহন করবে না। অনুগ্রহ করে যাচাই করুন এবং তারপর আবেদন করুন। ধন্যবাদ। - এডমিন টিম)

#হাতিয়া

#হাতিয়া_জেলা_চাই
#হাতিয়াকে_জেলা_ঘোষণা_চাই

#দাবী_একটাই_হাতিয়া_জেলা_চাই

03/06/2023

হাতিয়াকে নিয়ে গ্রামীণ ফোন একটি চমৎকার বিজ্ঞাপন তৈরী করেছে। কিছুটা ভাষাগত ত্রুটিবিচ্যুতি থাকলেও সংক্ষিপ্ত পরিসরে হাতিয়ার সৌন্দর্য্য, সংস্কৃতি ও আবহ সুন্দর ভাবে ফুটে উঠেছে।

ধন্যবাদ, গ্রামীণফোন।



#হাতিয়া

#হাতিয়া_জেলা_চাই
#হাতিয়াকে_জেলা_ঘোষণা_চাই

#দাবী_একটাই_হাতিয়া_জেলা_চাই

শোক সংবাদবাংলাদেশ আওয়ামী লীগ হাতিয়া উপজেলা এর সাধারণ সম্পাদক এবং ৬নং চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আ...
24/10/2022

শোক সংবাদ

বাংলাদেশ আওয়ামী লীগ হাতিয়া উপজেলা এর সাধারণ সম্পাদক এবং ৬নং চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ আজ ২৪ অক্টোবর ২০২২ইং সোমবার বিকাল ৫ঃ৩০ মিনিটের সময় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল বিকাল ৪ঃ৩০ মিনিটে তাঁর নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে মর্মে প্রাথমিক সিদ্ধান্ত জানানো হয়েছে।

আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

#হাতিয়া

সিত্রাং এবং আবহাওয়া বিষয়ক বিপদ সংকেত------------------------------------------------------------------আজ ২৪ অক্টোবর ২০...
24/10/2022

সিত্রাং এবং আবহাওয়া বিষয়ক বিপদ সংকেত
------------------------------------------------------------------

আজ ২৪ অক্টোবর ২০২২, সোমবার। দিবাগত রাত। এই লেখা লিখতে লিখতে ক্যালেন্ডারের পাতায় ২৫ অক্টোবর শুরু হয়েছে।

সামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্মুখভাগ ইতোমধ্যে উপকূলে আঘাত হেনেছে। যার প্রভাবে সারাদেশে ভারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

আবহাওয়া দপ্তর থেকে সোমবার রাতে দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাং রাত ৯টার দিকে ভোলার কাছ দিয়ে বরিশাল–চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে। ঝড়ের কেন্দ্র মধ্যরাত নাগাদ উপকূল অতিক্রম করবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদেরা।

উত্তাল হয়ে আছে বঙ্গোপসাগর। শুধু আমাদের দেশেই নয়, পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখা দিয়েছে সিত্রাংয়ের প্রভাব।
পায়রা, মংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এই ৭ নম্বর বিপদ সংকেতের অর্থ কি আমরা জানি?

যখনই কোনও সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আশংকা দেখা দেয়, তখনই আবহাওয়া অধিদপ্তর থেকে নানান মাত্রার সতর্কতা, হুশিয়ারি অথবা বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়। কিন্তু আমরা অধিকাংশ মানুষই এই সংকেতগুলোর মানে জানি না।

ঝড়ের সময় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সমুদ্র বন্দরের ক্ষেত্রে ১১টি এবং নদী বন্দরের ক্ষেত্রে ৪টি সংকেত নির্ধারিত আছে। এই সংকেতগুলো সমুদ্রবন্দর ও নদীবন্দরের ক্ষেত্রে ভিন্ন বার্তা বহন করে। আসুন জেনে নিই-

