উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেতলাল,জয়পুরহাট।

  • Home
  • Bangladesh
  • Joypur
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেতলাল,জয়পুরহাট।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেতলাল,জয়পুরহাট। Health & Administration Government Organization at Upazila Health Complex Khetlal Joypurhat

25/08/2026
ক্ষেতলালে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে অবস্থ...
23/08/2026

ক্ষেতলালে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে অবস্থিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রাঙ্গণ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে তিনি এই সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

জয়পুরহাট জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম চলমান আছে । প্রাথমিকভাবে ক্ষেতলালের বটতলী বাজারে অবস্থিত ম্যাটসের জায়গাটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য বিবেচনায় নেওয়া হয়েছিল। মূলত সেই সম্ভাব্য স্থানটি সরেজমিন দেখতেই স্বাস্থ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জনাব আল মামুন মিয়া, সিভিল সার্জন জনাব ডা. মোঃ আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডা. রাশেদ মোবারক জুয়েল , ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মোঃ আলী হোসেন শাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

HPV টিকাদান কর্মসূচিপাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওটিকা কেশুরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরায়ুমুখের ক্যান্স...
16/08/2026

HPV টিকাদান কর্মসূচি

পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওটিকা কেশুরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে HPV টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের নির্ধারিত বয়সের ছাত্রীদের মাঝে এক ডোজ HPV টিকা প্রদান করা হয়। এ কর্মসূচির মাধ্যমে কিশোরীদের ভবিষ্যতে জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।

অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।

💉 HPV টিকা নিন, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এগিয়ে আসুন।

15/08/2026
ক্ষেতলাল পৌরসভা (সদর ইউনিয়নের) ২ নম্বর ওয়ার্ডের সানডিউ স্কুলে এইচপিভি টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  টিকাদান কার্...
11/08/2026

ক্ষেতলাল পৌরসভা (সদর ইউনিয়নের) ২ নম্বর ওয়ার্ডের সানডিউ স্কুলে এইচপিভি টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। টিকাদান কার্যক্রমে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য সহকারী হেলাল উদ্দিন ও মেডিকেল টেকনোলজিস্ট (EPI) মোঃ নুর আযম । কার্যক্রমটি পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হোসেন শাহ। এইচপিভি টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

**HPV টিকাদান কর্মসূচি**উত্তর মহেশপুর ভোলারচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে **১০ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল মেয়েকে** জরায়ুম...
09/08/2026

**HPV টিকাদান কর্মসূচি**

উত্তর মহেশপুর ভোলারচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে **১০ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল মেয়েকে** জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে **এক ডোজ HPV টিকা** প্রদান করা হয়েছে।

কিশোরীদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে HPV টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 💉

্যাকসিন #জরায়ুমুখেরক্যান্সার #টিকাদানকর্মসূচি #স্বাস্থ্যসেবা #কিশোরীস্বাস্থ্য

07/08/2026
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ১-৭ আগস্ট, ২০২৬প্রয়োজনে মায়ের দুধ গেলে রাখা যেতে পারে। সেক্ষেত্রে, সঠিক নিয়মে মায়ের দুধ গালানো অত্...
05/08/2026

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
১-৭ আগস্ট, ২০২৬

প্রয়োজনে মায়ের দুধ গেলে রাখা যেতে পারে। সেক্ষেত্রে, সঠিক নিয়মে মায়ের দুধ গালানো অত্যাবশ্যক। একইসাথে, গালানো দুধ সঠিক নিয়মে সংরক্ষণ ও খাওয়ানো বিষয়ে জানাটাও জরুরি।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ১-৭ আগস্ট, ২০২৬সময় নিয়ে, ধৈর্য্য ধরে নিয়ম মেনে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ক্ষেত্রে পরিবারের সবার সহ...
04/08/2026

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
১-৭ আগস্ট, ২০২৬

সময় নিয়ে, ধৈর্য্য ধরে নিয়ম মেনে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ক্ষেত্রে পরিবারের সবার সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে বাবা'র সক্রিয় ভূমিকা সমানভাবেই গুরুত্বপূর্ণ।

Address

Khetlal Upazila Health Complex, Joypurhat
Joypur
5920

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেতলাল,জয়পুরহাট। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেতলাল,জয়পুরহাট।:

Shortcuts

Share