Joypurhat-5900 (G.P.O.)

Joypurhat-5900 (G.P.O.) Connecting 1+ million Joypurhat hearts with the Facebook network Page Opened On :
October 30, 2010.
কার্তিক ১৫, ১৪১৭ (বঙ্গাব্দ),
জিলকদ্ ২১, ১৪৩১ (হিজরী).
(616)

জয়পুরহাট জেলার সংক্ষিপ্ত ইতিহাস :

১৬০০ থেকে ১৭০০ শতাব্দী পর্যন্ত জয়পুরহাটের ইতিহাস তেমন জানা যায় না কারন এ সময় ভারতবর্ষের ইতিহাসে জয়পুরহাটের কোন ভৌগলিক অবস্থান ছিল না । বহু বছর ধরে এ অঞ্চল গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্য ভুক্ত ছিল আর সে সময়ও জয়পুরহাট নামে কোন স্থানের নাম পাওয়া যায় নি এমন কি সে সময় জয়পুরহাটের পূর্ব অবস্থান বগুড়ারও কোন ভৌগলিক অবস্থান ছিল না । জয়পুরহাট অঞ্চল তখন ছিল পা

ঁচবিবি থানার অন্তর্গত । পূর্বে এই এলাকাটি চাতড়া ঘোড়াঘাট এবং পরে দিনাজপুরের অন্তর্ভুক্ত ছিল । বর্তমান জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলা নিয়ে এক সময় লালবাজার থানা গঠিত হয় । যমুনা নদীর তীরে এ লালবাজারেই তখন পোষ্ট অফিস স্থাপিত হয় । লালবাজারই তখন এ অঞ্চলের মানুষের প্রশাসনিক কেন্দ্র বিন্দু ছিল । মোঘল যুগে জেলাকে বলা হত সরকার ও থানাকে বলা হত পরগনা ।
১৮২১ সালে সরকার ঘোড়াঘাট, সরকার কারবালাবাদ ও সরকার বাজুহাট -এর অংশ কিছু নিয়ে সৃস্টি হয় নতুন জেলা বগুড়া এরপর লাল বাজার থানা, জয়পুরহাট ও পাঁচবিবি থানা বিভক্ত হয়ে বগুড়া জেলার অন্তর্গত হয় । ১৯৭১ সালের জানুয়ারীতে বগুড়া জেলার একটি মহাকুমা হিসাবে জয়পুরহাটের অত্নপ্রকাশ ঘটে । ১৯৮৪ সালের ২৬ ফেব্রুয়ারীতে জয়পুরহাট জেলার মর্যাদা লাভ করে ।

Joypurhat-5900 (G.P.O.)

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বিল্লাহ শহীদ ইয়াকুবিয়া উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে BSYPL Season-01 এইবারে Cham...
02/06/2026

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বিল্লাহ শহীদ ইয়াকুবিয়া উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে BSYPL Season-01

এইবারে Champion Team - Crazy Eighteen Batch-2018

এ্যাকশন শুরু...গতকাল সরদারপাড়া মোড় থেকে মনঝার বাজার হয়ে বিলের ঘাট পর্যন্ত সড়কে খড় শুকানোর বিষয়টি নিয়ে আমি একটি ভি...
02/06/2026

এ্যাকশন শুরু...

গতকাল সরদারপাড়া মোড় থেকে মনঝার বাজার হয়ে বিলের ঘাট পর্যন্ত সড়কে খড় শুকানোর বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম। আজ সেই একই সড়কে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে রাস্তায় খড় শুকিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ২ জনকে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আব্দুর রউফ।

সড়ক সকলের জন্য। রাস্তায় খড়, ধান বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় এবং মানুষের জীবন হুমকির মুখে পড়ে। তাই সকল কৃষক ভাইদের এ বিষয়ে সচেতন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

👉 আসুন, নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে সড়কে খড় শুকানো থেকে বিরত থাকি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করি।

তথ্য ও ছবি: শাহিনুর রহমান শাহিন।

জয়পুরহাট সদর রোডের ফৌজিয়া মার্কেট (স্বাক্ষর প্লাস শো রুম সংলগ্ন ) থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা করে নীচের এই যুবক। মার্কে...
02/06/2026

জয়পুরহাট সদর রোডের ফৌজিয়া মার্কেট (স্বাক্ষর প্লাস শো রুম সংলগ্ন ) থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা করে নীচের এই যুবক। মার্কেট কর্তৃপক্ষের সচেতনতার কারনে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

নজিপুর-মহাদেবপুর সড়কএই রকম রাস্তা আমাদের জয়পুরহাটে কবে হবে ?ছবি : সাজেদুর রহমান সুমন।
01/06/2026

নজিপুর-মহাদেবপুর সড়ক

এই রকম রাস্তা আমাদের জয়পুরহাটে কবে হবে ?

