Language Xpert

Language Xpert Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Language Xpert, Hazaribag.

কলেজ পরিচিতি

বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র নোয়াখালীর চৌমুহনীর ভেতরেই গাছপালায় ঘেরা একটুকরো শান্তিময় সবুজ ক্যাম্পাস আর এখানেই প্রায় সত্তর বছরের ঐতিহ্য বুকে ধারণ করে মাতা উঁচু করে দাঁড়িয়ে আছে চৌমুহনী সরকারী এস. কলেজ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে (১৯৩৯-১৯৪৫)। এরই মধ্যে তৎকালীন নাথ ব্যাংকের সাথে সম্পৃক্ত কয়েকজন সাদা মনের মানুষ বাবু ক্ষেত্রনাথ দালালের নেতৃত্বে চৌমুহনীতে একটি কলেজ প্

রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। প্রাথমিক উদ্যোগ কিছুটা বাধাগ্রস্থ হলেও পরবর্তীতে বাবু প্রসন্নকুমার রায় চৌধুরী এবং তাঁর জ্ঞাতি ভ্রাতা বাবু হরকুমার সাহা ৩০ শতাংশ অর্থাৎ ১ বিঘা জমি দান করলে ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয় চৌমুহনী কলেজ।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাবু রাধা গোবিন্দ নাথ চৌমুহনী কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। ১৯৪৬ সালে নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে কলেজের উদ্যোক্তা, অধ্যক্ষ, অধ্যাপকসহ অনেকে কলকাতায় চলে যান। কলেজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বাবু মুকুন্দ কিশোর চক্রবর্তী কিছুদিন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এর পরেই টি. হোসেইন নামে খ্যাত অধ্যাপক তাফাজ্জল হোসেইন প্রথমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ১৯৫০ সালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান এবং একনাগাড়ে ৩১ বৎসর এ দায়িত্ব পালন করেন। এক বিঘা জায়গা নিয়ে যে কলেজের যাত্রা শুরু হয়েছিল অধ্যক্ষ টি. হোসেইনের সময়কালেই খরিদসূত্রে এবং অধিগ্রহণের মাধ্যমে কলেজ বিশাল সম্পত্তির মালিক হয়। বর্তমানে চৌমুহনী কলেজের প্রায় ৩৫ একর জমি রয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চৌমুহনী কলেজের কৃতি ছাত্র বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ রাজাকারদের সাথে এক সম্মুখযুদ্ধে শহিদ হন এবং তাঁর নাম অনুসারে কলেজটি চৌমুহনী এস. এ কলেজ নাম ধারণ করে। ০১/১১/১৯৮৪ সালে কলেজটি জাতীয়করণ হয় এবং নামকরণ করা হয় চৌমুহনী সরকারী এস. এ কলেজ।

২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামি শিক্ষা, পদার্থ, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা এবং গনিত- এ আট বিষয়ে ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে এ কলেজে অনার্স কোর্সের যাত্রা শুরু হয় এবং ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে বাংলা ও ২০০৯-২০১০শিক্ষাবর্ষে রসায়ন ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স প্রবর্তন করা হয়। এভাবে এগারটি বিষয়ে বর্তমানে অনার্স কোর্স চালু আছে। ইংরেজী, সমাজকল্যাণ, অর্থনীতি ও ইসলামের ইতিহাস- এর চার বিষয়ে অনার্স কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। শিক্ষকস্বল্পতা সরকারি কলেজগুলোর একটি সাধারণ সমস্যা। চৌমুহনী সরকারি এস.এ কলেজও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু ২০০৬ সালে এ কলেজে আটটি অধ্যাপকপদসহ ছাপ্পান্নটি পদ সৃষ্টি করা হয় যা একটি বিরল ঘটনা।

১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই বৃহত্তর নোয়াখালীর আলোকবর্তিকা হিসেবে চৌমুহনী সরকারী এস, এ কলেজ তার ভূমিকা পালন করে চলেছে। নান সীমাবদ্ধতা সত্ত্বেও ২০০৯ সালের এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে এ কলেজ কুমিল্লা বোর্ডে শীর্ষ দশে স্থান করে নিয়েছে। বর্তমানে প্রফেসর মোঃ শহিদ উল্লাহ ভূঞা চৌমুহনী সরকারী এস. এ কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
(তথ্যসূত্রঃউত্তরণ, চৌমুহনী সরকারি এস, এ কলেজ বার্ষিকী ২০১১)

চৌমুহনী সরকারি এস এ কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় প্রফেসর মোঃ আবুল বাশার স্যারকে অভিনন্দন
17/12/2019

চৌমুহনী সরকারি এস এ কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় প্রফেসর মোঃ আবুল বাশার স্যারকে অভিনন্দন

এটা নোয়াখালীর ঐতিহ্য।অন্য জেলায় ও এমন নাকি?
17/12/2019

এটা নোয়াখালীর ঐতিহ্য।
অন্য জেলায় ও এমন নাকি?

