News24 BNP

News24 BNP বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইদহ-৪,কালীগঞ্জ-৮৪ নির্বাচনী এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা

আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহ...
30/12/2025

আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।

আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।

ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও, তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক; এমন একজন আলোকবর্তিকা যাঁর অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে।

দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন। তাঁর প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।

My mother, BNP Chairperson Begum Khaleda Zia, has responded to the call of Almighty Allah and left us today. Inna lillahi wa inna ilayhi raji'un (Indeed, we belong to Allah, and to Him we shall return).

To many, she was the leader of the nation, an uncompromising leader, the Mother of Democracy, the Mother of Bangladesh. Today, the country mourns the loss of a guiding presence that shaped its democratic aspirations.
To me, Khaleda Zia was a tender and loving mother who devoted her entire life to the country and its people. Throughout her life, she stood firm against autocracy, fascism, and domination, leading the struggle for freedom, sovereignty, and the restoration of democracy.

Though her life was illuminated by sacrifice and struggle, at home she was our truest guardian, a mother whose infinite love gave us strength in our darkest moments. She endured repeated arrests, denial of medical care, and relentless persecution. Yet even in pain, confinement, and uncertainty, she never stopped sheltering her family with courage and compassion. Her resilience was not loud, but it was unbreakable.

For the country, she lost her husband; she lost her child. In that loss, this nation and its people became her family, her purpose, her very soul. She leaves behind an unforgettable legacy of patriotism, sacrifice, and resistance, a legacy that will live on in the democratic conscience of Bangladesh.

I ask you all to pray for my mother. For the profound emotion, love, and respect shown by the people of this country and by the world, my family and I remain eternally grateful.

বাংলাদেশ হারালো আজ এক অনন্য অধ্যায়, এক অটুট দৃঢ়তার নাম,,,,বেগম খালেদা জিয়া।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সকল দা...
30/12/2025

বাংলাদেশ হারালো আজ এক অনন্য অধ্যায়, এক অটুট দৃঢ়তার নাম,,,,
বেগম খালেদা জিয়া।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সকল দাপ্তরিক পদবির বাইরেও যিনি ছিলেন লড়াইয়ের প্রতীক, নীরব সহনশীলতার শক্তি, অদম্য সাহসের ভাষা।

ঝড়ের ভেতর দাঁড়িয়ে থাকা এক নারী—যিনি অপমান, অবিচার, কারাবাস আর দীর্ঘ অসুস্থতার মধ্যেও মাথা নত করেননি।
যিনি ক্ষমতাকে নয়, দায়িত্বকে বেছে নিয়েছিলেন।
যিনি নীরবে কষ্ট সহ্য করে, দেশকে ভালোবাসার অর্থ শিখিয়েছিলেন।

আজ দেশের আকাশ ভারী। রাজনীতির মাঠে নেমে এলো গভীর শূন্যতা।
একটি প্রজন্ম তাদের মা, নেত্রী, প্রেরণা হারালো।
ইতিহাস আজ থমকে দাঁড়িয়ে শোক জানাচ্ছে।

হে আল্লাহ, তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
পরিবার, সহযোদ্ধা ও দেশবাসীকে দিন ধৈর্য ও সান্ত্বনা।
বিদায়, হে মহিয়সী নারী,,
আপনি থাকবেন স্মৃতিতে, সংগ্রামে, বাংলাদেশের ইতিহাসে চিরকাল
#খালেদাজিয়া

শোক সংবাদ কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা শহিদুল ইসলাম সাইদুল ভাইয়ের মমতাময়...
19/12/2025

শোক সংবাদ
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা শহিদুল ইসলাম সাইদুল ভাইয়ের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘিরে সারাদেশে নেমে এসেছে গভীর উৎকণ্ঠা। রাজনৈতিক ভে...
03/12/2025

দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘিরে সারাদেশে নেমে এসেছে গভীর উৎকণ্ঠা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সাধারণ মানুষ থেকে শুরু করে জাতীয় অঙ্গনের নানা স্তরের ব্যক্তিরা আজ একই প্রার্থনায় হাত তুলছেন। যেন থমকে গেছে জনজীবনের স্বাভাবিক ছন্দ।

বৃহত্তর জাতির হৃদয়ে বেগম জিয়ার প্রতি যে টান, তাঁর অসুস্থতার খবরে তা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজপথ—সবখানেই দেখা যাচ্ছে উদ্বেগমাখা প্রতিক্রিয়া। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমও তাঁর শারীরিক অবস্থার নিয়মিত আপডেট ছাপাচ্ছে, তুলে ধরছে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তাঁর অপরিসীম ত্যাগ ও সংগ্রামের দিনগুলি।

এদিকে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে দেশের সর্বত্র শুরু হয়েছে দোয়া ও প্রার্থনার ঢল।
মসজিদে কান্নাপূর্ণ কণ্ঠে মোনাজাত,
মন্দিরে প্রদীপ জ্বেলে আরাধনা,
গির্জা ও প্যাগোডায় নীরব প্রার্থনায় বহু মানুষের হৃদয়ের আকুতি—
“সুস্থ হয়ে ফিরে আসুন দেশনেত্রী। গণতান্ত্রিক বাংলাদেশের এই হৃদস্পন্দন আবার জেগে উঠুক।”

