Panchbibi Upazila

Panchbibi Upazila Panchbibi Upazilla of Joypurhat District in the Division of Rajshahi, Bangladesh. It has 38,555 household units and a total area of 278.53 km².

Panchbibi (Bengali: পাঁচবিবি) is an Upazila of Joypurhat District in the Division of Rajshahi, Bangladesh. It is bounded by Hakimpur and Ghoraghat upazilas and West Bengal of India on the north, Joypurhat Sadar upazila on the south, Gobindaganj and Kalai upazilas on the east, Joypurhat Sadar upazila and West Bengal of India on the west. Contents [hide]
1 Geography
2 Demographics
3 Administrative


4 See also
5 References
6 External links
Geography[edit]
Panchbibi is located at 25.1958°N 89.0208°E . Demographics[edit]
As of the 1991 Bangladesh census, Panchbibi has a population of 193,365. Males constitute 51.06% of the population, and females 48.94%. This Upazila's population of people aged eighteen and higher is 99,108. Panchbibi has an average literacy rate of 30.6% (7+ years), against the national average of 32.4% literate.[1]

Administrative[edit]
Panchbibi has 8 Unions/Wards, 222 Mauzas/Mahallas, and 257 villages.

পাঁচবিবিতে নবাগত ইউএনও কাশপিয়া তাসরিনের যোগদানজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে...
29/04/2026

পাঁচবিবিতে নবাগত ইউএনও কাশপিয়া তাসরিনের যোগদান

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে কাশপিয়া তাসরিন যোগদান করেছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানপত্র দাখিল করেন।

দুপুরে নবাগত ইউএনও পাঁচবিবি উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি উপজেলায় উপস্হিত হলে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নবাগত ইউএনও কাশপিয়া তাসরিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার জম্ম গ্রহণ করেন। তাঁর স্কুল ও কলেজ শিক্ষা জীবন কুড়িগ্রাম জেলায় শেষ করেন। পরবর্তীতে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্ত্বর ডিগ্রী গ্রহণ করেন।

তিঁনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষা নবীশ কর্মকর্তা হিসাবে যোগদান করেন। সর্বশেষ বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

জয়পুরহাট আদালতে আওয়ামী লীগের তিন ইউপি চেয়ারম্যান, দুই পৌর কাউন্সিলরসহ ৬ জনের আদালতে আত্মসমর্পণ,  জামিন না মঞ্জুর, কারাগা...
13/04/2026

জয়পুরহাট আদালতে আওয়ামী লীগের তিন ইউপি চেয়ারম্যান, দুই পৌর কাউন্সিলরসহ ৬ জনের আদালতে আত্মসমর্পণ, জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ।

পাঁচবিবিতে অনলাইন  জুয়ায় আসক্ত এক ব্যক্তি পুলিশের হাতে গ্রেফতার।জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইল ক্যাসিনো জুয়ায় আসক্ত স...
06/04/2026

পাঁচবিবিতে অনলাইন জুয়ায় আসক্ত এক ব্যক্তি পুলিশের হাতে গ্রেফতার।

জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইল ক্যাসিনো জুয়ায় আসক্ত সাজু নামের এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে।

৩ই এপ্রিল শুক্রবার সন্ধ্যার পর উপজেলার আওলাই ইউনিয়নের পাইকর দড়িয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল
অভিযান করে মইনুল মন্ডলের ছেলে সাজু মন্ডল (৩০) কে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ।
গ্রেফতারের পর সাজু মন্ডল কে জিজ্ঞাসাবাদে তিনি ক্যাসিনো জুয়ায় আসক্তর কথা স্বীকার করেন, এবং তার নিকট থেকে মোবাইল ক্যাসিনো জুয়া খেলার তথ্য প্রমাণাদি উদ্ধার করেন।

এই ক্যাসিনো সম্রাটদের ফাঁদে পড়ে এলাকার শত শত মানুষ মোবাইল জুয়ায় আসক্ত হয়ে হারিয়েছেন নিজের সম্পদ, বাবার সম্পদ ,বাড়িঘর, গরু-ছাগল টাকা পয়সা।
অনেকেই সবকিছু হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ।