১৬ ই ডিসেম্বর  মহান বিজয় দিবস সফল হোক সার্থক হোক 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
16/12/2019

১৬ ই ডিসেম্বর
মহান বিজয় দিবস
সফল হোক সার্থক হোক
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

17/05/2019

সহজ নিয়মে Tense (ক্রিয়ার কাল বা সময়) ৮ টি করে উদাহরণ বাংলা অর্থসহ পড়লে সহজ লাগবে।

সম্পূর্ণ Tense এর ধারণাঃ
1.Indefinite
✏ Present(বর্তমান):- Verb Present form (ই/অ/এ)গঠনঃ subject + v1 + extension
✎ Past(অতীত):- Verb past form(বাংলা ক্রিয়ার মধ্যে ল, নি, তাম, তেন, থাকে) গঠনঃ subj + v2 + extension
✐Future(ভবিষ্যৎ):- Verb present form(বাংলা ক্রিয়ার মধ্যে ‘ব’ থাকে) গঠনঃ subj + shall/will +extension

2.Continuous
✏ Present(বর্তমান):- am, is, are (তে/চ্ছ)
✎ Past(অতীত):- was, were(তেছিলাম/তেছিলেন/তেছিলে/তেছিল)
✐Future(ভবিষ্যৎ):- Shall be (তেথাকিব/তেথাকিবেন/তেথাকিবে )

3.Perfect
✏ Present(বর্তমান):- have, has(য়া/য়ে)
✎ Past(অতীত):- had (য়াছিল/য়াছিলেন/য়াছিলাম)
✐Future(ভবিষ্যৎ):- Shall have/will have (ইয়াথাকিব/য়াথাকিবে/য়াথাকিবেন)

4.Perfect continuous
✏ Present(বর্তমান):- have been,has been,(তে/চ্ছ/ধরিয়া/ধরে/যাবত/হইতে/থেকে)
✎ Past(অতীত):- had been(তেছিল/তেছিলেন/তেছিলাম)
✐Future(ভবিষ্যৎ):- Shall have been / will have been ( তেথাকিবে/তেথাকিব/তেথাকিবেন)

বিস্তারিতঃ
-------
Tense বা কাল'
ক্রিয়ার কাল কে Tense বলা হয় ৷ অর্থাৎ কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
Example:–
1.I eat rice. (present) আমি ভাত খাই ৷ (বর্তমান)
2.I ate rice. (past) আমি ভাত খেয়েছিলাম৷ (অতীত)
3.I will eat rice. (future) আমি ভাত খাবো৷ (ভবিষ্যত)
-এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।

Tense এর প্রকারঃ
Tense কে তিন ভাগে ভাগ করা যায় ৷
1.present tense (বর্তমান কাল). (what are you presently doing )
2.Past Tense (অতীত কাল) .(What you did some time back).
3.Future Tense (ভবিষ্যত কাল). (What you will do some time later).

এদের প্রত্যেক কে আবার চারভাগে ভাগ করা যায় …..
1.Indefinite Tense (সাধারণ কাল)
2.Continuous Tense (ঘটমান কাল)
3.Perfect Tense (পুরাঘটিত কাল)
4.Perfect Continuous Tense (পুরাঘটিত বর্তমান কাল)

Present Tense (বর্তমান কাল)
⚊⚊⚊⚊⚊0000⚊⚊⚊⚊⚊⚊⚊

🕮 Present Indefinite Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বাচিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।

শব্দ দেখে Present Indifinte Tense চেনার উপায়: Always (সর্বদা) , Regularly (নিয়মিত) , Sometimes (মাঝেমাঝে), Often (প্রায়ই, খুবই নিয়মিত) , Generally (সাধারণত), Daily (দৈনিক) , Everyday (প্রতিদিন), Occasionally (মাঝে মাঝে, নিয়মিত নয়), Usually (সাধারণত) , Normally (সাধরণত) শব্দগুলো কোন বাক্যে থাকলে তা Present Indifinte Tense হবে।

☕ Structure:
-------------------
Subject + Main Verb + Object.
মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়।

উদাহরণ :– আমি ভাত খাই – I eat rice.
⛧ আমি স্কুলে যাই – I go to school.
⛧ সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.
⛧ তুমি বই পড় – You read a book.
⛧ সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় – He goes to bed at ten pm every day.
⛧ সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.
⛧ পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে – Water freezes at 0° centegrade.
Note – Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে verb এর শেষে s বা es বসে।
মনে রাখতে হবে–
1. I/we – First Person
2. You/your – Second person
• He/she ,it, they সমস্ত নাম – Third Person

🕮 Present Continious Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।
☕ Structure:
-------------------
Subject + be verb বা Am/is/are (number ও person অনুযায়ী বসবে) + verb + ing + object.
👓 Subject-এর পর person ও number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
✐ Example:
-------------------
আমি ভাত খাইতেছি – I am eating rice.
⛧ আমি স্কুলে যাইতেছি – I am going to school.
⛧ সে স্কুলে যাইতেছে – He is going to school.
⛧ তুমি/ তোমরা বই পড়িতেছ – You are reading book.
⛧ আমি আজ রাতে আংরাইলে যাব – I am going to Angrail tonight. (Near future বা নিকট ভবিষ্যত)
⛧ আপনি কি আজ বিকালে মীটিং এ আসছেন – Are you coming to the meeting this afternoon? (Near future)

Note – I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে।

🕮 Present Perfect Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present perfect tense হয়।
☕ Structure:
-------------------
Subject + have/has + past participle + object.
👓 Subject-এর পর person ও number অনুসারে have বা has বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।

✐ Example:
-------------------
আমি ভাত খাইয়াছি – I have eaten rice.
⛧ আমি স্কুলে গিয়েছি – I have gone to school.
⛧ সে স্কুলে গিয়েছি – He has gone to school.
⛧ আমি ভাত খাইনি – I have not eaten rice.
⛧ তারা/তাহারা কাজটি করিয়াছে – They have done the work.
⛧ সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He/she has studied for hours.
⛧ তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে – They have just played football.
⛧ সে এইমাত্র ফুটবল খেলিয়াছে – He has just played football.

