Beautiful Bangladesh

Beautiful Bangladesh বাংলাদেশের সৌন্দর্য ও সমস্যা নিয়ে আম?

12/02/2024

হোটেল রেস্তোরাঁয় বিয়ে জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব!
কি একটা অবস্থা!

শৈশবে কে কে এমন ক্ষেতের মালিক ছিলেন
08/02/2024

শৈশবে কে কে এমন ক্ষেতের মালিক ছিলেন

২১শে ফেব্রুয়ারি রাজনৈতিক পোস্টার plpফাইল লিংক: https://youtu.be/Je9oYKCFyIw
06/02/2024

২১শে ফেব্রুয়ারি রাজনৈতিক পোস্টার plp
ফাইল লিংক: https://youtu.be/Je9oYKCFyIw

23/09/2023

পুরুষের মানসিক প্রশান্তি হলো আর্থিক সচ্ছলতা!

এটা ছাড়া পুরুষের দু পয়সার মূল্য নেই...

Kaliganj,Jhenaidah
26/09/2021

Kaliganj,Jhenaidah

লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রীদেশে হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও লকডাউনের বিষয়ে কোনো...
24/03/2021

লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাস করে না।’

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর ইউএনবির।

টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘টিকা নিলেই যে সংক্রমণ হবে না সেটি ঠিক না। টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাছাড়া এখনও দ্বিতীয় ডোজ টিকা নেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘পর্যটন ও বাইরে বেশি বেড়াতে যাওয়ার জন্যই বেশি রোগী বাড়ছে । তাই পর্যটন এলাকা, বিয়ের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল সীমিত করতে হবে।’ পর্যটনের জায়গা থেকে করোনার সংক্রমণ বেশি হচ্ছে, তাই সেগুলো সীমিত করার বিষয়েও জোর দেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, সেটি যদি আরও বেশি বাড়তে থাকে তাহলে আমাদের ব্যবস্থাপনাও কুলাবে না।’

গভীর নিম্নচাপটি উপকূলের কাছে চলে আসায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশকিছু স্থানে হালকা থেকে...
23/10/2020

গভীর নিম্নচাপটি উপকূলের কাছে চলে আসায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশকিছু স্থানে হালকা থেকে মাঝারি বা মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে। এছাড়া উপকূলীয় এলাকাগুলোতে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বা তারও অধিক বেগে ঝড়ো বাতাস ও ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হয়েছে। আর কয়েকঘন্টার মধ্যে গভীর নিম্নচাপটি সুন্দরবন হয়ে বাংলাদেশের সাতক্ষিরা উপকূল অতিক্রম করতে যাচ্ছে। যার ফলে আজ দুপুর থেকে দেশের প্রায় সর্বোত্র মেঘের উপস্থিতিসহ দমকা বাতাস হওয়ার সম্ভাবনা আছে। যার ফলে দিনের তাপমাত্রা অনেকটা কমে আসতে পারে।

দেশের উত্তর পশ্চিমের বিভাগীয় জেলা রংপুর ও রাজশাহীতে তুলনামূলক কম ও দেরীতে প্রভাব পড়বে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চট্টগ্রামের হাতিয়ায়, ১৮৯ মিলিমিটার। এছাড়া পটুয়াখালী ১৭৪, কুতুবদিয়া ১৬৬, চট্টগ্রাম ১৪২, কক্সবাজার ১১৯, সীতাকুন্ড ১১৭, বরিশাল ১১৩ এবং সন্দ্বীপে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে দেশের সকল সমুদ্রবন্দরে ৪ নং স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

