Hatiya Time's

Hatiya Time's হাতিয়ার প্রাকৃতিক সৌন্দর্য কে সবার সামনে তুলে ধরার জন্য এই পেইজ। সবাই লাইক করে সাথে থাকবেন!

কাজীর বাজার সমুদ্র সৈকত থেকে তোলা...
06/10/2025

কাজীর বাজার সমুদ্র সৈকত থেকে তোলা...

পুরো হাতিয়া চারপাশে এমন স্থায়ী জিও ব্যাগ বা ব্লক বাঁধ দেখার অপেক্ষায় আছি।
06/10/2025

পুরো হাতিয়া চারপাশে এমন স্থায়ী জিও ব্যাগ বা ব্লক বাঁধ দেখার অপেক্ষায় আছি।

আলহামদুলিল্লাহ! কারিগরি শিক্ষায় নতুন যুগের সূচনা!বাংলাদেশ সরকার নতুন করে ৩২৯টি উপজেলায় একটি করে সরকারি টেকনিক্যাল স্কুল ...
06/07/2025

আলহামদুলিল্লাহ!

কারিগরি শিক্ষায় নতুন যুগের সূচনা!
বাংলাদেশ সরকার নতুন করে ৩২৯টি উপজেলায় একটি করে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (TSC) স্থাপনের ঘোষণা দিয়েছে।

এরই ধারাবাহিকতায় আমাদের গর্বের স্থান হাতিয়া-তেও প্রতিষ্ঠিত হতে যাচ্ছে "হাতিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজ"।

এটি শুধু হাতিয়ার নয়, গোটা দেশের উন্নয়ন ও বেকারত্ব নিরসনে এক বিশাল মাইলফলক হিসেবে কাজ করবে।

কারিগরি শিক্ষা হোক আত্মনির্ভরতার হাতিয়ার!
জয় হোক দক্ষ মানবসম্পদের! 💪🇧🇩

#হাতিয়া #টেকনিক্যালস্কুল #কারিগরি_শিক্ষা #বাংলাদেশ #উন্নয়ন #দক্ষ_মানবসম্পদ #বেকারত্ব_দূরীকরণ #ভবিষ্যতের_জন্য_শিক্ষা #হাতিয়া_টেকনিক্যাল_স্কুল_ও_কলেজ

তমরদ্দি ঘাট, হাতিয়া ❤️
13/06/2025

তমরদ্দি ঘাট, হাতিয়া ❤️

30/04/2025

আপনাদের টাকা আছে আপনারা যত বেশি দিয়ে পারেন ঘাট নেন তাতে কোন সমস্যা নাই।
তবে ঘাটের ভাড়া আগের চেয়ে ৫ টাকা বেশি নিলে একটার ও চামড়া থাকবে না।
গত ১৭ বছর তো আলীর বা**ল পালাইতে পারেন নাই আমরা কিভাবে দৌড়ানি দিয়েছি মনে আছে তো? ঠিক এই রকম দৌড়ানি খাবেন মনে রাখেন।

হাতিয়াবাসী কে জানাই নববর্ষের শুভেচ্ছা 🔥
14/04/2025

হাতিয়াবাসী কে জানাই নববর্ষের শুভেচ্ছা 🔥

হাতিয়াবাসী ঐক্যের বিকল্প  নাই। ছাড় দেওয়া  যাবে  না নিজেদের  অধিকার। নোয়াখালীর জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার অংশ নবগঠিত ভ...
07/04/2025

হাতিয়াবাসী ঐক্যের বিকল্প নাই। ছাড় দেওয়া যাবে না নিজেদের অধিকার।
নোয়াখালীর জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার অংশ নবগঠিত ভাসানচরকে হাতিয়ার অংশ থেকে কেটে নিয়ে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করে সরকারী কর্তৃপক্ষের ন্যাক্কারজনক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল অন্তবর্তী সরকারের অধীনে এই ধরনের বৈষম্যমূলক ও হটকারী সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। মাননীয় উপদেষ্টা জনাব ফাওজুল করিমসহ যারা ক্ষমতার দাপট দেখিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো স্মরণ রাখবেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। এর আগে যারা ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের কাজ করেছেন তাদের পরিনতি থেকে শিক্ষা নিন।

পাশাপাশি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে, নচেৎ প্রীয় হাতিয়াবাসী ও নোয়াখালীর সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে আমরা তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তলবো ইনশাআল্লাহ।
সবাইকে যার যারা জায়গা থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ ও প্রতিরোধ সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আবেদন জানাচ্ছি।