Note – Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have বসবে।

🕮 Present Perfect Continuous Tense
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present perfect continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।
☕ Structure:
-------------------
Subject + has been/have been + main verb + ing + since/from/for + object.
👓 Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
-------------------
আমি দুই দিন ধরে কাজটি করিতেছি – I have been doing this work for two days.
⛧ সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে – He has been reading for two hours. (নির্দিষ্ট সময়)
⛧ সে সকাল থেকে পড়িতেছে– He has been reading since mourning.
⛧ সে তিন বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে – He/She has been reading in this school for three years.
⛧ ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে – He has been living here from his boyhood.
⛧ ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে – Fahim has been suffering from fever since sunday last.
Note – Subject third person singular number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has been বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have been বসবে।

Note – এক্ষেত্রে since ব্যাবহার হবে শুধুমাত্র point of time (past tense) এর ক্ষেত্রে।
দিন কিংবা বার এর ক্ষেত্রে since or from হয়।
সব tense এর ক্ষেত্রে from ব্যাবহার করা যায়।
অনেক বেশি সময় এর ক্ষেত্রে, কোন ব্যাক্তিগত ক্ষেত্রে from ব্যাবহার হয়।
Period of time এর ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে for ব্যাবহার হয়।

Past Tense (অতীত কাল)
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊000⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊

🕮 Past Indefinite Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে। যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়া ছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন)
☕ Structure:
-------------------
Subject + past form of main verb + object.
👓 Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
-------------------
আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.
⛧ আমি স্কুলে গিয়েছি/গিয়েছিলাম – I went to school.
⛧ সে স্কুলে গিয়েছে/গিয়েছিল – He went to school.
⛧ তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে- You did the work.
⛧ তার ছেলেবেলা লন্ডন কেটেছিল – He spent his boyhood in London.
⛧ লুনা একটি গান গেয়েছিল – Luna sang a song.
⛧ সে ফুটবল খেলেছিল – He played football.

Note – Past indefinite tense যুক্ত কোন sentence এ যদি main verb না থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসেবে ব্যাবহার হবে।

🕮 Past Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যোগ থাকে।
☕ Structure:
-------------------
Subject + was/were + main verb + ing + object.
👓 Subject-এর পর person ও number অনুসারে was বা were বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
-------------------
আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.
⛧ সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school.
⛧ তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.
⛧ গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going to Dhaka last evening.
⛧ আমি একা একা গান গাইতেছিলাম – I was singing song alone.

Note – subject first person and third person singular number হলে was বসবে। we, you, they এবং অন্যান্য plural number এর শেষে were বসবে।

🕮 Past Perfect Tense :
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।
☕ Structure:
-------------------
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.
👓 Subject-এর পর had বসে এবং মূল verb-এর past participle form ব্যবহৃত হয়।

✐ Example:
-------------------
আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.
⛧ আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.
⛧ ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.
⛧ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had died before the doctor came.
⛧ ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The doctor had come before the patient died.
⛧ বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.

🕮 Past Perfect Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –
ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।
খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।
গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।
☕ Structure:
-------------------
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.
👓 Subject-এর পর had been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
-------------------
সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.
⛧ ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – We were playing before the bell rang.
⛧ আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পরিতেছিল – He had been reading book when I went to met with him/her.
⛧ তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – Your mother had been waiting for you when you went to your friend’s home.
সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম – I had been sleeping when he saw the game.

Future Tense (ভবিষ্যত কাল)
========0000=======

🕮 Future Indefinite Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
☕ Structure:
-------------------
Subject + shall/will + verb + object
👓 Subject-এর পর person ও number অনুসারে shall বা will বসে এবং মূল verb-এর present form ব্যবহূত হয়।

✐ Example:
-------------------
আমি কাজটি করিব- I will/shall do the work.
⛧ তারা কাজটি করিবে- They will/shall do the work.
⛧ আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall go to the school.
⛧ সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He will go to the school.
⛧ তারা বাজারে যাইবে(যাবে) – They will go to the market.

Note – সাধারনত 1st person এর পর shall বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসালেও চলবে।

🕮 Future Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।
☕ Structure:
-------------------
Subject + shall be/will be + main verb + ing + object.
👓 Subject-এর পর person ও number অনুসারে shall be বা will be বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
-------------------
আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.
⛧ আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.
⛧ তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.
⛧ সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.
⛧ তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- They will be going to school.
⛧ তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.

