03/09/2026
মণিরামপুর থানা পুলিশের অভিযানে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোটর-সাইকেলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মণিরামপুর থানার খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আনিছুর রহমান, এএসআই (নিঃ) নির্মল গাইন সঙ্গীয় ফোর্সসহ খেদাপাড়া পুলিশ ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইং-০২/০৯/২০২৬ তারিখ ২০.৩০ ঘটিকার সময় মণিরামপুর থানাধীন গালদা গ্রামস্থ পুলেরহাট টু রাজগঞ্জ রোডে তালতলা মোড়স্থ ওয়ালটন শৌরুমের সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ জাহিদ হোসেন (৩০) ও মোঃ সাজ্জাদ হোসেন (৩১) দ্বয়কে (১৫০+১০০)=২৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আসামীদের ইং-০৩/০৯/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ জাহিদ হোসেন (৩০)
পিতা-মোঃ জাহাঙ্গীর গাজী, মাতা-জহুরা বেগম
সাং-বাকাল ইসলামপুর
২। মোঃ সাজ্জাদ হোসেন (৩১)
পিতা-শেখ মনিরুল ইসলাম, মাতা-শাহিদা বেগম
সাং-পলাশপোল, উভয়থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা।
উদ্ধারঃ
০১। ২৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট
০২। ০১ টি মোটরসাইকেল।