Beautiful Joypurhat

Beautiful Joypurhat Joypurhat-5900 (G.P.O.) | Introducing Joypurhat

জয়পুরহাট সরকারি কলেজের “শেখ হাসিনা ছাত্রীনিবাস” -এর নাম পরিবর্তন করে “শহীদ রিতা আক্তার” ছাত্রিনিবাস নাম রাখা হয়েছে ।ছবি...
07/11/2024

জয়পুরহাট সরকারি কলেজের “শেখ হাসিনা ছাত্রীনিবাস” -এর নাম পরিবর্তন করে “শহীদ রিতা আক্তার” ছাত্রিনিবাস নাম রাখা হয়েছে ।

ছবি: আবদুল্লাহ বিন আশিক ।

জয়পুরহাট শহরের মধ্যে যদি সুগার মিলস্ বাইপাস রাস্তাটা নতুন ভাবে তৈরি করা যায় তাহলে জয়পুরহাট শহরের যানযট অনেক কমানো সম্ভব ...
07/11/2024

জয়পুরহাট শহরের মধ্যে যদি সুগার মিলস্ বাইপাস রাস্তাটা নতুন ভাবে তৈরি করা যায় তাহলে জয়পুরহাট শহরের যানযট অনেক কমানো সম্ভব ।
মঙ্গলবাড়ি, ধামইরহাট থেকে আগত গাড়ী/অটো যে গুলো পাঁচবিবি, হিলি, বিরামপুর যাবে সেগুলো বিএডিসি মোড় থেকে এই বাইপাস দিয়ে সরাসরি পাঁচবিবি-হিলি রাস্তায় চলে যাবে খুব সহজে ।

শুধু রাস্তা খারাপ থাকার কারণে এই যানবাহন গুলো পাঁচুরমোড়, অথবা শহরের মধ্যে ফায়ার সার্ভিসের রাস্তা ব্যবহার করার কারণে যানযট তীব্র আকার ধারণ করে ।

নিচের ছবি দুটাতে রাস্তার বর্তমান অবস্থা । আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, একটা শহরের মধ্যে রাস্তার এমন অবস্থা কি করে হয় ?

যতদুর স্থানীয় লোকজনের মুখ থেকে জানা যায়, এই বাইপাস রাস্তাটা আসলে সুগার মিলস্ কর্তৃপক্ষের মধ্যে পড়ে । মিলস্ কর্তৃপক্ষ আর জয়পুরহাট পৌরসভার দুই প্রতিষ্ঠানের একই ঐক্যমত না হওয়ার কারণে, এতো গুরুত্বপূর্ণ রাস্তাটা নতুন করে তৈরি করা সম্ভব হয় নি ।

ছবি: সাজেদুর রহমান সুমন।

11/07/2024

আমাদের জয়পুরহাটে আছে ৫ টি উপজেলা।

11/07/2024

এই শহর...
প্রিয় জয়পুরহাট...

ভিডিও : তানভীর নিশাত❤️

21/06/2024

জয়পুরহাট জেলাকে নিয়ে গান...

কন্ঠ : হাকিম খান
বিলের ঘাট শিল্পীগোষ্ঠী ।

জয়পুরহাট জেলায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মহোদয়ের আগমনজয়পুরহাট জেলা পুলিশের ...
13/06/2022

জয়পুরহাট জেলায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মহোদয়ের আগমন

জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে আগামী ১৫ জুন ২০২২ খ্রিঃ তারিখ রোজ বুধবার জয়পুরহাট সদর থানাধীন চকবরকত পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান, “শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল, জয়পুরহাট’’ এর নামকরণ অনুষ্ঠান এবং সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশ আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠান সমূহে প্রধান অতিথির আসন অলংকৃত করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশের ইতিহাসের সফলতম ও নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, জনাব এ্যাড: সামছুল আলম দুদু, মাননীয় সংসদ সদস্য, জয়পুরহাট-১।

উক্ত অনুষ্ঠান সমূহে সভাপতিত্ব করবেন জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।

উক্ত অনুষ্ঠান সমূহে আপনারা সাদরে আমন্ত্রিত।

মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা
পুলিশ সুপার, জয়পুরহাট।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানাতে আম বোঝাই পিকআপের সাথে হানিফ পরিবহণের মুখোমুখি সংঘর্ষ। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সা...
13/05/2022

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানাতে আম বোঝাই পিকআপের সাথে হানিফ পরিবহণের মুখোমুখি সংঘর্ষ। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস । নিহত-১।

কালাইয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু !জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে রিদয় হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।শুক্রবার সক...
13/05/2022

কালাইয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু !

জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে রিদয় হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে। রিদয় হাসান ওই গ্রামের রবিউল ইসলাম এর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকাল ১০টার দিকে রিদয় বাড়ির পাশে পুকুর পারে ইউক্যালিপটাস গাছের নিচে দাড়িয়ে ছিল এ সময় সেখানে বজ্রপাত হলে রিদয় আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর আলম বলেন, রিদয়কে আমরা মৃত অবস্থায় পেয়েছি। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

কালাই থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

- আব্দুন নুর নাহিদ

ফ্লোরেন্স নাইটিঙ্গে সেজেছিল তৃণা। আজ বিশ্ব নার্স দিবস।  সারা বিশ্বে ফ্লোরেন্স নাইটিঙ্গে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে সুপর...
12/05/2022