🕮 Future Perfect Tense :
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।
ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।
☕ Structure:
-------------------
1st subject + shall have/will have + verb এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd object.
👓 Subject-এর পর person ও number অনুসারে shall have বা will have বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।

✐ Example:
-------------------
বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব – I shall have done the work before my father comes.
⛧ আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.
⛧ তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave.
⛧ তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come.

🕮 Future Perfect Continuous Tense:
⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊⚊
ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।
ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
☕ Structure:
-------------------
Subject – 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.
👓 Subject-এর পর shall have been বা will have been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

✐ Example:
-------------------
তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- We shall have been waiting for you until you come back.
⛧ বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes.
⛧ তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they come.
⛧ সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর রবীন্দ্রভারতি বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে – He will have been studying at Rabindrabharati university for four years before he gets degree.
▬▬▬▬↔▬▬▬▬

07/05/2019

ইফতারের আগ মুহুর্তে আরবের এক লোক ফলবিক্রেতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন:

ক্রেতা: আপেলের কেজি কত?
বিক্রেতা: ১০ রিয়াল।
ক্রেতা: কলা?
বিক্রেতা: ৮ রিয়াল।
ক্রেতা: কমলা?
বিক্রেতা: ৬ রিয়াল।

ক্রেতা-বিক্রেতা দামাদামী চলছে এমন সময় জনৈক বয়স্ক মহিলা দোকানে ঢুকেই জিজ্ঞেস করলেন।
মহিলা: আপেলের কেজি কত?
বিক্রেতা: ৩ রিয়াল।
মহিলা: কলা? বিক্রেতা: ২ রিয়াল।
মহিলা: কমলা? বিক্রেতা: ২ রিয়াল।
মহিলাটি বললো; প্রতিটি ফল ১ কেজি
করে আমাকে দিন।

ওদিকে পুরুষ ক্রেতাটি তো হতবাক। চোখ রাঙিয়ে দোকানদারকে কিছু বলতে যাবে, এমন সময় বিক্রেতা
চোখের ইশারা দিয়ে বললো, একটু অপেক্ষা করুন!

মহিলাটি দাম চুকিয়ে দোকান থেকে বিদায় নেয়ার পর দোকানদার বললেন;ভাই! আমার উপর খারাপ ধারণা
করবেন না। আমাকে অস‍‌ৎ ও ধোকাবাজ মনে করবেন না। আল্লাহর কসম আমি আপনার সাথে প্রতারণা করি নি।

এই মহিলাটি কয়েকজন 'ইয়াতীম' বাচ্চার মা। আমি জানি তারা অভাবী পরিবার। ঐ ইয়াতীমগুলোর জন্য আমি মহিলাটিকে আমি বিভিন্নভাবে সহায়তার কথা বলেছি। কিন্তু, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি চান তার সন্তানরা যেনো কারো কাছে হাত বাড়াতে না হয়।

তাই, আমি তাদেরকে সহযোগিতা করার জন্য অনেক ভেবে-চিন্তে আমি এই পন্থা অবলম্বন করেছি। যেনো বুঝতে পারেন যে, তিনি কারো মুখাপেক্ষী নন।

এর মাধ্যমে আমি আমার রবের সাথে মোঅামেলা করতে চেয়েছি। সামান্য কিছু হলেও এই অভাবী মহিলা এবং তার
ইয়াতীমগুলোর খেদমত করতে চেয়েছি।

এর উসিলায় যেন আল্লাহ তাঅালা আমার আমলনামায় কিছু সওয়াব লিখে দেন।

আল্লাহর কসম! সপ্তাহে সে মাত্র ১বার আসেন। আর যেদিন তিনি আমার নিকট থেকে কিছু ক্রয় করে নিয়ে যান... সেদিন আমার প্রচুর ব্যবসা হয়। অনেক লাভবান হই।
কিভাবে যে আমার রিযিকে এতো বরকত আসে আমি বুঝতে পারি না।

ঘটনা শুনে পুরুষ ক্রেতাটির চক্ষু দুটি অশ্রুসিক্ত হয়ে উঠলো।
দোকানদারের মাথায় চুম্বন করে বললেন; আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন।

আজ থেকেই পবিত্র রমজান শুরু, কোন ভাল কাজ করলে তো এমনি সওয়াব আর তা রমজানে করলে হাজারগুণ বেড়ে যায়!!

একটা মাসই তো! আমরাও যেন ভাল কিছু করতে পারি এই পবিত্র মাসে, আমিন.
(Copy post)

15/04/2018

নৌকা ও স্রোত সংক্রান্ত অংক করে ফেলুন মাত্র ২৫-৩০ সেকেন্ডে

Bcs math shortcut এ আজ আপনাদের জন্য থাকছে নৌকা ও স্রোত সংক্রান্ত অংক করার শর্টকাট টেকনিক । নৌকা ও স্রোত সংক্রান্ত অংক দিয়ে প্রায়ই BCS পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় । কিন্তু অনেকের কাছেই এগুলো কঠিন মনে হয় , কিন্তু কিছু টেকনিক ফলো করলে অতি সহজেই আপনি নৌকা ও স্রোত সংক্রান্ত অংক করতে পারেন । চলুন দেখে নেই নৌকা ও স্রোত সংক্রান্ত অংক করার শর্টকাট টেকনিক।

নিয়ম-১:

নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় ১০

কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ২ কি.মি.। স্রোতের

বেগ কত?

technique :::স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে

নৌকার বেগ – স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /২

= (১০ – ২)/২

= ৪ কি.মি.

