HJ Library

HJ Library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HJ Library, Library, ShahebPara, Joypurhat, Jaipur Hat.

আলহামদুলিল্লাহ.. আবারও একটি নতুন সংযোজন HJ Library তে..সকলের দোয়া ও আল্লাহর অশেষ রহমত আমার লাইব্রেরী এভাবেই এগিয়ে যাচ্ছে...
18/03/2024

আলহামদুলিল্লাহ..

আবারও একটি নতুন সংযোজন HJ Library তে..
সকলের দোয়া ও আল্লাহর অশেষ রহমত আমার লাইব্রেরী এভাবেই এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে।।

সর্বদা কৃতজ্ঞ শ্রদ্ধেয় Shaikh Siraj স্যারের প্রতি.. সকলে আমার পোস্ট দেখে অবশ্যই জানেন স্যার কিভাবে সুবিধাবঞ্চিত পাঠাগারকে সাহায্য করে,, শুধু যে আমার লাইব্রেরী সাহায্য পেয়েছে তাই না স্যার পুরো বাংলাদেশের অধিকাংশ বেসরকারি পাঠাগারকে এভাবে বই দিয়ে অর্থ দিয়ে বা অন্যান্যভাবে সাহায্য করেন..
তবে এবারের পাওর অনুভূতি টা একেবারে ভিন্ন,, স্যার হঠাৎ একদিন #জয়পুরহাটে_শহীদ_বুদ্ধিজীবী বইটির ছবি দিয়ে জানান এই বইটি আমার লাইব্রেরীর কালেকশনে আছে কিনা,, তখন আমি উত্তর করিনি নেই স্যার,,তখন শ্রদ্ধেয় স্যার সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে এই বইটি খুব শিগগিরই তোমার কালেকশনে যুক্ত হবে.. আলহামদুলিল্লাহ ১৮/০৩/২৪ তারিখ দুপুরে বইটি Lalon Hossain ভাইয়া আমাকে পৌছে দেয়..জয়পুরহাট সম্পর্কে লেখা এবং জয়পুরহাট এর সুপরিচিত বড় ভাইয়ের লেখা বই পেয়ে সত্যিই খুব আনন্দিত,,

অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় স্যার আপনার উপর,, আশা করি সর্বদা HJ Library ~ ( এইচজে লাইব্রেরী) প্রতি আপনার সুদৃষ্টি থাকবে..

“অপু, তুমি কি জানো? চাঁদও ঈর্ষায় মরে কখনো সখনো?” অপরাজিতা অবাক হয় এহসানের এহেন কথায়। বিশেষ করে লোকটার দেওয়া অপু নামটা শু...
07/03/2024

“অপু, তুমি কি জানো? চাঁদও ঈর্ষায় মরে কখনো সখনো?” অপরাজিতা অবাক হয় এহসানের এহেন কথায়। বিশেষ করে লোকটার দেওয়া অপু নামটা শুনে একটু বেশিই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। লোকটার স্বভাবই সবসময় এমন উলটা-পালটা কথা বলা। যে কথার কোনো আগাগোড়া খুঁজে পায় না সে। এই মুহূর্তেও তাই কথাটির অর্থ না বুঝেই শুধাল, “চাঁদ কেন ঈর্ষা করতে যাবে?”
“চাঁদের বিকল্প হিসেবে এই পৃথিবীতে তুমি নামক একটি চাঁদ আছ বলে।”
অপরাজিতা মোটেও এমন কিছু আশা করেনি। সে হতভম্ব দৃষ্টিতে চাইল তার বিপরীত দিকের বারান্দায় দাঁড়ানো সুঠামদেহী পুরুষটার দিকে। পাশের বারান্দা থেকে তখন হো হো করে উচ্চ হাসির শব্দ ভেসে এলো। লোকটা হাসতে হাসতে বলল, “অপু, তোমাকে কেন এত আমার-আমার লাগে?”
অপরাজিতা আর এক মুহূর্ত অপেক্ষা করল না। বিড়বিড় করে 'অসভ্য' বলেই সে রুমে চলে গেল। বারান্দার দরজাটা সশব্দে আটকে দিল। আটকে দিতেই বিপরীত দিকের বারান্দা থেকে ভেসে এলো এহসানের উচ্চকণ্ঠ, “অপু, তোমার ওই দখিনা দুয়ার একদিন এহসানের জন্যই খুলবে, দেখে নিয়ো।”

HJ Library এর আর্টিস্ট পাঠক.. অসাধারণ তার আর্ট এবং অসাধারণ একটি বই..
07/03/2024

HJ Library এর আর্টিস্ট পাঠক..