ছবি : সাজেদুর রহমান সুমন।

খঞ্জনপুর হাই স্কুলের সামনে রাস্তার অবস্থা দেখলে মনে হবে, এই শহরের কোনো অভিভাবক নেই ।এই অংশটুকুর সমস্যা সেই দীর্ঘ দিন থেক...
01/06/2026

খঞ্জনপুর হাই স্কুলের সামনে রাস্তার অবস্থা দেখলে মনে হবে, এই শহরের কোনো অভিভাবক নেই ।

এই অংশটুকুর সমস্যা সেই দীর্ঘ দিন থেকেই, কর্তৃপক্ষ সাময়িক মেরামত করারও প্রয়োজন মনে করছেন না ! রাস্তার মধ্যে ১০ থেকে ১৫ জায়গাতে খাবলা খাবলা হয়ে আছে ।

এই রাস্তা দিয়ে জয়পুরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য গ্রামের বাড়িতে যাওয়া আসা করেন আবার জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের অফিস মাত্র ৫০ মিটার দূরে । তাও এটা দিনের পর দিন এভাবে চলছে ।

আজকাল মোবাইলের যুগে জয়পুরহাট সড়ক বিভাগকে একটা ফোন কলেই এই সমস্যা সমাধান করা সম্ভব !

এই বিষয়ে, এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন, সবার দৃষ্টি আর্কষণ করা হলো ।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় দুজন নি/হ/ত।
01/06/2026

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় দুজন নি/হ/ত।

মহব্বতপুর আমীনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ডে নাইট  ক্রিকেট টুর্নামেন্টMPL season 1 , ...
01/06/2026

মহব্বতপুর আমীনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট
MPL season 1 , 2026 অনুষ্ঠিত হয়েছে।
সৌবর্ণ ১৭ কে হারিয়ে দুরন্ত ২১(দাখিল ব্যাচ) চ্যাম্পিয়ন হয়।

রসুলপুর হাইস্কুল প্রিমিয়ার লীগ সিজন -০৪ (RSPL SEASON -04) -এ টানা ৩ বারের চ্যাম্পিয়ন Radiant-21এখানে মাঝখানের সবাই মিলে ...
31/05/2026

রসুলপুর হাইস্কুল প্রিমিয়ার লীগ সিজন -০৪ (RSPL SEASON -04) -এ টানা ৩ বারের চ্যাম্পিয়ন Radiant-21

এখানে মাঝখানের সবাই মিলে যে ৭৫ নাম্বার জার্সিটা ধরে আছে, এটা ছিলো তাদের বন্ধু সাকিবের জার্সি ।

তারও খেলায় অংশ নেওয়ার কথা ছিল কিন্তু সে গত ২০ মে জয়পুরহাট সদর হাসপাতালে ৮ তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে মারা যায় ।

এই জয়টা তাদের বন্ধু সাকিবের নামে উৎসর্গ করা হয়েছে...

সবাই বন্ধু সাকিবের জন্য দোয়া করবেন....

আয়মা রসুলপুর ইউনিয়নের হাজী মনির উদ্দিন স্কুল প্রিমিয়ার লিগ-২০২৬ (HMSPL SEASON-03) ফিফটিন ফাইটার্স ২০১৫ ব্যাচ চ্যাম্পিয...
31/05/2026

আয়মা রসুলপুর ইউনিয়নের হাজী মনির উদ্দিন স্কুল প্রিমিয়ার লিগ-২০২৬ (HMSPL SEASON-03) ফিফটিন ফাইটার্স ২০১৫ ব্যাচ চ্যাম্পিয়ন ।

ধলাহার প্রিমিয়ার লিগ সিজন ৭- এ ধলাহার গ্ল্যাডিয়েটরসকে ৫ উইকেটে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন লিজেন্ড দড়িপাড়া । এই নিয়ে...
31/05/2026

ধলাহার প্রিমিয়ার লিগ সিজন ৭- এ ধলাহার গ্ল্যাডিয়েটরসকে ৫ উইকেটে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন লিজেন্ড দড়িপাড়া ।

এই নিয়ে দলটি দ্বিতীয় বারের মতো শিরোপা জয় করলো ।

Address

Joypurhat Sadar, Joypurhat
Joypur
5900

Alerts

Be the first to know and let us send you an email when Joypurhat-5900 (G.P.O.) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Joypurhat-5900 (G.P.O.):

Share