নিয়ম-২:

একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮

কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় ৪ কি.মি. যায়।

নৌকার বেগ কত?

technique ::::নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার

বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/২

= (৮ + ৪)/২

= ৬ কি.মি.

নিয়ম-৩:

নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০

কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৪৫ কি.মি. পথ একবার

যেয়ে ফিরে আসতে কত সময় লাগবে?

উত্তর: স্রোতের অনুকূলে নৌকারবেগ = (১০+৫) = ১৫

কি.মি. স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১০-৫) = ৫

কি.মি.

technique ::: মোট সময় = [(মোট দূরত্ব/ অনুকূলে বেগ) +

(মোট দূরত্ব/প্রতিকূলে বেগ)] = [(৪৫/১৫) + (৪৫/৫)] = ৩ + ৯

= ১২ ঘন্টা

নিয়ম-৪:

একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায়

৫কি.মি. যায় এবং ৪ ঘন্টায় প্রথম অবস্থানে ফিরে

আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?

technique :::গড় গতিবেগ = (মোট দূরত্ব/মোট সময়)

= (৫+৫)/(২+৪)

= ৫/৩ মাইল

নিয়ম-৫: এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে

ঘন্টায় ১০ কি.মি. বেগে চলে কোন স্থানে গেলএবং

ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে

যাত্রারম্ভের স্থানে ফিরে এল। যাতায়াতে তার গড়

গতিবেগ কত?

technique :::গড় গতিবেগ

=(2xy)/(xy)

= (২ x ১০ x ৬)/(১০+৬)

12/04/2018

দ্রুত ও সহজে জ্যামিতির অংক শেষ করার কৌশল

ত্রিভুজ (Triangle) :

«»ত্রিভূজের ক্ষেত্রফল――
※সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল =১/২(ভূমি×উচ্চতা)
※সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল =১/২(সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল)
※সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = a/4√(4b² -a²) যেখানে, a= ভূমি; b= অপর বাহু
※সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল =√3/4 a² যেখানে, a = যে কোন বাহুর দৈর্ঘ্য

বর্গক্ষেত্র (Square) :

চার বাহু সমান এবং কোণগুলো সমাকোণ

কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিথণ্ডিত করে।

বর্গক্ষেত্রের পরিসীমা = 4 x এক বাহুর পরিমাণ

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)²

বর্গ ক্ষেত্রের কর্ণ =√2 × একবাহুর দৈর্ঘ্য

আয়তক্ষেত্র (Rectangle) :

বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল

কোণগুলোর প্রতিটি সমকোণ

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ

আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য +প্রস্থ)

সামান্তরিক (Parallelogram) :

বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল

কোণগুলো সমকোণ নয়

বিপরীত কোণদ্বয় পরস্পর সমান

ক্ষেত্রফল = ভূমি x উচ্চতা

পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)

রম্বস :

চারটি বাহু সমান।

কোণগুলো সমকোণ নয়।

বিপরীত কোণদ্বয় পরস্পর সমান এবং কর্ণ দ্বয় অসমান।

কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ সমদ্বিখণ্ডিত করে।

ক্ষেত্রফল =১/২ x কর্ণদ্বয়ের গুণফল।

পরিসীমা = 4 x কর্ণদ্বয়ের গুণফল।

ট্রাপিজিয়াম (Trapezium) :

দুটি বাহু সমান্তরাল কিন্তু সমান নয়, বাকি দুটি তির্যক।

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 ×(সমান্তরাল বাহু দুইটির যোগফল)× উচ্চতা

চতুভূজ বিষয়ক অনুসিদ্ধান্ত

বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিথণ্ডিত করে।

সমান্তরিকের কর্ণ দ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিথণ্ডিত করে।

সমকোণী ত্রিভূজের অতিভূজের উপর অংকিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অংকিত বর্গের সমষ্টির সমান।

নিম্নোক্ত শর্ত সাপেক্ষ চতুভূজ অংকন করা যায় : ১ চারটি বাহু ও একটি কোণ ; ২ চারটি বাহু ও একটি কর্ণ; ৩ তিনটি কোণ ও দুটি বাহু ও দুটি কর্ন।

সামান্তরিকোর বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান এবং প্রত্যেক কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভূজে বিভক্ত করে।

বৃত্তচাপ: বৃত্তের সাথে সংযুক্ত বা এর পরিধির কোনো অংশ।

কেন্দ্র: বৃত্তের সকল বিন্দুর সেট হতে সমদূরবর্তী একটি নির্দিষ্ট বিন্দু, যা বৃত্তের অন্তস্থ:।

জ্যা: এমন একটি রেখাংশ যার প্রান্তিক বিন্দুদ্বয় বৃত্তের ভেতর থাকে।

বৃত্তীয় ক্ষেত্র: দুটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা পরিবেষ্টিত অঞ্চল।