ফ্লোরেন্স নাইটিঙ্গে সেজেছিল তৃণা।

আজ বিশ্ব নার্স দিবস। সারা বিশ্বে ফ্লোরেন্স নাইটিঙ্গে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে সুপরিচিত।

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সবচেয়ে বড়ো পরিচয় হচ্ছে তিনি আধুনিক নার্সিং বিদ্যার প্রতিষ্ঠাতা।

নার্সিংয়ের ক্ষেত্রে তাঁর যুগান্তকারী পদক্ষেপগুলো সার্বিক চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করেছে। আজ বিশ্ব নার্স দিবস উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাট নার্সিং ইন্সটিটিউটের বর্ণাঢ্য আয়োজনে ফ্লোরেন্স নাইটিঙ্গে সেজেছিল তৃণা।

পাঁচবিবিতে শিশু দেবরকে শ্বাসরোধ করে হত্যা , ভাবী আটকআজ মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের স...
10/05/2022

পাঁচবিবিতে শিশু দেবরকে শ্বাসরোধ করে হত্যা , ভাবী আটক
আজ মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাতনা গ্রামে শিশু দেবর আব্দুল্যাহ লাবিবকে (৪) শ্বাসরোধ করে হত্যা করেছে আপন ভাবী রিমা খাতুন (১৮)।

এঘটনায় পুলিশ রিমা খাতুনকে আটক করেছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জাহের আলীর দুই ছেলে। মেস্তাউল ও লাবিব। মেস্তাউলের স্ত্রী রিমা খাতুন বিয়ের পর থেকে প্রাশ্বশুর-শ্বাশুড়ির সাথে ঝগড়া বিবাদে লেগে থাকতো।

ফলে বাধ্য হয়ে জাহের আলী তার বড় ছেলে মেস্তাউলকে ভিন্ন বাড়ি করে দেন। ঘটনার দিন সকালে জাহের আলী তার বড় ছেলে মেস্তাউলকে সঙ্গে নিয়ে মাঠে ধান কাটার জন্য যায়। এই সুযোগে পূর্ব পরিকল্পনায় ভাবী রিমা খাতুন তার একমাত্র দেবরকে ভাত খাওয়ানোর কথা বলে নিজ বাড়ীতে নিয়ে আসে। ভাত খাওয়ার পরে রিমা শ্বাস রোধ করে লাবিবকে হত্যার পর নিজ ঘরের ভিতর লেপ দিয়ে ঢেকে রাখে। পরে রিমার শ্বাশুড়ী তার শিশু ছেলেকে নিয়ে যাবার জন্য বড় ছেলে মেস্তাউলের বাড়িতে আসে।

বড় ছেলের বাড়িতে না পেয়ে শিশু লাবিবকে খুজতে থাকে তার মা।একপর্যায়ে লাবিবের লাশ ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনা নিশ্চিত করে জানান, রিমা তার দেবর লাবিবকে শ্বারোধ করে হত্যার কথা জানালে পুলিশ তাকে আটক করে।

লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্ততি চলছে।

পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক
আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তথ্য ও ছবি: বাবুল হোসেন।

10/05/2022

জয়পুরহাটের পাঁচবিবিতে সাতানা গ্রামে সম্পতির লোভে ৪ বছরের আব্দুলাহ লাবিদ নামে আপন দেবর কে গলা টিপে হত্যা করেছে ভাবী। হত্যাকারীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ ।

Address

Jaipur Hat
5900

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Joypurhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Beautiful Joypurhat:

Share

জয়পুরহাট জেলা :

১৬০০ থেকে ১৭০০ শতাব্দী পর্যন্ত জয়পুরহাটের ইতিহাস তেমন জানা যায় না কারন এ সময় ভারতবর্ষের ইতিহাসে জয়পুরহাটের কোন ভৌগলিক অবস্থান ছিল না । বহু বছর ধরে এ অঞ্চল গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্য ভুক্ত ছিল আর সে সময়ও জয়পুরহাট নামে কোন স্থানের নাম পাওয়া যায় নি এমন কি সে সময় জয়পুরহাটের পূর্ব অবস্থান বগুড়ারও কোন ভৌগলিক অবস্থান ছিল না । জয়পুরহাট অঞ্চল তখন ছিল পাঁচবিবি থানার অন্তর্গত । পূর্বে এই এলাকাটি চাতড়া ঘোড়াঘাট এবং পরে দিনাজপুরের অন্তর্ভুক্ত ছিল । বর্তমান জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলা নিয়ে এক সময় লালবাজার থানা গঠিত হয় । যমুনা নদীর তীরে এ লালবাজারেই তখন পোষ্ট অফিস স্থাপিত হয় । লালবাজারই তখন এ অঞ্চলের মানুষের প্রশাসনিক কেন্দ্র বিন্দু ছিল । মোঘল যুগে জেলাকে বলা হত সরকার ও থানাকে বলা হত পরগনা । ১৮২১ সালে সরকার ঘোড়াঘাট, সরকার কারবালাবাদ ও সরকার বাজুহাট -এর অংশ কিছু নিয়ে সৃস্টি হয় নতুন জেলা বগুড়া এরপর লাল বাজার থানা, জয়পুরহাট ও পাঁচবিবি থানা বিভক্ত হয়ে বগুড়া জেলার অন্তর্গত হয় । ১৯৭১ সালের জানুয়ারীতে বগুড়া জেলার একটি মহাকুমা হিসাবে জয়পুরহাটের অত্নপ্রকাশ ঘটে । ১৯৮৪ সালের ২৬ ফেব্রুয়ারীতে জয়পুরহাট জেলার মর্যাদা লাভ করে ।