বাংলাদেশ জামায়াতে ইসলামী-হলিধানী ইউনিয়ন শাখা

  • Home
  • Bangladesh
  • Jhenida
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী-হলিধানী ইউনিয়ন শাখা

বাংলাদেশ জামায়াতে ইসলামী-হলিধানী ইউনিয়ন শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ জামায়াতে ইসলামী-হলিধানী ইউনিয়ন শাখা, Political Party, Jhenida.

বাংলাদেশ জামায়াতে ইসলামীর হলিধানী ইউনিয়ন শাখার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল।

আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আজ সফলভাবে সম্পন্ন হলো যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ কর্মসূচি। ⚽🎉আজ ৩০ জুন ২০২৬,...
30/06/2026

আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আজ সফলভাবে সম্পন্ন হলো যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ কর্মসূচি। ⚽🎉

আজ ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, বাদ আসর হলিধানী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে 'যুব ও ক্রীড়া বিভাগ, হলিধানী ইউনিয়ন শাখা'-এর উদ্যোগে এই চমৎকার আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন শ্রদ্ধাভাজন উপজেলা আমির, ড. হাবিবুর রহমান। তাঁর মূল্যবান উপস্থিতি ও দিকনির্দেশনা আমাদের যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করবে।

হলিধানী ইউনিয়ন শাখার সকল ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ যে সকল নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদী মানুষ আজকের এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। 🤝

সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে আমাদের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

#ফুটবল_বিতরণ #যুব_সমাজ #হলিধানী_ইউনিয়ন #ক্রীড়া_উন্নয়ন

রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মনোনয়ন: সুযোগ্য নেতৃত্ব ও শিক্ষার মানোন্নয়ন প্রত্যাশায় এলাকাবাসীঝিনাইদ...
16/05/2026

রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মনোনয়ন: সুযোগ্য নেতৃত্ব ও শিক্ষার মানোন্নয়ন প্রত্যাশায় এলাকাবাসী
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান 'রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজ'-এর শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এডহক কমিটির সভাপতি পদে সুযোগ্য নেতৃত্ব প্রত্যাশা করছেন এলাকাবাসী ও অভিভাবকমহল। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সভাপতি মনোনয়নের জন্য তিন সদস্যের একটি প্যানেল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রেরণ করা হয়েছে।
প্রেরিত তালিকা সূত্রে জানা যায়, প্যানেলের ১ নম্বরে রয়েছেন রামচন্দ্রপুর গ্রামেরই কৃতী সন্তান এবং এই প্রতিষ্ঠানেরই সাবেক অধ্যক্ষ জনাব মোঃ সিরাজুল ইসলাম। স্নাতকোত্তর ডিগ্রিধারী এই প্রবীণ শিক্ষাবিদ শুধু একজন সমাজসেবকই নন, বরং একজন পরীক্ষিত শিক্ষানুরাগী। নথিপত্র থেকে আরও জানা যায়, তাঁর এই যোগ্যতার প্রতি আস্থা রেখে স্থানীয় সংসদ সদস্য মহোদয়ও তাঁকে সমর্থন জানিয়ে ডিও লেটার (DO Letter) প্রদান করেছেন।
তালিকায় থাকা অপর দুই প্রার্থী জনাব জাহিদ সাদিক এবং জনাব শাকিল হাসান যথাক্রমে ব্যবসায়ী এবং সমাজসেবক হিসেবে পরিচিত। তবে এলাকার সুধীজন এবং অভিভাবকদের অভিমত, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতিনির্ধারণী পদে একজন প্রকৃত শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষের উপস্থিতি সবচেয়ে বেশি প্রয়োজন।
স্থানীয়দের মতে, জনাব মোঃ সিরাজুল ইসলাম যেহেতু এই রামচন্দ্রপুর গ্রামেরই সন্তান এবং এই প্রতিষ্ঠানেরই সাবেক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাই প্রতিষ্ঠানের নাড়িনক্ষত্র এবং শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে তিনি সবচেয়ে ভালো অবগত। তাঁর দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা ও শিক্ষানুরাগ প্রতিষ্ঠানটিকে সাফল্যের নতুন শিখরে নিয়ে যেতে সক্ষম।
তাই বৃহত্তর রামচন্দ্রপুর এলাকাবাসী, অভিভাবক এবং সচেতন মহলের আকুল আবেদন—মাননীয় জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সার্বিক পরিস্থিতি ও যোগ্যতার মাপকাঠি বিবেচনা করে একজন পরীক্ষিত, অভিজ্ঞ ও প্রকৃত শিক্ষাবিদকেই রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেন। এতে করে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান নিশ্চিত হবে বলে এলাকাবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
বিনীত নিবেদক,
রামচন্দ্রপুর এলাকাবাসী ও শিক্ষানুরাগী বৃন্দ
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।

নবনির্বাচিত এমপি কে সংবর্ধনা
27/02/2026

নবনির্বাচিত এমপি কে সংবর্ধনা

বেড়াদি গ্রামে নির্বাচনী প্রচারণা
24/01/2026

বেড়াদি গ্রামে নির্বাচনী প্রচারণা

✦ ঐক্যবদ্ধ বাংলাদেশ ✦✦ বিশাল নির্বাচনী জনসভা ✦তারিখ: ২৬/০১/২৬ ইং সোমবার।সময়: বিকাল ৪:০০ ঘটিকাস্থান: ওয়াজির আলী হাই স্কুল...
20/01/2026

✦ ঐক্যবদ্ধ বাংলাদেশ ✦
✦ বিশাল নির্বাচনী জনসভা ✦

তারিখ: ২৬/০১/২৬ ইং সোমবার।
সময়: বিকাল ৪:০০ ঘটিকা
স্থান: ওয়াজির আলী হাই স্কুল মাঠ, ঝিনাইদহ।

✦ প্রধান অতিথি ✦
ডা. শফিকুর রহমান
আমীরে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী

আয়োজনে:
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ঝিনাইদহ জেলা।

দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে দলে দলে যোগদানের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

প্রস্তুতি সভা
20/01/2026

প্রস্তুতি সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামের হলিধানী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ।
30/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামের হলিধানী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ।

📢 কর্মী সমাবেশ ২০২৫ 📢আসছে ৩০শে সেপ্টেম্বরবাংলাদেশ জামায়াতে ইসলামী, হলিধানী ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক...
28/09/2025

📢 কর্মী সমাবেশ ২০২৫ 📢

আসছে ৩০শে সেপ্টেম্বর
বাংলাদেশ জামায়াতে ইসলামী, হলিধানী ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনন্য কর্মী সমাবেশ।

🌿 প্রধান অতিথি:
আলী আজম মোহাম্মদ আবু বক্কর
আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ জেলা শাখা

🌿 বিশেষ অতিথি:
ডা. হাবিবুর রহমান
আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সদর থানা

👉 আসুন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেদের অঙ্গীকারকে নবায়ন করি।
👉 আসুন, দাওয়াত ও সংগঠনকে আরও গতিশীল করার শপথ গ্রহণ করি।

🔖 উপস্থিত থেকে কর্মী সমাবেশকে সফল করুন।

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখায় নতুন একটি মোটরসাইকেল...
23/08/2025

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখায় নতুন একটি মোটরসাইকেল ক্রয় করা হয়েছে। আলহামদুলিল্লাহ

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী-হলিধানী ইউনিয়ন শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share