ঝিকরগাছা থানা, যশোর

ঝিকরগাছা থানা, যশোর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঝিকরগাছা থানা, যশোর, Government Official, Jessore.

02/02/2026

ঝিকরগাছা থানার চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী ভ্যান চালক মৃত শামীম পারভেজ (২১) এর পরিবারের পাশে যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়।

ভিকটিম শামীম পারভেজ (২১) পেশায় একজন ভ্যান চালক এবং সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। ইং-৩০/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় ঝিকরগাছা থানাধীন ০২ নং মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামস্থ নাইলপুকুর এর পাশে জনৈক শামীম হোসেন (২৮) এর কলাবাগানের মধ্যে শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা এবং গলায় তার ও লুঙ্গি পেঁচানো অবস্থায় ভিকটিমের মৃতদেহ পাওয়া যায়।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ঝিকরগাছা থানা পুলিশ অতি দ্রুত সময়ে হত্যাকান্ডের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকায় ইং-৩১/০১/২০২৬ তারিখ রাত্র ০১.২০ ঘটিকার সময় আসামি মোঃ ইব্রাহিম খলিলকে এবং আইনে সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ মামুন (১২) কে গ্রেপ্তার করে ভিকটিমের ভ্যানটি উদ্ধারপূর্বক জব্দ করে হেফাজতে নেওয়া হয়।

ইং- ০২/০২/২০২৬ খ্রিঃ তারিখ যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় তার পরিবারের সদস্যদের পুলিশ সুপারের কার্যালয়ে আমন্ত্রণ জানান, তাদের সাথে সাক্ষাৎ করেন এবং সহানুভূতি প্রদর্শন করে তার পরিবারকে সহযোগিতার জন্য অনুদান প্রদান করেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার 'নাভারণ সার্কেল'যশোর, অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানা।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when ঝিকরগাছা থানা, যশোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ঝিকরগাছা থানা, যশোর:

Shortcuts

Share