05/03/2026
"৬ এপিবিএন সাইবার টিম কর্তৃক বিভিন্ন কোম্পানির ০৫ টি হারানো মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ১২,০০০(বারো হাজার) টাকা উদ্ধার"
৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,মহালছড়ি, খাগড়াছড়ি'র অধিনায়ক জনাব মোঃ নাজমুল ইসলাম, পিপিএম (অ্যাডিশনাল ডিআইজি) মহোদয়ের তত্ত্বাবধানে, জনাব মোঃ খোরশেদ আলম, সহ- অধিনায়ক (পুলিশ সুপার) এবং জনাব মধুসূদন দাস, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার) এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ইউনিটের সাইবার টিম কর্তৃক বিভিন্ন থানার জিডি সূত্রে সর্বমোট ০৫(পাঁচ) টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ১২,০০০ (বারো হাজার) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।