#আপডেটঃ ২৩ অক্টোবর, সকাল ৭:৪১ মিনিটে।

14/09/2020

👉রাত ৩ টার দিকে প্রেমিকার ফোন ওয়েটিং। কল ধরতেই বললাম ওয়েটিং কেন? তার উত্তর "কাব্য তুমি কি আমাকে সন্দেহ করো"? আমি বললাম আরে না। সমস্যা থাকতেই পারে। এইখানে সন্দেহের কি আছে? কয়েকদিন আগে যমুনাতে দেখলাম ছিঁড়াফাটা প্যান্ট পরা এক ছেলের হাত ধরে ঘুরে বাড়াচ্ছে। এগিয়ে গিয়ে বললাম। এই ছেলে কে? সে উত্তর দিলো, কাব্য তুমি কি আমাকে সন্দেহ করো। আমি বললাম আরে না। ছোট ভাই ব্রাদার থাকতেই পারে এইখানে সন্দেহের কি আছে।
একদিন কাছের খুব ছোটো ভাই কল দিয়ে বললো, ভাই ভাবীর তো বিয়ে ঠিক হয়ে গেছে।আপনি তো ছ্যাকা খাইলেন। সাথে সাতেই প্রেমিকারে কল দিয়ে কইলাম ঘটনা কি সত্য? সে বলে "দেখো বিয়েটা আমার বাবার জন্য করা। বাবার হার্টের অসুখ। তাই বিয়েটা করছি। কিন্তু আমিতো তোমাকেই ভালবাসি। কিছুদিন পরে আমিতো তোমার কাছেই ফিরে আসবো"। আমি আমতা আমতা করে বললাম "কিন্তু"? সে উত্তর দিলো দেখো" আমি ভার্জিন। তোমার কাছে ভার্জিন হিসাবেই ফিরে যাবো"। আমি বললাম "কিন্তু"। সে বললো " কিন্তু কি? তুমি কি আমাকে সন্দেহ করো? আমি বললাম আরে না না। এইখানে সন্দেহের কি আছে। সমস্যা হতেই পারে।
পার্কে প্রেমিকাকে ছোটো একটা বাচ্চা কোলে নিয়ে হাঁটতে দেখলাম। এগিয়ে গিয়ে বললাম এই বাচ্চা কে? সেই উত্তর দিলো " এটা আমারই বাচ্চা। কিছুদিন আগেই হয়েছে। আমি আমতা আমতা করে বললাম কিন্তু তুমি তো বলেছিলে। আমি বলার আগেই সে উত্তর দিলো দেখো কাব্য হঠাৎ কি করে যেন কি হয়ে গেলো আমি আসলে বুঝতে পারিনি। বিশ্বাস করো আর কখনো এমন হবে না। এটাই শেষ বাচ্চা। আমি তোমাকে খুব ভালো বাসি। তুমি আমার জন্য ওয়েট করো আমি ফিরে আসবো। আমি কিছু বলতে যাবো এর আগেই ও বলে উঠলো "তুমি কি আমাকে সন্দেহ করো"?
একটা স্কুল দিয়েছি। বাচ্চাদের পড়াই। পড়াতে ভালোই লাগে। একদিন সেখানে আমার প্রেমিকা এসে উপস্থিত। সাথে ৪-৫ টা বাচ্চা। দেখলেই বোঝা যায় পিঠেপিঠি বাচ্চা এসব। কিছু বলতে যাবো এর আগেই সে বলে উঠলো এসব বাচ্চা তার। স্বামী অশিক্ষিত তাই পরিবার পরিকল্পনা সম্পর্কে কোনো জ্ঞান নেই। যার বলে এই দশা। আমি কিছু বলতে যাবো তার আগেই সে বলে উঠলো জানি কাব্য জানি তুমি কি বলতে চাও।কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করছি। আর কিছুদিনের মধ্যেই আমি তোমার কাছে চলে আসবো।