🏝️ হাতিয়া: প্রকৃতির এক অপূর্ব স্বর্গভূমি! 🌊বাংলাদেশের দক্ষিণ-পূর্বের এক রত্ন, হাতিয়া উপজেলা, যেখানে প্রকৃতি নিজ হাতে এ...
16/03/2025

🏝️ হাতিয়া: প্রকৃতির এক অপূর্ব স্বর্গভূমি! 🌊

বাংলাদেশের দক্ষিণ-পূর্বের এক রত্ন, হাতিয়া উপজেলা, যেখানে প্রকৃতি নিজ হাতে এঁকেছে অপার সৌন্দর্যের ছবি! সবুজ বন, নীল সমুদ্র, ম্যানগ্রোভ অরণ্য আর শান্ত সাদা বালির সৈকত—সব মিলিয়ে এক স্বপ্নীল পরিবেশ! 💙🌿

আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখা উচিত এই অপরূপ স্থানগুলো—

🌊 নিঝুম দ্বীপ – বন্যপ্রাণীর অভয়ারণ্য, নির্জন সৈকত, আর এক টুকরো স্বর্গ! 🦌🏝️
🌅 সূর্যমুখী সি-বিচ – সূর্যাস্তের রঙে রঙিন এক মোহনীয় সৈকত! 🌞🏖️
🚤 মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা – যেখানে নদী আর সমুদ্র এক হয়ে সৃষ্টি করেছে অপূর্ব সৌন্দর্য! 🌊✨
🌿 কাটাখালী ম্যানগ্রোভ বন – প্রকৃতির বৈচিত্র্যে ভরা এক রহস্যময় জগৎ! 🏕️🌱
🏕️ ভাসানচর – নতুন করে গড়ে ওঠা দ্বীপের এক বিস্ময়কর সৌন্দর্য! 🌊🏝️
🏖️ নিমতলী সমুদ্র সৈকত, জাহাজমারা – বিশুদ্ধ, নির্জন এবং শান্ত সমুদ্রের ছোঁয়া! 💙
🌳 আমতলী ফরেস্ট এরিয়া, জাহাজমারা – সবুজের মাঝে হারিয়ে যাওয়ার পারফেক্ট জায়গা! 🌲🌿
🎡 দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক – পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর এক চমৎকার স্থান! 🎠🏞️
⛵ তমরুদ্দি পাথর ঘাট – প্রকৃতির অপরূপ শিল্পকর্ম যেখানে নদী, পাথর আর বাতাসের গল্প বলে! 💙

এছাড়াও ঘুরে আসতে পারেন:
🔹 রহমত বাজার সি-বিচ 🔹 কমলার দিঘী 🔹 বাংলা বাজার, চরঈশ্বর 🔹 কালিরচর সি-বিচ 🔹 চরচেংগা সী-বিচ 🔹 লালচর সমুদ্র সৈকত

🌍 চলুন, হারিয়ে যাই প্রকৃতির বুকে! আপনি কোন জায়গায় যেতে চান? 💬 কমেন্টে জানান!
📢 শেয়ার করুন, অন্যদেরও জানিয়ে দিন হাতিয়ার এই অপরূপ সৌন্দর্যের কথা! ✨

আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’।সুন্দরবন বাংলাদেশের প্রশস্ত বনভূমি। এই বন বিশ্বের এক অপার বিস্ময়। সমুদ্র উপকূলবর্তী নোন...
14/02/2025

আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’।
সুন্দরবন বাংলাদেশের প্রশস্ত বনভূমি। এই বন বিশ্বের এক অপার বিস্ময়। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ‘প্রাণ’। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। ২০০১ সালে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। যদিও ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের আড়ালে হারিয়ে যায় এই গুরুত্বপূর্ণ দিবসটি। ভালোবাসা দিবসকে যতটা উত্সাহ ও উদ্দীপনা নিয়ে পালন করা হয়, সুন্দরবন দিবসকে করা হয় ততটাই অবহেলা! অনেকে জানেনই না দিবসটির কথা! অথচ দেশের অহংকার সুন্দরবনকে সবার ভালোবাসার কথা, স্মরণে রাখার কথা!

Address

Hatiya Road
Hatiya
3891

Telephone

01800000000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hatiya Time's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category