কাপ্তাই জামায়াতে ইসলামী

কাপ্তাই জামায়াতে ইসলামী *সত্য সমাগত মিথ্যা বিতাড়িত, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী।

02/09/2026
কাপ্তাই অঞ্চলে রুকন (সদস্য) শিক্ষা বৈঠক অনুষ্ঠিতঅদ্য ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার সকাল ৯.০০টা থেকে দিন ব্যাপি বাংলাদেশ জামায়াত...
28/08/2026

কাপ্তাই অঞ্চলে রুকন (সদস্য) শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

অদ্য ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার সকাল ৯.০০টা থেকে দিন ব্যাপি বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই অঞ্চলের রুকন/সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা আমীর হারুনুর রশীদ -এর সভাপতিত্বে ও চন্দ্রঘোনা আমীর আহনাফ বশীরের পরিচালনায় উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ।
কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার রুকনদের নিয়ে আয়োজিত এ শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক ও রাঙ্গামাটি জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আবদুল আলীম।

বক্তারা একটি আদর্শবাদী সংগঠনের পরিচয় তুলে ধরে নেতা-কর্মীদের আসহাবে রাসুলের ﷺ চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে ইসলামকে বিজয়ী দ্বীন হিসেবে প্রতিষ্ঠিত করতে শপথের আলোকে ভূমিকা রাখার আহ্বান জানান। জেলা আমীরের দারসুল কুরআনের আলোকে ভ্রাতৃপ্রেমী সংগঠন হিসেবে কুরআন-সুন্নাহ নির্দেশিত নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থেকে একটি পরিচ্ছন্ন ও মজবুত সংগঠন গড়ে তোলার জন্য দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেন। সংঠনের কাজকে গতিশীল করার জন্য এবং সংগঠনকে শক্তিশালী করতে রুকনদের নিজেকে উপযুক্ত কর্মী হিসেবে গড়ে তুলে কার্যকরী ভুমিকা পালন করার আহবান জানান। সংগঠনের দাওয়াত সর্বসাধারনের মাঝে পৌছে দিতে এবং ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার দাওয়াত সকলের মাঝে পৌছে দেয়ার আহবান জানান।

কাপ্তাই -এ সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাপ্তাই ...
21/07/2026

কাপ্তাই -এ সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাপ্তাই উপজেলা শাখা।

২১ জুলাই (মঙ্গলবার) বিকালে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির হারুনুর রশিদ, উপজেলা সেক্রেটারি এ বি এম সিরাজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুর জামাল, অর্থ সম্পাদক শিহাব উদ্দিন প্রমূখ।

এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রাণ বিতরণরাঙামাটির কাপ্তাই উপজেলায় সাম্প্রতিক পাহাড় ধসে ক্...
20/07/2026

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রাণ বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাম্প্রতিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাপ্তাই উপজেলা শাখা।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির হারুনুর রশিদ, উপজেলা সেক্রেটারি এ বি এম সিরাজুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ হানিফ, আমির হোসাইন, কামাল উদ্দিন ও আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

29/12/2025
 #চলোএকসাথেগড়িবাংলাদেশ #চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ
25/11/2025

#চলোএকসাথেগড়িবাংলাদেশ
#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ

 #চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ
23/11/2025

#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ

বিএনপি এই ‘না’ ক্যাম্পেইন কেন চালাচ্ছে জানেন? তারা যে মৌলিক সংস্কারের পয়েন্টগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছিল, সেই নোট অব ডি...
30/10/2025

বিএনপি এই ‘না’ ক্যাম্পেইন কেন চালাচ্ছে জানেন? তারা যে মৌলিক সংস্কারের পয়েন্টগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছিল, সেই নোট অব ডিসেন্ট বাদ দেওয়ার জন্যই। নোট অব ডিসেন্ট মানে হচ্ছে, বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে,এইসব পয়েন্টের সংস্কার মানবেনা। বিএনপি গুরুত্বপূর্ণ যেসব দাবিতে নোট অব ডিসেন্ট দিয়েছে, সেগুলো হলো—

১. তারা দলীয় প্রভাবমুক্ত পিএসসি চায় না, যাতে স্বাধীনভাবে নিয়োগ না দিয়ে দলীয় ক্যাডার ঢোকানো যায়।
২. তারা স্বাধীন দুদক চায় না, যেন নিজেরা দুর্নীতি করে আবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাতে পারে।
৩. তারা স্বাধীন মানবাধিকার কমিশন,মহাহিসাব নিয়ন্ত্রক চায় না, যেন আগের মতো দলীয়করণ চালিয়ে যেতে পারে।
৪. তারা প্রধানমন্ত্রী ও দলনেতাকে আলাদা করতে চায় না, যেন হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারে।
৫. তারা সিনিয়র মোস্ট বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে না রেখে শীর্ষ তিনজনের মধ্যে একজনকে রাখতে চায়, যেন লবিং করে তাবেদার বিচারপতি নিয়োগ দিতে পারে।
৬. তারা উচ্চকক্ষে মহিলা আসনের সিস্টেমে কিছু এমপি বসাতে চায়, যাদের কাজ হবে জনগণের টাকা নষ্ট করা। যাদের মনোনয়ন দিতে পারবে না, যারা বুদ্ধিজীবী সেজে দলের পদলেহন করবে—তাদের সেখানে পুরস্কৃত করবে।

এই কারণেই ‘না’ ভোটের ক্যাম্পেইন।

- ডা. নাঈম তাজওয়ার

Address

Kaptaimukh

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাপ্তাই জামায়াতে ইসলামী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কাপ্তাই জামায়াতে ইসলামী:

Shortcuts

Share