07/08/2026
এখানে সংযুক্ত ছবি ও এক্স-রে রিপোর্টগুলো নিসাবের। সে সাভারের আমবাগান গ্রামের বাসিন্দা। গকুল নগর স্কুল ও কলেজের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই পিঠের একটি বিরল রোগের সঙ্গে লড়াই করে আসছে সে।
এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নিয়ে যেতে হয়েছে। ছেলের চিকিৎসার পেছনে পরিবারের সাধ্যমতো সবকিছু ব্যয় করার পরও নিসাব সুস্থতার দেখা পায়নি। তবুও ছেলের জীবন বাঁচাতে তার পরিবার হাল ছাড়েনি। আরও একবার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত তারা।
কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা অর্থ।
নিসাবের চিকিৎসার জন্য আপনাদের সবার সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন, নিজের সর্বোচ্চটা দিয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করুন। আপনার সামান্য সহযোগিতাও হয়তো নিসাবের চিকিৎসার পথে বড় একটি সহায়তা হয়ে দাঁড়াবে।
সহযোগিতা পাঠানোর সময় অনুগ্রহ করে রেফারেন্সে নিজের নাম লিখে দিতে ভুলবেন না।