এখন আমার বুড়া বয়স। কোনো রকমে লাঠি নিয়ে পথচলি। বাবা মা ভাই বোন দুনিয়াতে কেউ বেঁচে নেই। সেই প্রেমিকার আশায় এখনো বিয়ে করিনি। দেখাশুনা করার কোনো মানুষ আমার কাছে নাই। পাশের বাড়ির মতিনের ছেলে রহমান কিছুদিন থেকে বলছে কব্য আঙ্কেল এই বয়সে একটা নার্সের ব্যবস্থা করে দেই। অসুখ-বিসুখে আপনার সেবাযত্ন করবে।
কদিন থেকে জ্বরে ভুগছি। দেখবার মতো কেউ নেই। রহমান একটা মেয়ে নার্সের ব্যবস্থা করে দিয়েছে। সেই সেবাযত্ন করছে টুকটাক। মেয়েটা বেশ সুন্দর। যৌবন থাকলে বিয়ে করতাম। সে খুব সেবাযত্ন করছে আমার। এই যে এখন তুলে খাওয়াচ্ছে। এমন সময় ঘরে এক বৃদ্ধা মহিলার প্রবেশ। জীবনে দেখছি কিনা মনে পড়ছে না। নার্সকে বললাম তুমি কন্টিনিউ করো। এমন সময় সেই বৃদ্ধা এগিয়ে এসে বললো " কাব্য এই ছিল তোমার মনে? তুমি আমার জন্য ওয়েট করতে পারলা না? অবশেষে তুমি কিনা,মেয়ের বয়সী একটা মেয়েকে!ছিঃ কাব্য ছিঃ আমার ভাবতে কষ্ট হচ্ছে তোমার ভালবাসা এতটাই নগন্য যে আমার জন্য আর কটা দিন অপেক্ষা করতে পারলে না? কন্ঠ শুনে বুঝলাম আরে এটা তো আমার সেই প্রেমিকা। কিছু বলতে যাবো বরাবরের মতো সেই আগে বললো " এই ছিল তোমার মনে। এই জন্য ছেলেদের বিশ্বাস করতে নেই। আমি ভুল করেছি তোমার মতো ছেলেকে ভালবেসে। তোমাকে আমি ঘৃণা করি। এবার আমি বললাম তুমিও তো বলেছিলে আমার কাছে সেই কবে ভার্জিন হয়ে ফিরে আসবে। কিন্তু এখন তো আমার কিছুই করার নেই। সে বলে উঠলো " আমিতো এখনো ভার্জিন কাব্য "। মাথা ঘুরতে লাগলো, মনে হয় প্রেসার বেড়ে যাচ্ছে। সাইন্সের সব থিউরি উল্টে দিয়ে পাঁচটা বাচ্চার মা হওয়ার পরেও আমার প্রেমিকা নিজেকে ভার্জিন দাবি করে। কিছু বলতে যাবো এর আগেই সে বরাবরের মতো বলে উঠলো " কাব্য তুমি আমাকে সন্দেহ করো?
লে হালুয়া
কমেন্ট করলে পরিচয় হওয়া যায় 😇😇আচ্ছা আপনারা কমেন্ট করলেও কি সন্দেহ হবে🤔
©