অসাধারণ তার আর্ট এবং অসাধারণ একটি বই..

জমিদারের পাপের রাজত্ব বাইজি-গৃহ। সেখানেই বাইজি কন্যা পরিচয় নিয়ে বেড়ে উঠতে থাকে নিষ্পাপ সহজ-সরল একটি মেয়ে। ভিন্ন ভিন্ন উদ...
06/03/2024

জমিদারের পাপের রাজত্ব বাইজি-গৃহ। সেখানেই বাইজি কন্যা পরিচয় নিয়ে বেড়ে উঠতে থাকে নিষ্পাপ সহজ-সরল একটি মেয়ে। ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে তাকে নিজের মতো করে পেতে আগ্রাসী হয় তিন জমিদারপুত্র। লক্ষ্য এক, উদ্দেশ্যের ভিন্নতা নিয়ে এগিয়ে চলা এই তিন যুবকের মাঝে জয়ী হবে কে? একজনের পুণ্য প্রাপ্তির অভিলাষে আছে লালসার বাঞ্ছা, তো আরেকজন পুণ্যবতীকে চায় প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে।
অন্য আরেকজনের পুণ্য লাভের স্পৃহায় মিশে আছে পবিত্র হৃদয়ের প্রগাঢ় প্রেম, যা দিয়ে সে বাইজির কিশোরী কন্যাকে অর্ধাঙ্গী রূপে দেখার নিগূঢ় অভিলাষে মগ্ন। প্রেম, লালসা আর প্রতিশোধের পর পুণ্যের প্রাপ্তিতে কে হবে বিজয়ী? জয় পরাজয়ের প্রতিযোগিতায় কার কাছে ধরা দেবে সেই রূপসী? কার অদৃষ্টে হবে সেই সহজ-সরল অথচ বিধ্বংসিনী কন্যাটি? কার হৃদয়েই-বা বাঁধা পড়বে প্রণয়িনীরূপে?

পদ্মজা প্রেমীরা কোথায়..??New addition..For readers only..
05/03/2024

পদ্মজা প্রেমীরা কোথায়..??
New addition..For readers only..

Alhamdulillah.. New addition..
04/03/2024

Alhamdulillah..
New addition..

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই..?? পেজে আপলোড করেছিলাম নতুন কিছু আসতে চলেছে.. আলহামদুলিল্লাহ HJ Library HJ Library ~ ( ...
26/02/2024

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই..??

পেজে আপলোড করেছিলাম নতুন কিছু আসতে চলেছে.. আলহামদুলিল্লাহ HJ Library HJ Library ~ ( এইচজে লাইব্রেরী) তে হুমায়ূন আহমেদ এর পাঁচটি বই সংযুক্ত হয়েছে।।

অসংখ্য কৃতজ্ঞতা শ্রদ্ধেয় Shaikh Siraj স্যার আপনার প্রতি.. একজন বিখ্যাত ব্যক্তির এত সুন্দর সুন্দর বই আমাকে উপহার দিয়েছেন..

 #পদ্মজা হয়তো আমির দোষী কিন্তু ভালোবাসার আদালতে সে নির্দোষ 💝সে সত্যি পদ্মজা কে ভালবেসেছিলো,,, 🫶পদ্মজা আমিরকে হত্যা করার ...
26/02/2024

#পদ্মজা

হয়তো আমির দোষী কিন্তু ভালোবাসার আদালতে সে নির্দোষ 💝
সে সত্যি পদ্মজা কে ভালবেসেছিলো,,, 🫶

পদ্মজা আমিরকে হত্যা করার আগে আমিরের মুখের বাঁধন খুলে দিয়ে বলেছিলো যে কিছু বলবেন🙃 কিন্তু, শোনার জন্য পদ্মজা একটুও সময় নেয়_নাই হঠাৎ করে ছুরি ঢুকিয়ে দেয় 😥
আমির ও অবাক হয় তার পর সব শেষ আমির বলার সুযোগ টুকো পাই না যে সে পদ্মজাকে কতোটা ভালোবাসে 😅😅

বার বার মনে পরে আমির পদ্মজাকে বলেছিলো,,,,!
(সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমারই থাক....!!)
আহা!! 🌺🖤🍁পদ্মজাকে দেখার স্বাধ আমিরের কখনই মিটবে না 🙂😅

আসসালামু আলাইকুম,,আশা করি সবাই অনেক ভাল আছেন.. আলহামদুলিল্লাহ.. আমার  HJ Library ~ ( এইচজে লাইব্রেরী)  বিশাল এক প্রাপ্তি...
24/02/2024

আসসালামু আলাইকুম,,আশা করি সবাই অনেক ভাল আছেন..