পরিধি: বৃত্তের পরিসীমার দৈর্ঘ্য।

ব্যাসার্ধ: একটি রেখাংশ যা বৃত্তের কেন্দ্রের সাথে বৃত্তের যে কোনো একটি বিন্দুকে যুক্ত করে। কার্যত: যেই রেখাংশ ব্যাসের অর্ধেক তাই ব্যাসার্ধ।

স্পর্শক: একটি বৃত্ত বহির্ভুত একতলীয় সরলরেখা যা বৃত্ততে একটি একক বিন্দুতে স্পর্শ করে মাত্র।

পরিধির দৈর্ঘ্য

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হলো π (পাই), একটি অমুলদ গাণিতিক ধ্রুবক, এর মান প্রায় ৩.১৪১৫৯। পরিধির দৈর্ঘ্য C, ব্যাসার্ধ r ও ব্যাস d এর সাথে সম্পৃক্তঃ

C = 2πr

ক্ষেত্রফল = πr2

09/04/2018

যখন পরীক্ষার এক মাস থাকবে তখন কী কী করবেনঃ সুশান্ত পাল
-
৩৮তম বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা
যখন পরীক্ষার এক মাস থাকবে তখন কী কী করবেন ?
ভালো করার ২৫টি টিপস, সঙ্গে বিষয়ভিত্তিক পরামর্শ দিয়েছেন ৩০তম বিসিএসে সম্মিলিত মেধাতালিকায় প্রথম সুশান্ত পাল

——————————————————————–
লিখিত পরীক্ষা খুবই সহজ; লিখে এলেই হয়। ফেল করা কঠিন বলে পাস করা আরো সহজ। এমনটি ভাবলে শুধু পাস করার সান্ত্বনা পুরস্কার হিসেবে মৌখিক পরীক্ষা দিতে পারবেন, আর কিছুই না। যদি ঠিকভাবে বুঝেশুনে পরিশ্রম করেন আর সেটাকে কাজে লাগাতে পারেন, তবে ভালোভাবে পাস করার যথার্থ পুরস্কার হিসেবে চাকরিটা পাবেন। যখন হাতে আর এক মাসও নেই। এ অল্প সময়ে কী করা যায়? কিছু বুদ্ধি দিই।

১. এ সময় কোচিং দূরে থাক, নিতান্তই প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াও বাদ দিন। প্রিপারেশন প্রিপারেশন ভাব, প্রিপারেশনের অভাব-এমন হলে চলবে না। বাসায় বসে যত বেশি সম্ভব পড়াশোনা করুন, দিনে কমপক্ষে ১৫ ঘণ্টা।
২. কোচিংয়ে মডেল টেস্ট না দিলেও ক্ষতি নেই। দিলেও টেস্টের নম্বর দিয়ে নিজেকে পুরোপুরি মূল্যায়ন করবেন না।
৩. সম্ভব হলে বাসার টুকিটাকি কাজের ভার এক মাসের জন্য অন্য কাউকে দিয়ে দিন।

৪. ফেসবুক থেকে যথাসম্ভব দূরে থাকুন। ফেসবুকিংয়ের ফাঁকে পড়া নয়, পড়ার ফাঁকে একটুখানি ফেসবুকিং করুন।
৫. কে কতটুকু পড়ে ফেলেছেন, সে খবর নেবেন না। আপনি যা যা এখনো পড়েননি, তা তা পড়ে নিন।
৬. যেসব প্রশ্ন বারবার পড়লেও মনে থাকে না, সেসব প্রশ্নকে গুডবাই বলে দিন। একটা বিষয় পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়লে জোর করে ওই বিষয়টাই পড়তে থাকবেন না। যে বিষয়টা ওই মুহূর্তে পড়তে ভালো লাগে, সেটাই পড়ুন।

৭. চাকরি ঠিক রেখে প্রস্তুতি নেওয়াটা বেশ কঠিন। চাকরিজীবী হলে পারলে কিছুদিনের জন্য ছুটি নিন।
৮. পড়তে বসার সময় মোবাইল ফোন আর ল্যাপটপ হাতের কাছে রাখবেন না।
৯. রাত ১১টার পর থেকে মধ্যরাত পর্যন্ত ম্যাথস্, গ্রামার, অনুবাদ, মানসিক দক্ষতা প্র্যাকটিস করতে পারেন।
১০. বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির জন্য প্রতিদিন ৪-৫টি পত্রিকা পড়ুন। খেয়াল করুন কোন কোন বিষয়গুলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেশি সামঞ্জস্যপূর্ণ। এ দুটি বিষয়ে কিছুটা কম সময় দিলেও চলবে। বাকি চারটা বেশি বেশি পড়ুন।

১১. সব বিষয়ের সব টপিক অন্তত একবার হলেও পড়ে নিন। পড়তে না পারলে চোখ বুলিয়ে নিন। যদি কোনো বিষয়ের প্রস্তুতি না নিয়ে ধরে নেন যে পরীক্ষার হলে এমনি এমনি পারবেন, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন।
১২. নিজের সাজেশনস রেডি করুন নিজে; সম্ভব হলে একাধিক সেট। কারোর সাজেশনস অন্ধভাবে ফলো করবেন না।
১৩. আনকমন প্রশ্ন বলে কিছু নেই। কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না; উত্তর জানা না থাকলেও ধারণা থেকে অন্তত কিছু না কিছু লিখে আসুন। প্রস্তুতি নেওয়ার সময় মাথায় রাখুন, আপনি প্রশ্ন কমন পাওয়ার জন্য নয়, বরং ধারণা থেকে লিখে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