18/08/2020

ঢাকা হতে দেশের সব কয়টি জেলার দূরত্ব জেনে নিন।
১| নারায়ণগন্জ ------------ ১৭ কিঃমিঃ
২| মুন্সি গন্জ --------------- ২৭ কিঃমিঃ
৩| মানিক গন্জ -------------- ৬৪কিঃমিঃ
৪| গাজীপুর -------------------৩৭ কিঃমিঃ
৫| নরসিংদী ------------------৫২কিঃমিঃ
৬| ময়মনসিংহ ---------------১২২কিঃমিঃ
৭| কিশোর গন্জ ------------৮৭ কিঃমিঃ
৮| নেত্রকোণা ---------------১৫৯কিঃমিঃ
৯| টাংগাইল -----------------৯৮কিঃমিঃ
১০| জামালপুর ---------------১৮৭ কিঃমিঃ
১১| শেরপুর --------------------২০৩ কিঃমিঃ
১২| ফরিদপুর -----------------১৪৫ কিঃমিঃ
১৩| মাদারীপুর -----------------১১১ কিঃমিঃ
১৪| গোপালগন্জ ---------------২৩২ কিঃমিঃ
১৫| রাজবাড়ি----------------- ১৩৬কিঃমিঃ
১৬| শরিয়তপুর ---------------২৩৮ কিঃমিঃ
১৭| চট্টগ্রাম --------------------২৬৪ কিঃমিঃ
১৮| কক্সবাজার-------------- ৪১৪ কিঃমিঃ
১৯| নোয়াখালী ------------- ১৬৩ কিঃমিঃ
২০| লক্ষীপুর -----------------২১৬ কিঃমিঃ
২১| ফেনী -------------------১৫১ কিঃমিঃ
২২| কুমিল্লা -----------------৯৭ কিঃমিঃ
২৩| চাঁদপুর ----------------১৬৯ কিঃমিঃ
২৪| ব্রাক্ষণবাড়ীয়া------------১২৭ কিঃমিঃ
২৫| সিলেট------------------ ২৭৮কিঃমিঃ
২৬| সুনামগন্জ------------- ৩৪৬কিঃমিঃ
২৭| মৌলভীবাজার ----------- ২১৪কিঃমিঃ
২৮| হবিগন্জ--------------- ১৭৯কিঃমিঃ
২৯| রাংগামাটি---------------৩৪০কিঃমিঃ
৩০| খাগড়াছড়ি--------------২৭৫ কিঃমিঃ
৩১| বান্দরবান--------------৩৩৮ কিঃমিঃ
৩২| রাজশাহী---------------২৭২ কিঃমিঃ
৩৩| নওগাঁ----------------- ২৮৩কিঃমিঃ
৩৪| চাঁপাইনবাবগন্জ-------৩২০ কিঃমিঃ
৩৫| নাটোর---------------- ২২৩ কিঃমিঃ
৩৬| পাবনা--------------- ১৬১কিঃমিঃ
৩৭| সিরাজগন্জ------------ ১৪২ কিঃমিঃ
৩৮| বগুড়া--------------- ২২৮কিঃমিঃ
৩৯| জয়পুরহাট------------২৮০ কিঃমিঃ
৪০| রংপুর----------------- ৩৩৫ কিঃমিঃ
৪১| গাইবান্ধা---------------৩০১ কিঃমিঃ
৪২| কুড়িগ্রাম---------------৩৯৪কিঃমিঃ
৪৩| লালমনিরহাট----------৩৯০কিঃমিঃ
৪৪| দিনাজপুর--------------৪১৪ কিঃমিঃ
৪৫| নীলফামারী-----------৩৯৬কিঃমিঃ
৪৬| পঞ্চগড়---------------৪৯৪ কিঃমিঃ
৪৭| ঠাকুরগাঁও-------------৪৫৯ কিঃমিঃ
৪৮| খুলনা---------------- ৩৩৫ কিঃমিঃ
৪৯| বাগেরহাট ------------৩৭০ কিঃমিঃ
৫০| সাতক্ষীরা------------৩৪৩ কিঃমিঃ
৫১| যশোর----------------২৭৩ কিঃমিঃ
৫২| মাগুড়া---------------১৭৭ কিঃমিঃ
৫৩| নড়াইল-------------- ৩০৭কিঃমিঃ
৫৪| কুষ্টিয়া-----------------২৭৭কিঃমিঃ
৫৫| ঝিনাইদহ--------------২২৮ কিঃমিঃ
৫৬ |চুয়াডাংগা---------------২৬৭ কিঃমিঃ
৫৭| মেহেরপুর--------------- ২৯৬ কিঃমিঃ
৫৮| বরিশাল-----------------২৭৭ কিঃমিঃ
৫৯| ঝা্লকাটি----------------২৯০ কিঃমিঃ
৬০| পিরোজপুর--------------৩০৪ কিঃমিঃ
৬১| ভোলা-------------------৩১৭কিঃমিঃ
৬২| পটুয়াখালী---------------৩১৯ কিঃমিঃ
৬৩| বরগুনা------------------৩৬১ কিঃমিঃ
কে কত নম্বরে আছেন?

আগামী ৯ আগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ...
19/07/2020

আগামী ৯ আগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ঢাকা শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুই মাস লকডাউনের পর অফিস-কারখানা-যানবাহন চালু করে কিছু বিধিনিষেধ তুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে ৬ অগাস্ট পর্যন্ত।

জানা গেছে, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তিতে মুক্তিযোদ্ধা, প্রবাসী ও বিকেএসপি কোটা বহাল থাকছে। তবে, অন্যান্য কোটা নিয়ে প্রস্তাবিত খসড়া নীতিমালায় কোনো কিছু উল্লেখ করা হয়নি। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়া ভর্তিতে ফি আবেদন ফি ও ভর্তি ফি কিছুটা বাড়ানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সূত্র সংবাদ মাধ্যমকে জানায় ভর্তির সময় পরিবর্তন হলেও ইতোমধ্যে প্রকাশিত নীতিমালা অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ইউএইস/

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়লোবৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা ...
15/06/2020

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়লো

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সোমবার এ তথ্য জানিয়েছেন।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে।
২৬ মার্চ থেকে ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন খুলে দেওয়া হলেও ১ জুন শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অফিস শুধুমাত্র প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (যথা: ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তান সম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে। এছাড়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলেও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমও শুরু করা যায়নি।

করোনা আপডেট ১৪ জুন
14/06/2020

করোনা আপডেট ১৪ জুন

Address

Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category