পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশন Pailgaon Youth Development Foundation

  • Home
  • Bangladesh
  • Jagannathpur
  • পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশন Pailgaon Youth Development Foundation

পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশন Pailgaon Youth Development Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশন Pailgaon Youth Development Foundation, Social service, Pailgaon, Jagannathpur.

​"মানবতার সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। আর্তমানবতার পাশে দাঁড়িয়ে হাসিমুখে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য।"

একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।
স্থাপিত: ১-১১-২০১৭ইং

🌙✨ ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ✨🌙রহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ (সাঃ)-এর আগমনে মানবজাতি পেয়েছে হেদায়েত, ভালোবাসা, দয়া ও শান...
25/08/2026

🌙✨ ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ✨🌙

রহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ (সাঃ)-এর আগমনে মানবজাতি পেয়েছে হেদায়েত, ভালোবাসা, দয়া ও শান্তির পথ। ❤️

এই পবিত্র দিনে আমাদের হৃদয় ভরে উঠুক মহানবী (সাঃ)-এর প্রতি ভালোবাসা ও দরুদে। তাঁর আদর্শ আমাদের জীবনকে আলোকিত করুক এবং আমাদের চরিত্রে ফুটে উঠুক তাঁর শিক্ষা ও সুন্নাহ।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি (সাঃ)-এর আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন। 🤲

পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ...
10/08/2026

পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তোমাদের এই অর্জন হোক ভবিষ্যতের সাফল্যের প্রথম সোপান।🌟

আর যারা এবার কাঙ্ক্ষিত ফলাফল করতে পারোনি—হতাশ হয়ো না। একটি ফলাফল কখনোই জীবনের শেষ কথা নয়। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ।

আজকের অশ্রু মুছে আগামী দিনের স্বপ্নকে আরও শক্ত করে আঁকড়ে ধরো।
তোমরাও পারবে—ইনশাআল্লাহ।

— পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশন

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক ...
10/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

জীবিকার তাগিদে প্রিয় মাতৃভূমি ও আপনজনদের ছেড়ে দূর প্রবাসে থাকা এই মানুষগুলোর এমন করুণ মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। মহান আল্লাহ যেন সকল নিহতের ভুলত্রুটি ক্ষমা করে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

একটি শোক সংবাদ।গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক মোঃ তাহের মিয়া-এর শ্র...
06/08/2026

একটি শোক সংবাদ।

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক মোঃ তাহের মিয়া-এর শ্রদ্ধেয় মা আজ রাত ২:৪০ মিনিটে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চাচির এই মৃত্যুতে পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশন পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।

মহান আল্লাহ তাআলা মরহুমার সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

আল্লাহ তা'আলা কোরআনে এরশাদ করেছেন— “সৎকাজ ও আল্লাহভীতিতে তোমরা একে অপরকে সাহায্য করো।” (সুরা মায়েদা: ২)আলহামদুলিল্লাহ।পা...
30/07/2026

আল্লাহ তা'আলা কোরআনে এরশাদ করেছেন— “সৎকাজ ও আল্লাহভীতিতে তোমরা একে অপরকে সাহায্য করো।” (সুরা মায়েদা: ২)

আলহামদুলিল্লাহ।
পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আজ আমাদের গ্রামের একজন অসহায় এতিম মেয়ের বিবাহ সম্পন্ন করতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে।

মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে আরও অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব।সেই বিশ্বাস থেকেই আজ পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮০০০(আট হাজার) টাকা এক এতিম বোনের বিয়েতে অনুদান দেওয়া হয়েছে।

এই নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখ, শান্তি ও বরকতে পরিপূর্ণ করে দেন।🤲

আল্লাহ আমাদের সকলকে মানবতার সেবায় নিয়োজিত থাকার তাওফিক দান করুন।
মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস নিয়েই আমাদের পথচলা।❤️

28/05/2026

আস্সালামু আলাইকুম।
পবিত্র ইদুল আজহা উপলক্ষে পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশন Pailgaon Youth Development Foundation এর সভাপতি মোঃ তোফায়েল আহমেদ এর শুভেচ্ছা বার্তা📩

28/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশন Pailgaon Youth Development Foundation এর সাধারণ সম্পাদক Mohammad Rumon Hussain এর শুভেচ্ছা বার্তা📩❤️

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।(আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কা...
27/05/2026

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
(আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।)

হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও ভ্রাতৃত্বে ভরে উঠুক প্রতিটি হৃদয়।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও
োবারক🤍🌙

আজ থেকে হজ্জের আনুষ্ঠানিকতা শুরু। ধবধবে সাদা দুটি কাপড় দেহে ধারণ করে, লাখো হাজীর “লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হবে মিনা, আর...
26/05/2026

আজ থেকে হজ্জের আনুষ্ঠানিকতা শুরু। ধবধবে সাদা দুটি কাপড় দেহে ধারণ করে, লাখো হাজীর “লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হবে মিনা, আরাফাহ এবং মুজদালিফা।

আরাফার দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন। অসংখ্য অগণিত বনি আদমকে এদিন ক্ষমার ঘোষণা দেয়া হয়। এদিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ।

আল্লাহ তা’আলা সকল হাজীদের হাজ্জে মাবরুর নসিব করুন। যারা এখনো যেতে পারেননি, ভবিষ্যতে তাদের যাওয়ার তাওফিক দিন।

Address

Pailgaon
Jagannathpur
3060

Alerts

Be the first to know and let us send you an email when পাইলগাঁও যুব উন্নয়ন ফাউন্ডেশন Pailgaon Youth Development Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category