আলহামদুলিল্লাহ.. আমার HJ Library ~ ( এইচজে লাইব্রেরী) বিশাল এক প্রাপ্তি.. খুবই আনন্দের সহিত সবাইকে জানাচ্ছি যে HJ Library সরকারিভাবে গ্রন্থাগারের তালিকাভুক্ত হয়েছে..

অসংখ্য ধন্যবাদ জেলা সরকারি গণগ্রন্থাগার জয়পুরহাট এবং মোঃ রোকনুজ্জামান স্যারকে.. স্যার জয়পুরহাট থেকে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে আমার লাইব্রেরীকে রেজিস্ট্রেশন দিয়েছেন,, আন্তরিকভাবে কৃতজ্ঞ স্যারের কাছে,,

এবং কৃতজ্ঞতা সেই সকলের প্রতি যারা আমার পাশে ছিলেন,,আমাকে পরামর্শ দিয়েছেন এবং আমাকে সহায়তা করেছেন..

★তালিকাভুক্ত নাম্বার - জয়-১৩১

HJ Library তে পাঠকদের কিছু পাঠকালীন মুহূর্ত ক্যামেরা বন্দি..📓📓
15/02/2024

HJ Library তে পাঠকদের কিছু পাঠকালীন মুহূর্ত ক্যামেরা বন্দি..📓📓

পদ্মজা বইয়ের প্রিয় কিছু লাইন😍* সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমারই থাক🥀🥀  ***প্রিয়র চেয়েও প্রিয় পদ্মবতী, আমার...
13/02/2024

পদ্মজা বইয়ের প্রিয় কিছু লাইন😍

* সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমারই থাক🥀🥀

***প্রিয়র চেয়েও প্রিয় পদ্মবতী, আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিলো ভুমিকম্পের মতো। যখনই দেখি তুমি দাড়িয়ে আছো, আমার হৃদপিন্ড থমকে যায়। (আমির হাওলাদার)❣️

**** আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলে কেন হলো মিলন। কেন কালো অন্তরে ছড়িয়ে ছিলে ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার জন্য কি অন্য কোন অস্র ছিলো না!😪😪

* ****মিথ্যা বলে যদি তোমার ভালোবাসা আবার পাওয়া যেতো তবে আমি মিথ্যাই বলতাম!😓😓

*** থাক না দু-একটা কলঙ্ক, তাতে ক্ষতি কি!🙂

*****তোমাকে দেখার তৃষ্ণা কখনোই মিটবে না "পদ্মবতী "!🫠🫠

**** পদ্মবতী আমার রানী, আমি কাঁটা বিছানো বাগানে শুয়ে থাকি তুমি আমার বুঁকে হেটে বেড়াও!😌😌

*****খারাপের মাঝে ভালো থাকার মন্ত্র ছিলো তোমার দৃষ্টি, সেই দৃষ্টিতে যখন ঘৃনা দেখতে পায় তখন আমার বুক পুড়ে যায়।🥺😥

***** সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মবতী, আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি। যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক, পোকামাকড় খাক! তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই। ছুরির আঘাতেও আমার মনের ব্যথার চেয়েও বেশি হতে পারছে না! যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম, নয় সুধু হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো এক সাথে গ্রহণ করতাম না। দুই সত্ত্বা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে!😭😭

******চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাতগুলো আরেকটু দীর্ঘ হলে কি এমন হতো? আমাদের প্রেমের পরিনতি এত নিষ্ঠুর কেন হলো!💔💔

**** পারলাম না আরো কয়টা দিন তোমাকে আগলে রাখতে। ক্ষমা করো আমায়!
অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহন করছি!🥹🥹🥹

*****আমার ধ্বংস এভাবে না হলেও পারতো, পদ্মাবতী তুমি আমার সেই ধ্বংসকারী পবিত্র ফুল!🙂🙂

Address

ShahebPara, Joypurhat
Jaipur Hat

Website

Alerts

Be the first to know and let us send you an email when HJ Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category