গ্রামের চায়ের দোকান থেকে শহরের ব্যস্ত মোড়—সবখানেই আলোচনার কেন্দ্র একটাই: বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য।
লক্ষ-কোটি মানুষের মুখে একই আশাবাদ— তিনি আবার ফিরবেন, ফিরিয়ে আনবেন জাতির আশা ও স্বস্তি।

ফি আমানিল্লাহ।।
#খালেদাজিয়া

I want to take a moment, on behalf of the Zia family and BNP, to give our most profound thanks for the remarkable outpou...
02/12/2025

I want to take a moment, on behalf of the Zia family and BNP, to give our most profound thanks for the remarkable outpouring of support for Begum Khaleda Zia's recovery. The widespread expressions of concern from leaders, diplomats, and friends across the world, as well as the overwhelming love and prayers from the people of Bangladesh have been incredible.

This collective support has been a source of immense strength for all of us. We continue to pray for her recovery and appreciate the unity, compassion, and solidarity shown during this difficult moment.

বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।

দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।
#খালেদাজিয়া

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বি...
02/12/2025

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অতএব, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করুন।




শহীদ জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট, ঠিক তখন তারেক জিয়া স্কুলে ভাইভা দিচ্ছেন।শিক্ষকরা জিজ্ঞেস করলেন— বাবার নাম কী?তা...
02/12/2025

শহীদ জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট, ঠিক তখন তারেক জিয়া স্কুলে ভাইভা দিচ্ছেন।
শিক্ষকরা জিজ্ঞেস করলেন— বাবার নাম কী?
তারেক শান্তভাবে বললেন— জিয়াউর রহমান।
শিক্ষকেরা আবার বললেন— প্রেসিডেন্ট জিয়াউর রহমান?
উত্তরে সে মাথা নেড়ে বলল— হ্যাঁ।😱

তারপর জিজ্ঞেস করা হলো— তোমার সাথে কে এসেছে?
সে বললো— আমার মা।
বাইরে গিয়ে স্যাররা দেখলেন— খালেদা জিয়া বেঞ্চের ওপর চুপচাপ বসে আছেন।
প্রেসিডেন্টের স্ত্রী হয়েও নিজের পরিচয় দিয়ে সামান্য সুবিধাটুকুও নেননি।💘

জিয়াউর রহমান মারা গেলে ঢাকায় তাঁদের কোনো বাড়ি ছিল না।
রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী— প্রেসিডেন্টের পরিবারকে ক্যান্টনমেন্টে একটি বাড়ি দেওয়া হয়, নামমাত্র মূল্যে; এর চেয়ে বেশি কিছু নয়।

বছরের পর বছর কেটে গেল…
পরবর্তীতে সেই সাধারণ, বিনয়ী, রাজনীতির বাইরে থাকা বিধবা নারী— খালেদা জিয়া রাজনীতিতে এলেন।
অন্যদিকে অন্য রাজনৈতিক পরিবারে বড় হওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা-ও রাজনৈতিক ময়দানে।

কিন্তু ১৯৯১-এ কী হল?
শেখ মজিবুর রহমানের কন্যা হয়েও ফ্যাসিস্ট শেখ হাসিনা হারলেন সেই “অরাজনৈতিক” পরিবারের নারী— খালেদা জিয়ার কাছে।
জনগণের ভালোবাসায় তিনি হলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।💖

১৯৯৬-এ বিরোধীদলের দাবি মানতে খালেদা জিয়া নিজে দাঁড়িয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করলেন।
তার বিপরীতে পরে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই বিলই বাতিল করলেন, নিজের অধীনে নির্বাচন করতে চাপ দিলেন।
সেখানেই দুই নেত্রীর চরিত্রের পার্থক্য যেন সবচেয়ে স্পষ্ট।

যমুনা সেতুর কাজ শুরু করেছিলেন খালেদা জিয়া—
উদ্বোধন করলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, নাম দিলেন নিজের বাবার নামে।
খালেদা জিয়া ক্ষমতায় ফিরে আসার পরও সেটি পরিবর্তন করলেন না।
কিন্তু ক্ষমতায় এসেই ফ্যাসিস্ট শেখ হাসিনা বদলে দিলেন খালেদা জিয়া মেডিকেল কলেজের নাম।
কেন এই প্রতিহিংসা?

খালেদা জিয়ার ওপর যত অন্যায়ই হোক—
তিনি মাথা নত করেননি। সত্যের ওপর অটল ছিলেন, মানুষের ওপর আস্থা হারাননি।

আজও দেশের মানুষ দলমত নির্বিশেষে তাকে ভালোবাসে—
তার মতো দৃঢ়, সহনশীল, জনপ্রিয় নেত্রী আর কোথায়?

আল্লাহ তায়ালা তাকে নেক হায়াত দান করুন।
আর খুব শিগগিরই যেন তিনি আমাদের মাঝে ফিরে আসেন।
আমিন।
(সংগৃহীত)

#খালেদাজিয়া

Address

Jhenaidah City
Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when News24 BNP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share