Bangladesh Jamaat-e-Islami, Jashore District

Bangladesh Jamaat-e-Islami, Jashore District Official page of Bangladesh Jamaat-e-Islami, Jashore District.
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার অফিসিয়াল ফেসবুক পেজ।
(4)

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামানকে দেখতে যান বাংলাদেশ জামায়া...
25/09/2026

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামানকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর ও মাননীয় সংসদ সদস্য(যশোর-৪) অধ্যাপক মোঃ গোলাম রছুল এমপি।

21/09/2026

🔴Live..সরকার কর্তৃক জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

🗓️ তারিখ: ২১ সেপ্টেম্বর'২৬ | সোমবার
⏱️সময়: বিকাল ৪:৩০ মিনিট
📍 স্থান: বায়তুল মোকাররম (উত্তর গেইট)

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে : মিয়া গোলাম পরওয়ারজ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধ...
21/09/2026

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে : মিয়া গোলাম পরওয়ার
জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে বলেন, “সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। এমনিতেই দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সংসারের ব্যয় মেটাতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে সংকট সৃষ্টি করবে এবং তাদের দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু মোটরযান ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি পরিবহন ও উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান উপাদান হওয়ায় এর দাম বাড়লে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, কলকারখানার উৎপাদন ব্যয় এবং ব্যবসা-বাণিজ্যের খরচ বাড়বে। এর ধারাবাহিকতায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অন্যান্য পণ্যের দাম বাড়বে। শেষ পর্যন্ত এর বোঝা বহন করতে হবে সাধারণ জনগণকেই।”
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “সরকারের উচিত ছিল জনগণের ক্রয়ক্ষমতা, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার দায় সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই জনকল্যাণমূলক নীতি হতে পারে না।”
তিনি আরও বলেন, “জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগে সরকারকে বিকল্প ব্যবস্থা, ব্যয় সংকোচন, অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধ করতে হবে। শুধু মূল্য বাড়িয়ে সরকারি সংস্থার আর্থিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করলে এর দীর্ঘমেয়াদি প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়বে।”
তিনি বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের পরিবর্তে বারবার মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। আমরা সরকারকে জ্বালানি তেলের লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।”

21/09/2026

সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ২০২৬ । প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথিঃ মুফতি আলী হাসান উসামা
বিশিষ্ট ইসলামীক স্কলার ও লেখক।

সভাপতিঃ অধ্যাপক মোঃ গোলাম রছুল
জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর ও সংসদ সদস্য ৮৮ যশোর-৪।

তারিখঃ ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার।
স্থানঃ মুন্সী মেহেরুল্লাহ (টাউন হল) ময়দান, যশোর।
আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা।
#সীরাত #মাহফীল
Bangladesh Jamaat-e-Islami Jashore District

21/09/2026

🔴LIVE...
সাইবার সুরক্ষা আইন-২০২৬: নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাকস্বাধীনতা দমন? শীর্ষক সেমিনার

প্রধান অতিথি : মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী

🗒️২১ সেপ্টেম্বর ২০২৬। সোমবার। সকাল ১০:৩০ মিনিট
📍জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেসক্লাব, ঢাকা।

20/09/2026

পাখির চোখে ঢাকা-রংপুর 'লংমার্চ'-এর বগুড়ার পথসভা

20/09/2026

একনজরে ঢাকা-রংপুর 'লংমার্চ'-এর গাজীপুরের ভোগড়া বাইপাসে পথসভা

19/09/2026

ঢাকা-রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’-এর সমাপনী সমাবেশে রংপুর জেলা স্কুল মাঠে নেমেছে জনতার ঢল, পরিণত হয়েছে বিশাল জনসমুদ্রে।

​ ​ ​

অভিনন্দনবার্তাযশোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সেক্রেটারি নুর ইসলাম সহ সকল বিজয়ীদেরকে অভিনন্দন জ...
19/09/2026

অভিনন্দনবার্তা
যশোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সেক্রেটারি নুর ইসলাম সহ সকল বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস এবং প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস। নেতৃবৃন্দ নবনির্বাচিত পরিচালনা পরিষদের সাফল্য কামনা করেছেন। এই পরিচালনা পরিষদ আগামী দুই বছর যথাযথভাবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবে সে আশাবাদ ব্যক্ত করেছেন।

বার্তাপ্রেরক
অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস
জেলা প্রচার সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
যশোর জেলা শাখা

19/09/2026

🔴Live...ঢাকা থেকে রংপুর 'লং মার্চ' পর্ব-২

আয়োজনে : ১১ দলীয় ঐক্য।




Address

East-Barandipara (Mollapara Mor), Dhaka Road, Jashore
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jamaat-e-Islami, Jashore District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share