Dihi Union Public Library

Dihi Union Public Library ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি একটি সমাজসেবা মূলক প্রতিষ্ঠান। যার উদ্দেশ্য শিক্ষার বিস্তার করা।

লাইব্রেরির ছাদের রুফগার্ড & আরেফএক্স এর কার্পেটিং কাজ শেষে
09/09/2025

লাইব্রেরির ছাদের রুফগার্ড & আরেফএক্স এর কার্পেটিং কাজ শেষে

অধ্যাপক ডাঃ মোঃ হারুন অর রশীদ সভাপতি শার্শা কল্যাণ সমিতি যশোর। ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি ও পাকশিয়া সম্মিলনী মাধ্যমি...
31/08/2025

অধ্যাপক ডাঃ মোঃ হারুন অর রশীদ
সভাপতি
শার্শা কল্যাণ সমিতি যশোর। ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি ও পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কে সৌজন্য কপি নির্বাণ বিপন্নতার মুক্তি বই প্রদান করেন।

কিছুদিনের ব্যবধানে ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরিতে সেবা করা অন্যতম দুই মুখ ডাঃ আব্দুল মান্নান খান ও আঃ সামাদ স্যারের মৃত্...
08/08/2025

কিছুদিনের ব্যবধানে ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরিতে সেবা করা অন্যতম দুই মুখ ডাঃ আব্দুল মান্নান খান ও আঃ সামাদ স্যারের মৃত্যু উপলক্ষে ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরিতে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রদ্ধেয় আব্দুস সামাদ স্যারকে শেষবারের মত ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির সামনে রাখা হলো।
04/08/2025

শ্রদ্ধেয় আব্দুস সামাদ স্যারকে শেষবারের মত ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির সামনে রাখা হলো।

পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক & ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক আঃ সামাদ স্যা...
03/08/2025

পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক & ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক আঃ সামাদ স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শহীদ সাংবাদিক শামছুর রহমান (কেবল) এর ২৫ তম মৃত্যুবার্ষিকী এবং ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরিতে সেবা করে যারা মৃত্যুবরণ ...
16/07/2025

আজ শহীদ সাংবাদিক শামছুর রহমান (কেবল) এর ২৫ তম মৃত্যুবার্ষিকী এবং ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরিতে সেবা করে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠান হয়।

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি, শিববাস গ্রাম...
09/07/2025

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি, শিববাস গ্রামের শ্রদ্ধেয় আব্দুল মান্নান খান আর নেই (ইন্না লিল্লাহি..... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
আব্দুল মান্নান খান ছিলেন এক আলোকিত মানুষ, যিনি জীবনের প্রতিটি অধ্যায়ে আধুনিক চিন্তা ও প্রগতিশীল চেতনার প্রতিফলন ঘটিয়েছেন। ৬০-এর দশকে তিনি ডিহি ইউনিয়নে আধুনিক পদ্ধতিতে ধান চাষের সূচনা করে কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেন।
তিনি শুধু কৃষিতেই নয়, এলাকার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে রেখেছেন অবিস্মরণীয় অবদান। ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি গঠনের পেছনে তাঁর নেতৃত্ব, দূরদৃষ্টি ও তরুণদের সংগঠিত করার সক্ষমতা ছিল অন্যতম চালিকা শক্তি।
তাঁর মৃত্যুতে আমরা একজন নিরহঙ্কার, নিঃস্বার্থ, মানবিক গুণে পরিপূর্ণ মহৎপ্রাণ ব্যক্তিকে হারালাম। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।
ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ঈদ পরবর্তী গুনীজনের সমাহার
10/06/2025

ঈদ পরবর্তী গুনীজনের সমাহার

আজ ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির প্রথম দাতা সদস্য মরহুম আকবর আলী সরদারের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাইব্রেরিতে দোয়া ও...
18/04/2025

আজ ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির প্রথম দাতা সদস্য মরহুম আকবর আলী সরদারের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাইব্রেরিতে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কে. এম. ওহিদুজ্জামান (বিদ্যুৎ খান) ভাই ফুল বাগান পরিচর্যা করছে
14/04/2025

কে. এম. ওহিদুজ্জামান (বিদ্যুৎ খান) ভাই ফুল বাগান পরিচর্যা করছে

মৎস্য ঘের ইজারা বিজ্ঞপ্তি
11/04/2025

মৎস্য ঘের ইজারা বিজ্ঞপ্তি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধীতে ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির পক্ষ ...
26/03/2025

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধীতে ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন।

Address

Pakshia, Pakshia Bazar, Shrsha
Jessore
7430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dihi Union Public Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category