সমুদ্রবন্দরের জন্য ১১টি সংকেত
------------------------------------------------

১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত:
১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের অর্থ হলো, কোনও জাহাজ বন্দর ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে, বঙ্গোপসাগরে দূরবর্তী এলাকায় একটি ঝোড়ো হাওয়ার অঞ্চলের অস্তিত্ব বোঝা যাচ্ছে, যেখানে ঝড় সৃষ্টি হতে পারে।

এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত:
২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেতের মানে হলো, দূরে গভীর সাগরে একটি ঝড় ইতোমধ্যে সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এই সংকেতে আরও বোঝানো হয়, বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ তার যাত্রাপথে বিপদে পড়তে পারে।

৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত:
৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়ে বোঝানো হয়, বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এসময়ে ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।

৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত: এক পতাকা
৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতের অর্থ হলো, বন্দর ঘূর্ণিঝড়ে আক্রান্ত হতে যাচ্ছে। এসময়ে বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার থাকতে পারে। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি।

এসময় বন্দরগুলোতে একটি লাল পতাকা দেখানো হয়।

৫ নম্বর বিপদ সংকেত: দুই পতাকা
৫ নম্বর বিপদ সংকেত হলো, বন্দর ছোট বা মাঝারি মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে। ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ তীব্রতা ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হতে পারে।

ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এবং মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে অতিক্রম করতে পারে।

এসময় বন্দরগুলোতে দুটি লাল পতাকা দেখানো হয়।

৬ নম্বর বিপদ সংকেত: দুই পতাকা
৬ নম্বর বিপদ সংকেত দিয়ে বোঝানো হয়, বন্দর ছোট বা মাঝারি মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়বে এবং আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। এসময়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার।
ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এবং মংলা বন্দরের বেলায় এটি হবে পশ্চিম দিক দিয়ে।

এসময় বন্দরগুলোতে দুটি লাল পতাকা দেখানো হয়।

৭ নম্বর বিপদ সংকেত: দুই পতাকা
৭ নম্বর বিপদ সংকেতের মানে হলো, সময়ে বন্দর ছোটো বা মাঝারি ধরনের ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এবং আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ। এসময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। ঝড়টি সমুদ্রবন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

এসময় সতর্কতা বোঝাতে দুইটি লাল পতাকা দেখানো হয়।

৮ নম্বর মহাবিপদ সংকেত: তিন পতাকা
৮ নম্বর মহাবিপদ সংকেতের সময়ে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এবং আবহাওয়া থাকতে পারে খুবই দুর্যোগপূর্ণ। এসময়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে।

প্রচণ্ড ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করবে আর মংলা বন্দরের পূর্ব দিক দিয়ে যাবে।

এসময়ের সতর্কতা বোঝাতে তিনটি লাল পতাকা দেখানো হয়।

৯ নম্বর মহাবিপদ সংকেত: তিন পতাকা
৯ নম্বর মহাবিপদ সংকেতের অর্থ, বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে। ঝড়ের সময়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১১৮ থেকে ১৭০ কিলোমিটার বেগে হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় বিরাজ করতে পারে।

প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। মানে হলো, ঘুর্ণিঝড়টির চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে এবং মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে যাবে।

এসময়ের সতর্কতা বোঝাতে তিনটি লাল পতাকা দেখানো হয়।

১০ নম্বর মহাবিপদ সংকেত: তিন পতাকা
১০ নম্বর মহাবিপদ সংকেত দিয়ে বোঝানো হয়, বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে এবং আবহাওয়া থাকবে খুবই দুর্যোগপূর্ণ। এসময় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১৭১ কিলোমিটার বা তার বেশি হতে পারে।

ঝড়টি বন্দর ও এর উপকূলীয় জনপদ আক্রান্ত করতে পারে।

এসময়ের সতর্কতা বোঝাতে তিনটি লাল পতাকা দেখানো হয়।

১১ নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত
১১ নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত মানে হলো, আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি খুবই দুর্যোগপূর্ণ বলে মনে করছেন।

এবার দেখি মোট সংকেতগুলো কী কী :

১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত,
২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত,
৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত,

৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত,

৫ নম্বর বিপদ সংকেত,
৬ নম্বর বিপদ সংকেত,
৭ নম্বর বিপদ সংকেত,

৮ নম্বর মহাবিপদ সংকেত,
৯ নম্বর মহাবিপদ সংকেত,
১০ নম্বর মহাবিপদ সংকেত,

১১ নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত।

নদীবন্দরের জন্য চারটি সংকেত
-----------------------------------------------

১ নম্বর নৌ সতর্কতা সংকেত:
বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝোড়ো আবহাওয়ার কবলে নিপতিত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগের কালবৈশাখীর ক্ষেত্রেও এই সংকেত প্রদর্শিত হয়। এই সংকেত আবহাওয়ার চলতি অবস্থার ওপর সতর্ক নজর রাখারও তাগিদ দেয়।

২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত:
বন্দর এলাকায় নিম্নচাপের সমতুল্য তীব্রতার একটি ঝড়, যার গতিবেগ ঘণ্টায় অনূর্ধ্ব ৬১ কিলোমিটার বা একটি কালবৈশাখী, যার বাতাসের গতিবেগ ৬১ কিলোমিটার বা তদূর্ধ্ব। নৌযান এদের যেকোনোটির কবলে নিপতিত হওয়ার আশঙ্কা রয়েছে। ৬৫ ফুট বা তার কম দৈর্ঘ্যবিশিষ্ট নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে।

৩ নম্বর নৌ বিপদ সংকেত:
বন্দর এলাকা ঝড়ে কবলিত। ঘণ্টায় সর্বোচ্চ একটানা ৬২-৮৮ কিলোমিটার পর্যন্ত গতিবেগের একটি সামুদ্রিক ঝড় শিগগিরই বন্দর এলাকায় আঘাত হানতে পারে। সব নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে।

৪ নম্বর নৌ মহাবিপদ সংকেত:
বন্দর এলাকা একটি প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঝড়ে কবলিত এবং শিগগিরই বন্দর এলাকায় আঘাত হানবে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তদূর্ধ্ব। সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

আসুন সবাই উপকূলবর্তী জনগনের দুর্ভোগ কমাতে মহান সৃষ্টকর্তার কাছে প্রার্থনা করি।

তথ্যসূত্র :
১. ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য।

২. http://www.cpp.gov.bd/site/page/8eeea213-f767-4ed4-a28b-4e3dceaf77bd/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%A4-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE

৩. https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%86%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%87-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87

#হাতিয়া

#হাতিয়া_জেলা_চাই
#হাতিয়াকে_জেলা_ঘোষণা_চাই

#দাবী_একটাই_হাতিয়া_জেলা_চাই

সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের জানাই বিজয়ার শুভেচ্ছা। - হাতিয়া অ্যাডমিন প্যানেল #হাতিয়া  #হাতিয়া_জেলা_চাই #হাতিয়াকে_জেলা_...
05/10/2022

সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের জানাই বিজয়ার শুভেচ্ছা।

- হাতিয়া অ্যাডমিন প্যানেল

#হাতিয়া

#হাতিয়া_জেলা_চাই
#হাতিয়াকে_জেলা_ঘোষণা_চাই

#দাবী_একটাই_হাতিয়া_জেলা_চাই

২০১৫ সালের ইত্যাদি অনুষ্ঠানে হাতিয়ার চরকিং ইউনিয়নের বাইশ নম্বর গ্রামে (দাসপাড়া ও বশিরুল্লাহ্ মিয়া গ্রামের পার্শ্ববর্...
13/06/2022

২০১৫ সালের ইত্যাদি অনুষ্ঠানে হাতিয়ার চরকিং ইউনিয়নের বাইশ নম্বর গ্রামে (দাসপাড়া ও বশিরুল্লাহ্ মিয়া গ্রামের পার্শ্ববর্তী) একজন শিক্ষানুরাগী রিকশাচালক বাবাকে নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। সেই সময় তাঁর দুই সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এক সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত ছিলেন। তাঁদের কনিষ্ঠ দুই সন্তানও অধ্যয়নরত ছিলেন। শিক্ষানুরাগী এই পিতাকে সশ্রদ্ধ অভিবাদন জানাই। তাঁকে দেখে অনুপ্রাণিত হোক আমদের সমাজের সবাই। ধন্যবাদ।
#ইত্যাদি

