জনতা ব্যাংক জাবিপ্রবি শাখা জামালপুর

জনতা ব্যাংক জাবিপ্রবি শাখা জামালপুর SECOND LARGEST STATE OWNED COMMERCIAL BANK OF BANGLADESH

04/03/2026

অরোরা স্পেশালাইজড হাসপাতালের সাথে জনতা ব্যাংকের কর্পোরেট চুক্তি স্বাক্ষরঃ

০১ মার্চ’২৬ রোববার, অরোরা স্পেশালাইজড হাসপাতালের সাথে জনতা ব্যাংক পিএলসির মেডিক্যাল সার্ভিস বিষয়ক একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় জনতা ব্যাংকের কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং ব্যাংকের কার্ডধারী গ্রাহকরা অরোরা হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষাসহ বিভিন্ন ধরনের সেবাগ্রহণে বিশেষ ছাড় পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, প্রধান কার্যালয়ের জিএম মোহাম্মদ আনিস এবং অরোরা স্পেশালাইজড হাসপাতালের রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা: নাহিদুজ্জামান সাজ্জাদ, ডিজিএম গোলাম রাকিব ও কর্পোরেট ইনচার্জ নাজমুল হুদা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে জনতা ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা হাসপাতাল গুণগত মান অক্ষুন্ন রেখে স্বল্প খরচে জটিল রোগের উন্নত চিকিৎসা দিয়ে আসছে।

28/12/2025
20/10/2025

২০ অক্টোবর ২০২৫ইং সোমবার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় প্রথম উপশাখা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি.। কেন্দুয়া উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো.ফয়েজ আলম। এ সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারজানা খালেকের
সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় ও এরিয়া অফিসের নির্বাহী, কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি প্রান্তিক জনপদে প্রথম উপশাখা উদ্বোধনের মধ্য দিয়ে ব্যাংকিং সেবা পরিচালনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

Address

MALANCHA, MELANDAH, JAMALPUR
Jamalpur Sadar Upazila
2012

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when জনতা ব্যাংক জাবিপ্রবি শাখা জামালপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share