🧭জয়পুরহাট জেলার ইতিহাস : ১৬০০ থেকে ১৭০০ শতাব্দী পর্যন্ত জয়পুরহাটের ইতিহাস তেমন জানা যায় না কারন এ সময় ভারতবর্ষের ইতিহাসে জয়পুরহাটের কোন ভৌগলিক অবস্থান ছিল না । বহু বছর ধরে এ অঞ্চল গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্য ভুক্ত ছিল আর সে সময়ও জয়পুরহাট নামে কোন স্থানের নাম পাওয়া যায় নি এমন কি সে সময় জয়পুরহাটের পূর্ব অবস্থান বগুড়ারও কোন ভৌগলিক অবস্থান ছিল না । জয়পুরহাট অঞ্চল তখন ছিল পাঁচবিবি থান
ার অন্তর্গত । পূর্বে এই এলাকাটি চাতড়া ঘোড়াঘাট এবং পরে দিনাজপুরের অন্তর্ভুক্ত ছিল । বর্তমান জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলা নিয়ে এক সময় লালবাজার থানা গঠিত হয় । যমুনা নদীর তীরে এ লালবাজারেই তখন পোষ্ট অফিস স্থাপিত হয় । লালবাজারই তখন এ অঞ্চলের মানুষের প্রশাসনিক কেন্দ্র বিন্দু ছিল । মোঘল যুগে জেলাকে বলা হত সরকার ও থানাকে বলা হত পরগনা । ১৮২১ সালে সরকার ঘোড়াঘাট, সরকার কারবালাবাদ ও সরকার বাজুহাট -এর অংশ কিছু নিয়ে সৃস্টি হয় নতুন জেলা বগুড়া এরপর লাল বাজার থানা, জয়পুরহাট ও পাঁচবিবি থানা বিভক্ত হয়ে বগুড়া জেলার অন্তর্গত হয় । ১৯৭১ সালের জানুয়ারীতে বগুড়া জেলার একটি মহাকুমা হিসাবে জয়পুরহাটের অত্নপ্রকাশ ঘটে । ১৯৮৪ সালের ২৬ ফেব্রুয়ারীতে জয়পুরহাট জেলার মর্যাদা লাভ করে
ব্রিটিশ শাসনামলে ১৮২১ সালে বৃহত্তর রাজশাহী জেলার চারটি, রংপুর জেলার ২টি ও দিনাজপুর জেলার ৩টি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল, তারই অংশবিশেষ নিয়ে ১৯৭১ সালে প্রথমে জয়পুরহাট মহকুমা। ১৯০৭ সালে জয়পুরহাটে একটি পৃথক থানা গঠিত হয় । ১৯১৮ সালে জয়পুরহাট থানা ভবন নির্মিত হয় এবং পুরানা পাঁচবিবি জয়পুরহাট থানার উত্তর সীমা রূপে নির্দিষ্ট হয় । ১৯২০ সালে ভূমি জরিপ রেকর্ডে জয়পুরহাট থানার একটি পৃথক নকশা অঙ্কিত হয় । খঞ্জনপুর খাসমহাল কাছারীর পরিত্যক্ত ভবনগুলি জয়পুরহাট মহকুমা এবং জেলা পর্যায়ের বিভিন্ন অফিস-আদালত এবং ভূমি রেজিস্ট্রি অফিস রূপে ব্যবহৃত হয়ে আসছে । এই কাছারী প্রাঙ্গনেই ১৯৭১ সালের ১লা জানুয়ারি তারিখে জয়পুরহাট মহকুমার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল । পরবর্তীতে ১৯৮৪ সালের ২৬ ফেব্রুয়ারী জয়পুরহাট মহকুমা থেকে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ।
🏆 বিশিষ্ট ব্যক্তিবর্গ : শহীদ ডা: আবুল কাশেম ডা: আবদুল কাদের চৌধুরী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ান এ, কে আব্দুল আজিজ ডা: মফিজ উদ্দিন ডাঃ ফরিদ উদ্দিন শহীদ মজিবর রহমান (এম,এন,এ) আতাউর রহমান (কবি) একুশে পদক প্রাপ্ত অধ্যাপক মজিবর রহমান (দেবদাস) ফাতেমা তুজ জোহরা (কন্ঠশিল্পী) খুরশীদ আলম (কন্ঠশিল্পী) মনতাজুর রহমান আকবর (চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক)
🌍জয়পুরহাটের ভৌগলিক অবস্থান
জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর জেলা, পূর্বে গাইবান্ধা ও বগুড়া জেলা, দক্ষিণে- বগুড়া ও নওগাঁ জেলা, পশ্চিমে নওগাঁ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য । সর্বোচ্চ গড় তাপমাত্রা- ৩৪.৬ ডিগ্রী সে. সর্বনিম্ম ১১.৯ ডিগ্রী সে. । বার্ষিক গড় বৃষ্টিপাত- ১৬১০ মিঃ মিঃ ।
🎪দর্শনীয় স্থান
আছরাঙ্গা দিঘী,নান্দাইল দিঘী,লকমা রাজবাড়ি,পাথরঘাটা,নিমাই পীরের মাজার,গোপীনাথপুর মন্দির,দুওয়াণী ঘাট,বারশিবালয় মন্দির,হিন্দা-কসবা শাহী জামে মসজিদ,পাগলা দেওয়ান বধ্যভূমি,কড়ই কাদিপুর বধ্যভূমি,সেভেমথ ডে এ্যাডভেণ্টিস মারানাথা সেমিনার,খনজন পুর খ্রিসটান মিশনারী,স্মৃতি স্তম্ভ-৭১,শিশু উদ্যান