15/04/2020
‘ফোনে নিত্যপণ্য’ এটুআই-এর উদ্যোগে একটি ‘জরুরী’ সেবা। এ সেবা যারা ‘লকডাউন’ হয়ে ঘরে আটকে আছেন, তাদের জন্য। ‘ফোনে নিত্যপণ্য’ মানে কর্মসংস্থান, উদ্যোক্তা ও লীডারশীপ। আগ্রহী / উদ্যমী / সাহসী যেকোন তরুণ / ব্যক্তি, যিনি লকডাউন পরিবারে পণ্য পৌঁছে দিতে চান, তিনি ‘ভল্যান্টিয়ার-নিত্যপণ্য’ হিসেবে এবং যেকোন উদ্যোক্তা / ক্ষুদ্র ব্যবসায়ী যিনি নির্বাচিত ‘পণ্য সরবরাহকারী’ হিসেবে যুক্ত হতে চান, তাদেরকে ‘ফোনে নিত্যপণ্য’ উদ্যোগে স্বাগতম। গ্রাহকের চাহিদা অনুযায়ী ‘ভল্যান্টিয়ার-নিত্যপণ্য’ পণ্য সরবরাহকারীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে লকডাউন পরিবারে পৌঁছে দেবে। করোনামুক্ত পরবর্তী সময়ে এ অভিজ্ঞতা সফল উদ্যোক্তা হয়ে উঠতে আপনার জন্য সহায়ক হতে পারে। আপনি নিজে / অন্যকে নিচের তথ্য পুরণে আপনার সহায়তা প্রত্যাশা করি। আসুন, সমবেতভাবে করোনা ভাইরাসকে প্রতিরোধ করি। আপনি নিজে / অন্যকে দিয়ে নিচের তথ্য পুরণ করে এ উদ্যোগকে সহায়তা করুন।
#তারুণ্যের_শক্তি #ফোনে_নিত্যপণ্য #একশপ ‘ফোনে নিত্যপণ্য’ এটুআই-এর উদ্যোগে একটি ‘জরুরী’ সেবা। এ সেবা যারা ‘লক....