#হাতিয়া

#হাতিয়া_জেলা_চাই
#হাতিয়াকে_জেলা_ঘোষণা_চাই

#দাবী_একটাই_হাতিয়া_জেলা_চাই

সন্তানদের শিক্ষার জন্য, তাদের ভাগ্য বদলের জন্য রিকশার প্যাডেল ঘুরিয়ে সন্তানদের ভাগ্য বদলে ফেলেছেন নোয়াখালী জেল.....

খ্রিষ্টপূর্ব ৫৬৩ অব্দে সিদ্ধার্থ গৌতম বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেন। ২৯ বছর বয়সে গৃহত্যাগ করে ৬ বছর তপস্যার পর ৩৫ বছর ...
15/05/2022

খ্রিষ্টপূর্ব ৫৬৩ অব্দে সিদ্ধার্থ গৌতম বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেন। ২৯ বছর বয়সে গৃহত্যাগ করে ৬ বছর তপস্যার পর ৩৫ বছর বয়সে বৈশাখী পূর্ণিমায় বুদ্ধত্ব লাভ করেন এবং ৪৫ বছর নবলব্দ ধর্ম-দর্শন প্রচার করে ৮০ বছর বয়সে খ্রিষ্টপূর্ব ৪৮৩ অব্দে বৈশাখী পূর্ণিমায় মহাপরিনির্বাণ লাভ করেন। (মতান্তরে তাঁর জন্ম খ্রিষ্টপূর্ব ৬২৪ অব্দে ও মহাপরিনির্বাণ লাভ খ্রিষ্টপূর্ব ৫৪৪ অব্দে)।

বিভিন্ন দেশে বুদ্ধ পূর্ণিমা ধর্মীয় মহিমায় উদ্‌যাপিত হয়ে এলেও এর ওপর কোনো দেশের রাষ্ট্রীয় বা সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা স্বীকৃতি ছিল না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫৫ সালে সিঙ্গাপুর বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ হতে সেই দেশের সরকারের কাছে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য উল্লেখপূর্বক স্মারকলিপি প্রদানের মাধ্যমে ওই তারিখে সাধারণ ছুটি ঘোষণার জন্য সরকারের কাছে জোরালো দাবি উত্থাপন করা হয়। ওই দাবির যথার্থতা উপলব্ধি করে সরকার বুদ্ধ পূর্ণিমার দিন সরকারি ছুটি ঘোষণা করে। সেই থেকে পর্যায়ক্রমে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভুটান, মঙ্গোলিয়া, বাংলাদেশসহ বিভিন্ন দেশে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষিত হয়।

বর্তমানে বৌদ্ধপ্রধান দেশ ছাড়াও পৃথিবীর বহু দেশে বৌদ্ধ পূর্ণিমা বা ‘বেশাক ডে’ সরকারি-বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে উদ্‌যাপিত হয়।
#বৌদ্ধ_পূর্ণিমা

#হাতিয়া

#হাতিয়া_জেলা_চাই
#হাতিয়াকে_জেলা_ঘোষণা_চাই

#দাবী_একটাই_হাতিয়া_জেলা_চাই

মধুমাস এসে গেছে! #হাতিয়া  #হাতিয়া_জেলা_চাই #হাতিয়াকে_জেলা_ঘোষণা_চাই #দাবী_একটাই_হাতিয়া_জেলা_চাই
13/05/2022

মধুমাস এসে গেছে!

#হাতিয়া

#হাতিয়া_জেলা_চাই
#হাতিয়াকে_জেলা_ঘোষণা_চাই

#দাবী_একটাই_হাতিয়া_জেলা_চাই

Address

Hatiya

Alerts

Be the first to know and let us send you an email when Hatiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share