Sharsha - শার্শা

Sharsha - শার্শা Area: 336.3 km²
District: Jessore District
Division: Khulna Division
Country: Bangladesh

শার্শা উপজেলা বাংলাদেশের যশোর জেলার একটি প্রশাসনিক এলাকা।

শার্শা উপজেলা পরিষদ কার্যালয়,উপজেলা ভুমি অফিস,শিক্ষা অফিস,শার্শা মডেল প্রাইমারি স্কুল,শার্শা পাইলট হাইস্কুল সহ বিভিন্ন সরকারি,আধা-সরকারি ও বেসরকারি অফিস এই উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত।

এছাড়াও শার্শা উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে বড় স্থলবন্দর (বেনাপোল স্থলবন্ধর) এবং দেশের প্রথম শ্রেণির পৌরসভা বেনাপোল পৌরসভা এই উপজেলার অন্তর্গত।

বেস

রকারি ভারী শিল্পপ্রতিষ্ঠান হিসাবে এই উপজেলাতে আফিল জুট উইভিং মিলস লিঃ নামের একটি জুট মিল ও আফিল এগ্রো লিঃ নামে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।

অবস্থান ও আয়তনঃ
জেলা সদর হতে ৩১ কিলোমিটার দুরত্বে যশোর-বেনাপোল সড়কের উত্তর পাশ্বে অবস্থিত। শার্শা উপজেলাটি প্রায় ২২. ৫৪ডিগ্রি ও ২৩. ১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮. ৫১ ডিগ্রি ও ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। শার্শা উপজেলার উত্তরে চৌগাছা উপজেলা, পূর্বে ঝিকরগাছা উপজেলা, দক্ষিণে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ও পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ।

ইতিহাসঃ
শার্শা উপজেলার নামকরণের সঠিক কোন ইতিহাস জানা যায় না। তবে জনশ্রুতি আছে, শার্শা মৌজায় উপজেলা হেডকোয়ার্টার অবস্থিত হওয়ায় শার্শা মৌজার নাম অনুসারে শার্শা উপজেলার নামকরণ হয়েছে।

এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছ -

১। ডিহি ইউনিয়ন
২। লক্ষণপুর ইউনিয়ন
৩। বাহাদুরপুর ইউনিয়ন
৪। বেনাপোল ইউনিয়ন
৫। পুটখালী ইউনিয়ন
৬। গোগা ইউনিয়ন
৭। কায়বা ইউনিয়ন
৮। বাগআঁচড়া ইউনিয়ন
৯। উলাশী ইউনিয়ন
১০। শার্শা ইউনিয়ন এবং
১১।নিজামপুর ইউনিয়ন
এছাড়া, বেনাপোল পৌরসভা।

বিবিধঃ
পাঠাগার - ১টি।
সাহিত্যপত্রিকা- অর্বাচীন, শ্রদ্ধাঞ্জলি(২১ শে সংকলন)
গানের দল- Offline (লোকজ ও সমসাময়িক)
পর্যটন- বাহাদুরপুর মেন্দে বাওড়, সোনামুখি বিল,বনমান্দার বিল, জিয়ার খাল
দর্শনীয়স্থান- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারশরীফ
বাংলাদেশের পর্যটন কর্পোরেশন- পর্যটন মোটেল।
আধুনিক রেঁস্তোরা- THE SUN ROOF

07/12/2025

🌿 শার্শার মানুষ খুঁজছি! 🌿

আপনি কি শার্শায় থাকেন?
এবং কোনো নেচারাল, তথ্যবহুল বা ইতিবাচক কনটেন্ট শেয়ার করতে আগ্রহী?

আমাদের এই পেজের জন্য আমরা কয়েকজন স্বেচ্ছাসেবী মডারেটর খুঁজছি।
এটি কোনো চাকরি বা পেইড কাজ নয়—
সম্পূর্ণ সামাজিক কাজ, আমাদের এলাকার জন্য কিছু করার উদ্দেশ্যে।

আমরা সবাই মিলে যদি এই পেজটিকে বড় করতে পারি,
তাহলে সামনে চ্যারিটি ও সামাজিক উদ্যোগ শুরু করার পরিকল্পনাও আছে।

যারা সত্যিই সামাজিক কাজে আগ্রহী,
তারা নিচে কমেন্ট করুন বা ইনবক্সে জানিয়ে দিন।

🤝 চলুন, শার্শাকে একসাথে সুন্দরভাবে তুলে ধরি।

শার্শা উপজেলা শিশু পার্ক
02/12/2025

শার্শা উপজেলা শিশু পার্ক

শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ভিতর সকল ব্যানার,ফেস্টুন,পোস্টার ইত্যাদি অপসারনের জন্য অনুরোধ।
02/12/2025

শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ভিতর সকল ব্যানার,ফেস্টুন,পোস্টার ইত্যাদি অপসারনের জন্য অনুরোধ।

Upazila Health Complex, Sharsha, Jashore
02/12/2025

Upazila Health Complex, Sharsha, Jashore

১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ
02/12/2025

১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ

Address

Sharsha
Jessore
7430

Alerts

Be the first to know and let us send you an email when Sharsha - শার্শা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category