14/09/2026
পায়ে রিক্সা চালায় ভাইটি, খুব অসুস্থ থাকার জন্য রিক্সা প্যাসেঞ্জার নিয়ে চালাতে পারছিলেন না। ঘরে নেই বাজার,সংসারের বড় ছেলে দায়িত্ব অনেক। আজ বিকালের দিকে আমরা খুজছিলাম মাসিক বাজার দেয়ার জন্য একটি পরিবার তখনই ভাইটির সঙ্গে আমাদের দেখা। খুব ইতস্তত করে সহযোগিতা চাইলো আমাদের কাছে, আলহামদুলিল্লাহ
তৎক্ষণাৎ আমরা সিএফপি সদস্যরা মিলে ভাইটিকে 15 কেজি চাল,তেল,সাবান, হুইল পাউডার, পিয়াজ, রসুন,আটাসহ যাবতীয় গ্রোসারী ১৭/১৮ আইটেমও টুকটা সবজি কিনে দিয়েছি। যতটুকু আমাদের সামর্থ্যে হয়েছে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এমন আরো অনেক ভাল কাজ আমরা সামনে দিনগুলোতে করতে পারি। ধন্যবাদ জানাই সিএফপি পরিবারের সকল সদস্যদের মানবিক কাজে সহযোগিতা করার জন্য।