১৪. কোন টপিক উত্তর করতে সর্বোচ্চ কত সময় নেওয়া যাবে, সেটি প্রশ্নের গুরুত্ব ও নম্বরের ভিত্তিতে ঠিক করে লিখে রাখুন।
১৫. দাগিয়ে দাগিয়ে বারবার পড়ুন। পড়ার সময় বাড়তি তথ্য বইয়ে লিখে রাখুন।
১৬. রেফারেন্স বই পড়ার সময় নেই? বাজারের কয়েকটা ডাইজেস্ট কিনে খুব দ্রুত পড়ে নিন।
১৭. প্রতি পৃষ্ঠায় নীল কালিতে অন্তত একটা প্রাসঙ্গিক চিহ্নিত চিত্র, ম্যাপ, উদ্ধৃতি, ডাটা, টেবিল, চার্ট কিংবা রেফারেন্স দিন।

১৮. সংক্ষিপ্ত প্রশ্ন, টিকা, শর্ট নোটস, সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ, অনুবাদ, ব্যাকরণ ইত্যাদি ভালোভাবে পড়ুন। নোট করে পড়ার দরকার নেই।
১৯. অনুবাদ অনেকের কাছেই কঠিন ঠেকে। যত কষ্টই হোক, বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকীয় নিয়মিত অনুবাদ করুন।
২০. প্রশ্নের উত্তর দেওয়ার সময় বিভিন্ন লেখকের রচনা, পত্রিকার কলাম ও সম্পাদকীয়, ইন্টারনেট, বিভিন্ন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, সংবিধানের সংশ্লিষ্ট ধারা, বিভিন্ন রেফারেন্স থেকে উদ্ধৃতি দিলে মার্কস বাড়বে।

২১. প্রশ্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ১০ মার্কসের একটা প্রশ্ন উত্তর করার চেয়ে ৪+৩+৩ = ১০ মার্কসের ৩টা প্রশ্নের উত্তর করা ভালো।
২২. লেখা সুন্দর হলে ভালো, না হলেও সমস্যা নেই। লিখিত পরীক্ষায় অনেক বেশি লিখতে হয়। তাই গড়ে প্রতি ৩ থেকে ৫ মিনিটে ১ পৃষ্ঠা লেখার অভ্যাস করুন।
২৩. কিছু কিছু সেগমেন্টে গড়ে কম নম্বর ওঠে। বেশি মার্কস তোলা সম্ভব-এমন সেগমেন্ট ঠিক করে সেগুলোতে ভালো প্রস্তুতি নিন।
২৪. বিভিন্ন ম্যাপ, ডাটা, চার্ট, টেবিল, পর্যালোচনা, নিজস্ব বিশ্লেষণ, সমসাময়িক প্রেক্ষাপটে সেটির প্রাসঙ্গিকতা ইত্যাদির সাহায্যে লিখলে আপনার খাতাটি আলাদা করে পরীক্ষকের চোখে পড়বে।

২৫. প্রশ্নের উত্তর করার সময় যত বেশি সম্ভব পয়েন্ট বা প্যারা আকারে লিখবেন। প্রশ্নের প্রথম আর শেষ প্যারাটি সবচেয়ে আকর্ষণীয় হওয়া চাই। আপনার নিজের বিশ্লেষণ, মন্তব্য কিংবা মতামত দিয়ে উপসংহার টানুন।
এবার বিষয়ভিত্তিক কিছু আলোচনা করছি।
বাংলা : ব্যাকরণ, ভাবসম্প্রসারণ (প্রাসঙ্গিক ২০টি বাক্যে), সারমর্ম (২-৩টি সহজ সুন্দর বাক্যে), অনুবাদ-এই টপিকগুলোতে বেশি জোর দিন। পত্র লেখার সময় নিয়মে ভুল করবেন না। কাল্পনিক সংলাপের জন্য বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে ধারণা বাড়ান। গ্রন্থ সমালোচনার জন্য কমপক্ষে ৩০টি সুপরিচিত বাংলা বই দেখুন। রচনা লেখার সময় মাইন্ড-ম্যাপিং করে পয়েন্ট ঠিক করে ঘণ্টা পড়ার আগ পর্যন্ত লিখতে থাকুন।

ইংরেজি : ইংরেজিতে ভালো করার মূলমন্ত্র দুটি : এক. বানান ভুল করা যাবে না। দুই. গ্রামাটিক্যাল ভুল করা যাবে না। এই দুটি ব্যাপার মাথায় রেখে একেবারে সহজ ভাষায় লিখে যান, মার্কস আসবেই। কমপ্রিহেনশনের জন্য আইএলটিএস রিডিং পার্টের টেকনিকগুলো অনুসরণ করুন। কিছু প্রামাণ্য বই থেকে গ্রামার ও ইউসেজ প্রচুর প্র্যাকটিস করুন। সামারির জন্য ইংরেজি দৈনিকের সম্পাদকীয় আর আর্টিকেল সামারাইজ করার চেষ্টা করুন। লেটারের জন্য পত্রিকার লেটার টু দি এডিটর অংশটি দেখুন। রচনা কমন পড়বে না, এটা মাথায় রেখে সাজেশনস রেডি করে প্রস্তুতি নিন।