তাই সুশীল সমাজের ব্যক্তিত্ব ,শিক্ষক মন্ডলী , সুধীজন,
মনে করেন এই ক্যাসিনোর এজেন্ট , সহকারী এজেন্ট,
এখনই তাদের কার্যক্রম বন্ধ করা না গেলে দেশ ও জাতি
বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।
এদের সকল কে গ্রেপ্তার করে আইনের আওয়তায় আনার জোর দাবি জানান।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান সাংবাদিকদের বলেন, ক্যাসিনো জুয়া খেলায় যাহারা আসক্ত তাদের সকলকেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এটা প্রক্রিয়াধীন,
অভিযান অব্যাহত থাকবে, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সাজুকে গ্রেফতার করে তাহার বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারের জন্য আদালতে প্রেরণ করেছি।
পাঁচবিবি থানার মামলা নাম্বার ৪ ,তাং৪/৪/২৬ ।

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তারজয়পুরহাটে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফরিদ জাম...
13/03/2026

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

জয়পুরহাটে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফরিদ জামান (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত ফরিদ জামান নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি জয়পুরহাটের একটি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক ফরিদ জামান গত ৬ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিলেন। গত মাসের ২৬ তারিখ ভোর ৪টার দিকে মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে ঘুমন্ত ওই শিশুকে ডেকে তুলে জোরপূর্বক বলাৎকার করেন তিনি। এতে শিশুটির রক্তপাত হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে।

ওই দিন সন্ধ্যায় শিশুটির মা তাকে রাতের খাবার দিতে মাদ্রাসায় গেলে সে মাকে বিস্তারিত জানায়। পরে অভিযুক্ত শিক্ষক ফরিদ জামানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরল হুদা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মেহেদী আলম জানান, মামলার ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত আসামী ফরিদ জামানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রফেসর মজিবুর রহমান দেবদাস (মূল নাম: মজিবুর রহমান)‎জয়পুরহাটের এক অমর বীর, জীবন্ত শহীদ, নীরব যোদ্ধা। পুরো বাংলাদেশ তাঁকে...
01/03/2026

প্রফেসর মজিবুর রহমান দেবদাস (মূল নাম: মজিবুর রহমান)
‎জয়পুরহাটের এক অমর বীর, জীবন্ত শহীদ, নীরব যোদ্ধা। পুরো বাংলাদেশ তাঁকে সম্মান করে।

জন্ম ও প্রারম্ভিক জীবন ঃ
‎জন্ম: ১ জানুয়ারি ১৯৩০ (কেউ বলেন ১৯২৯), জয়পুরহাট জেলার মহুরুল গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে।
‎তিন ভাইয়ের মধ্যে সবার বড়।
‎অবিবাহিত, সারাজীবন সাদাসিধে জীবনযাপন করেছেন।

শিক্ষাঃ
‎১৯৪৬: খঞ্জনপুর উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক (প্রথম বিভাগে)।
‎বগুড়া আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক।
‎১৯৫২: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএ (প্রথম শ্রেণীতে প্রথম)।
‎১৯৬৪: অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে এমএসসি।

কর্মজীবনঃ
‎১৯৫২: বগুড়া আজিজুল হক কলেজে শিক্ষকতা শুরু।
‎১৯৫৬: করাচির নাজিমাবাদ কলেজে অধ্যাপনা।
‎১৯৬৭ সালের ১৬ অক্টোবর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগদান। পরে অধ্যাপক হন।
‎বিশেষজ্ঞ ছিলেন ফ্লুইড ডায়নামিক্স-এ।

১৯৭১-এর বীরত্বপূর্ণ ভূমিকা (মুক্তিযুদ্ধ) :
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি সেনাবাহিনী ক্যাম্প বানিয়ে গণহত্যা চালাচ্ছিল।
‎১০ মে ১৯৭১: তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি লিখে প্রতিবাদ করেন – “ক্যাম্পাস আবার শিক্ষায়তন হয়ে উঠুক, না হলে আমি চলে যাব”। সই করেন দেবদাস নামে।
‎প্রশাসন চিঠি সেনাবাহিনীকে দিয়ে দেয়।
‎১২ মে: কর্নেল রিজভী তাঁকে গ্রেপ্তার করে। সেনা ছাউনিতে ভয়ানক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। ফলে তাঁর স্মৃতিশক্তি চিরতরে ক্ষতিগ্রস্ত হয়।

নাম পরিবর্তনের কারণ: পাকিস্তানিরা হিন্দু-মুসলিম নির্বিশেষে বাঙালি হত্যা করছিল। অনেকে বাঁচার জন্য হিন্দু নাম ছেড়ে মুসলিম নাম নিচ্ছিল। এর প্রতিবাদে মুসলিম নাম মজিবুর রহমান ছেড়ে হিন্দু নাম দেবদাস নেন – এক অসাধারণ অসাম্প্রদায়িক প্রতিবাদ!

