YOUTH MAP GROUP

YOUTH MAP GROUP একটি যুব স্বেচ্ছাসেবী সংগঠন, যা ২০১৭ সাল থেকে যুবদের নিয়ে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এটি বাংলাদেশ সরকারের 'যুব উন্নয়ন অধিদপ্তর' থেকে নিবন্ধিত একটি সংগঠন।

18/08/2026

ইছাপুরা বাজার সংলগ্ন খালে মাননীয় সংসদ সদস্যকে নিয়ে মাছ ধরার আবদার!

ইছাপুরা বাজার সংলগ্ন খালে মাননীয় MP মহাদয়ের সাথে মাছ ধরতে চান ইয়ুথ ম্যাপ গ্রুপের সদস্যরা। এমনই আবদার জানানো হলো মাননীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ- ১ এর কাছে।

আমরা চাই এই খালটি আগের মতো দূষণমুক্ত হোক, আবারও দেশি মাছে সম্পুর্ণ হোক আমাদের খাল। বাজারের সঠিক ব্যবস্থাপনায়ই হতে পারে সমস্যার সমাধান।

জনপ্রতিনিধি ও তরুণদের এমন আন্তরিক সংযোগই গড়ে তুলতে পারে একটি সুন্দর, অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত আবদার।

📌 উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্বেচ্ছাসেবী ইয়ুথ ম্যাপ গ্রুপের সদস্যদের সাক্ষাৎকারউপজেলা নির্বাহী কর্মকর্তার স্যারের...
09/08/2026

📌 উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্বেচ্ছাসেবী ইয়ুথ ম্যাপ গ্রুপের সদস্যদের সাক্ষাৎকার

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্যারের সঙ্গে স্বেচ্ছাসেবী ইয়ুথ ম্যাপ গ্রুপের সদস্যদের একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে করণীয়, সম্ভাব্য দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও ইয়ুথ ম্যাপ গ্রুপের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। স্থানীয় পর্যায়ে যেকোনো সামাজিক সমস্যা, জনসচেতনতা বৃদ্ধি কিংবা সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে তরুণ স্বেচ্ছাসেবীদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আমরা বিশ্বাস করি, প্রশাসন ও তরুণ সমাজের সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে।
ইয়ুথ ম্যাপ গ্রুপ ভবিষ্যতেও স্থানীয় প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণের সঙ্গে সমন্বয় করে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

তারুণ্যই শক্তি—তারুণ্যের দায়িত্বশীল অংশগ্রহণেই বদলে যাবে সমাজ। 🤝🌱

 #সামাজিক_নিরাপত্তা_কর্মসূচি************📢  #সমাজসেবা অধিদফতরের আওতায় বিভিন্ন ভাতার অনলাইন আবেদন শুরু📋 যেসকল ভাতার জন্য আ...
03/08/2026

#সামাজিক_নিরাপত্তা_কর্মসূচি
************
📢 #সমাজসেবা অধিদফতরের আওতায় বিভিন্ন ভাতার অনলাইন আবেদন শুরু
📋 যেসকল ভাতার জন্য আবেদন করা যাবে:
১. #বয়স্ক ভাতা
২. #বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা
৩. #প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি
৪. #অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম (হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তি)
আবেদনের সময়সীমা:
💻 #অনলাইনে আবেদন গ্রহণ: ০১ আগস্ট ২০২৬ হতে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।
💻 আবেদন করার লিংক:
👉 dss.bhata.gov.bd/online-application
⚠️ আবেদন করার গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
১. স্থায়ী ঠিকানা: আবেদনকারীকে অবশ্যই তাঁর নিজ নিজ স্থায়ী ঠিকানায় আবেদন করতে হবে।
২. মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট: আবেদনকারীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে নিবন্ধিত সক্রিয় সিমের মোবাইল নম্বর অথবা ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। (ব্যাংক হিসাবের ক্ষেত্রে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে)।
৩. প্রতিবন্ধী ভাতা: প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে।
৪. পূর্বের আবেদনকারী: যারা পূর্বে অনলাইনে আবেদন করেছিলেন এবং বর্তমানে অপেক্ষমাণ তালিকায় আছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
৫. যোগ্যতা: আবেদনকারী অন্য কোনো সরকারি নিয়মিত সুবিধা পেয়ে থাকলে এই ভাতার জন্য বিবেচিত হবেন না।
কার্যকরী তারিখ: চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ ০১ জুলাই ২০২৬ তারিখ হতে ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রাপ্য হবেন।
প্রচারে- ইয়ুথ ম্যাপ গ্রুপ

30/07/2026
📢 ইয়ুথ ম্যাপ গ্রুপ নির্বাচন ২০২৬🗳️ মনোনয়ন ফরম আবেদন শুরু।নেতৃত্ব শুধু একটি পদ নয়, এটি দায়িত্ব, সততা, জবাবদিহিতা এবং সমাজ...
28/07/2026

📢 ইয়ুথ ম্যাপ গ্রুপ নির্বাচন ২০২৬
🗳️ মনোনয়ন ফরম আবেদন শুরু।

নেতৃত্ব শুধু একটি পদ নয়, এটি দায়িত্ব, সততা, জবাবদিহিতা এবং সমাজের জন্য কাজ করার অঙ্গীকার।

ইয়ুথ ম্যাপ গ্রুপ একটি অরাজনৈতিক, শতভাগ স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন। তাই আমাদের নির্বাচন কেবল নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নয়—এটি গণতান্ত্রিক চর্চা, স্বচ্ছতা, অংশগ্রহণ এবং জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

যোগ্য, সৎ, কর্মঠ ও স্বেচ্ছাসেবার মানসিকতাসম্পন্ন সদস্যদের মনোনয়ন ফরম সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

🤝 আসুন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলি।

ইয়ুথ ম্যাপ গ্রুপ
"তারুণ্যের শক্তিতে সমাজ পরিবর্তনের অঙ্গীকার।"
আবেদন ফর্ম কমেন্ট বক্স এ

''তারুণ্যের দক্ষতাই দেশকে এগিয়ে নিতে পারে"
25/07/2026

''তারুণ্যের দক্ষতাই দেশকে এগিয়ে নিতে পারে"

''সমাজের ইতিবাচক পরিবর্তন করতে হলে আমাদের যার যার অবস্থান থেকে স্বেচ্ছায় কাজ করে যেতে হবে'' #শেখ_আমিন। Sheikh Amin প্রধা...
19/07/2026

''সমাজের ইতিবাচক পরিবর্তন করতে হলে আমাদের যার যার অবস্থান থেকে স্বেচ্ছায় কাজ করে যেতে হবে''
#শেখ_আমিন। Sheikh Amin
প্রধান শিক্ষক, ভবানীপুর উচ্চ বিদ্যালয়।

Address

YOUTH MAP GROUP
Ichhapur
1542

Alerts

Be the first to know and let us send you an email when YOUTH MAP GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to YOUTH MAP GROUP:

Shortcuts

Share