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি : আগের বছরের আর ডাইজেস্টের সাজেশনসের প্রশ্নগুলো প্রথমেই খুব ভালোভাবে যথেষ্ট সময় নিয়ে কয়েকবার পড়ে ফেলুন। বিজ্ঞানের প্রস্তুতি নেওয়ার সময় আপনি বিজ্ঞানের ছাত্র কিংবা ছাত্র না, এটা মাথায় রেখে প্রস্তুতি নেবেন না। এ অংশে প্রয়োজনীয় চিহ্নিত চিত্র, সংকেত, সমীকরণ দিতে পারলে আপনার খাতাটা অন্য দশজনের খাতার চেয়ে আলাদা হবে।

গাণিতিক যুক্তি : প্রতিরাতে কিছু না কিছু ম্যাথস প্র্যাকটিস না করে ঘুমাবেন না। শর্টকাটে ম্যাথস করবেন না, প্রতিটি স্টেপ বিস্তারিতভাবে দেখাবেন। কোনো সাইডনোট, প্রাসঙ্গিক তথ্য যেন কিছুতেই বাদ না যায়। একটু বুঝেশুনে পড়লে অঙ্কে ফুল মার্কস পেতে সায়েন্সের স্টুডেন্ট হতে হয় না।
মানসিক দক্ষতা : এ অংশের প্রশ্নগুলো হবে সহজ, কিন্তু একটু ট্রিকি। মাথা ঠাণ্ডা রেখে, ভালোভাবে প্রশ্ন পড়ে, বুঝে, পূর্ণ মনোযোগের সঙ্গে উত্তর করতে হবে। ডাইজেস্টের পাশাপাশি ৩-৪টা আইকিউ টেস্টের বই সলভ করুন; সম্ভব হলে ইন্টারনেটে প্র্যাকটিস করুন। এ অংশে ফুল মার্কস পাবেন না-এটা মাথায় রেখে প্রস্তুতি নিন।

বাংলাদেশ বিষয়াবলি : কোন ধরনের প্রশ্ন আসে, সে সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিন। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা, বিভিন্ন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, ন্যাশনাল ওয়েব পোর্টাল, কিছু আন্তর্জাতিক পত্রিকা থেকে তথ্য-উপাত্ত দিন। পুরো সংবিধান মুখস্থ করার দরকারই নেই। যেসব ধারা থেকে বেশি প্রশ্ন আসে, সেগুলোর ব্যাখ্যা খুব ভালোভাবে বুঝে বুঝে পড়ুন। সংবিধান থেকে ধারাগুলো হুবহু উদ্ধৃত করতে হয় না।

আন্তর্জাতিক বিষয়াবলি : টপিকগুলো গুগলে সার্চ করে করে পড়তে পারেন। উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, বিভিন্ন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের সাহায্য নিন। ইন্টারনেটে মোটামুটি সব প্রশ্নের উত্তরই পাবেন। এ অংশের নতুন টপিক প্রবলেম সলভিং কোয়েশ্চেনে ভালো করার জন্য যে ইস্যু কিংবা সমস্যা দেওয়া থাকবে, সেটিকে বিশ্লেষণ করে নানা দিক বিবেচনায় সেটার সমাধান কী হতে পারে, আন্তর্জাতিক বিশ্লেষক ও আপনার নিজের মতামত ইত্যাদি পয়েন্ট আকারে লিখুন। ভালো করার জন্য নিয়মিত পত্রিকা পড়ার বিকল্প নেই।

প্রস্তুতি নেওয়ার সময় দুটি ব্যাপার মাথায় রাখুন :
এক. কী কী পড়বেন সেটা ঠিক করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কী কী পড়বেন না সেটা ঠিক করা।
দুই. মুখস্থ করার দরকার নেই, শতভাগ শিখেছি ভেবে তার ৬০ ভাগ ভুলে গিয়ে বাকিটা ঠিকমতো কাজে লাগানোই আর্ট। এ কয়েকটা দিন খুব ভালোভাবে কাজে লাগান। যে চাকরিটা অন্তত ৩০ বছর আরাম করে করবেন বলে ঠিক করেছেন, তার জন্য মাত্র ২০-২৫ দিন নাওয়া-খাওয়া বাদ দিয়ে পড়াশোনা করবেন না-এ রকম বোকা নিশ্চয়ই আপনি নন! গুড লাক!

05/11/2016
গত সাতই আগস্ট হিসাববাজ্ঞান বিভাগের ২০১০-২০১১ ব্যাচ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
23/08/2016

গত সাতই আগস্ট হিসাববাজ্ঞান বিভাগের ২০১০-২০১১ ব্যাচ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

03/07/2016

হাসবি রাব্বি জাল্লাল্লাহ, অসাধারণ সুন্দর একটি সংগিত

17/06/2016

মাহে রমজানের অসাধারণ একটি সর্ট ফিল্ম

Address

Hazaribag

Alerts

Be the first to know and let us send you an email when Language Xpert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share