সেপ্টেম্বর ১৯৭১-এ ইয়াহিয়ার অ্যামনেস্টিতে মুক্তি পান। স্বাধীনতার পর নতুন নামে যোগদানপত্র দেন, কিন্তু বিশ্ববিদ্যালয় “এমন কেউ নেই” বলে ফিরিয়ে দেয়। ১৯৭৩ সালে আইনগতভাবে নাম বদলান, কিন্তু মানসিক সুস্থতার অজুহাতে পুনর্বহাল করা হয়নি। তিনি ১৯৭১-এর ৬ আগস্ট থেকে পদত্যাগ করেন।

পরবর্তী জীবনঃ
‎রাজশাহীতে কিছুদিন জুবেরী ভবনে থেকে শেষ জীবন কাটান নিজ গ্রাম মহুরুলে।
‎একদম নীরবে, সাদাসিধে জীবন। কখনো অভিযোগ করেননি, কখনো সুবিধা চাননি।
‎তাঁকে বলা হয় “জীবন্ত শহীদ” বা “সাইলেন্ট ওয়ারিয়র”।

পুরস্কার ও স্বীকৃতিঃ
‎২০১৫: একুশে পদক (মুক্তিযুদ্ধে অবদানের জন্য)।
‎১৯৯৮: রাজশাহী বিশ্ববিদ্যালয় তাঁকে সংবর্ধনা দেয়।
‎২০০৭: মফিদুল হকের ডকুমেন্টারি “কান পেতে রই”-তে তাঁর জীবন তুলে ধরা হয়।

‎মৃত্যুঃ
‎১৮ মে ২০২০: বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি মহুরুলে, বয়স ৯০ বছর।

প্রফেসর দেবদাস ছিলেন সত্যিকারের বীর। তিনি শুধু প্রতিবাদ করেননি, নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন – ধর্মের ঊর্ধ্বে মানুষ। জয়পুরহাটের এই সন্তান পুরো জাতির গর্ব। তাঁর জীবনী পড়লে চোখে পানি চলে আসে।

জুনিয়র বৃত্তি (৮ম শ্রেণি) পরীক্ষা ২০২৫-এ পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাফল্য (ট্যালেন্টপুলে পাঁচবিবি...
25/02/2026

জুনিয়র বৃত্তি (৮ম শ্রেণি) পরীক্ষা ২০২৫-এ পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাফল্য (ট্যালেন্টপুলে পাঁচবিবিতে শীর্ষে)।

পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সব হারিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটের পাঁচবিবি মহিপুর হাসপাতাল গেট সংলগ্ন মমিনুল হক (৩৫) ন...
25/02/2026

পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সব হারিয়ে যুবকের আত্মহত্যা

জয়পুরহাটের পাঁচবিবি মহিপুর হাসপাতাল গেট সংলগ্ন মমিনুল হক (৩৫) নামের এক যুবক গ্যাস বড়ি খেয়ে মারা যায়। মৃত মমিনুল পাঁচবিবি পৌরসভার ৭'নং ওয়ার্ডের গণেশপুর গ্রামের মৃত একরাব হক প্রামানিকের ছেলে। ক্যাসিনো জুয়া খেলে সব হারিয়ে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের ধারণা। স্থানীয় ও পরিবারের সদস্যরা বলেন, ব্যবসার কারণে মমিনুল ঢাকায় অবস্থানকালে ক্যাসিনো জুয়ায় আসক্ত হয়। একসময় সে সব টাকা হারিয়ে দিশেহারা হয়ে পরে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে মমিনুল গ্যাস বড়ি সেবন করায় বিষ ক্রিয়ায় অচেতন হয়ে পরে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থান অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যায়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় মাঝে শোকের ছায়া নেমে আসে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজ মোঃ রায়হান মমিনুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

23/02/2026

মাদক ফেনসিডিল পরিবহনের দায়ে ছোট মানিক এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা পুলিশ।

22/02/2026

পাঁচবিবি পৌরসভায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধ শব্দটি।ঘরে রাখা হয়েছে ডাস্টবিন।

জয়পুরহাট জেলার ভাষা আন্দোলনের যোদ্ধাগন।বিনম্র শ্রদ্ধা জানাই।
21/02/2026

জয়পুরহাট জেলার ভাষা আন্দোলনের যোদ্ধাগন।
বিনম্র শ্রদ্ধা জানাই।

Address

Panchbibi
Jaipur Hat
5910

Telephone

+8801533237078

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panchbibi Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share