আগামীর খুলনা-Khulna in Future

আগামীর খুলনা-Khulna in Future আগামীর খুলনা
With the aim of Preparing Khulna as the first Liveable City in Bangladesh

🌙 আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে একজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থীর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা🌙 প্রিয় খুলনাবাসী,সবা...
28/05/2026

🌙 আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে একজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থীর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা🌙

প্রিয় খুলনাবাসী,
সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা - ঈদ মোবারক। 🌸

ঈদ শুধু ত্যাগের উৎসব নয়; এটি দায়িত্ববোধ, সহমর্মিতা ও নাগরিক সচেতনতারও এক গুরুত্বপূর্ণ সময়। একটি পরিচ্ছন্ন, নিরাপদ, মানবিক ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে যেমন সিটি কর্পোরেশনের দায়িত্ব রয়েছে, তেমনি নাগরিক হিসেবেও আমাদের সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

🏙️ কুরবানীর সময় নগর ব্যবস্থাপনায় প্রয়োজন
✅ স্বাস্থ্যসম্মতভাবে পশু কুরবানী নিশ্চিত করা
✅ দ্রুত বর্জ্য অপসারণ ও জীবাণুমুক্তকরণ
✅ পর্যাপ্ত পানি ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা
✅ যথেষ্ট গনপরিসরের ব্যবস্থা করা
✅ চলাফেরা এবং রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা
✅ নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করা

❤️ সম্মান জানাই আমাদের সেবাদানকারীদের
ঈদের দিনেও যারা নিরলসভাবে দায়িত্ব পালন করেন
পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ, স্বাস্থ্যকর্মী, পানি ও বিদ্যুৎ বিভাগের কর্মচারী, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
তাঁদের দায়িত্বশীল ভূমিকার কারণেই আমাদের শহর সচল ও নিরাপদ থাকে।

🤝 সবাই তাদের নাগরিক দায়িত্ব পালন করলে তবেই শহর হয়ে উঠবে মানবিক, বাসযোগ্য ও নিরাপদ।
আসুন আমরা সবাই
♻️ নির্দিষ্ট স্থানে কুরবানীর বর্জ্য ফেলি
♻️ রাস্তা ও ড্রেন পরিষ্কার রাখি
♻️ আশেপাশের মানুষকেও সচেতন করি
♻️ ঈদের ছুটিতে যারা সরকারী বেসরকারী দায়িত্ব পালন করছেন তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি

💡 একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে আমি বিশ্বাস করি, প্রযুক্তিনির্ভর ও অংশগ্রহণমূলক নগর ব্যবস্থাপনাই ভবিষ্যতের পথ। লাইভ ম্যাপিং, স্মার্ট ড্যাশবোর্ড ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে খুলনাকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও কার্যকর নগরীতে রূপান্তর করা সম্ভব।

🌐 আমার অঙ্গীকার
“খুলনাকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও মানবিক মহানগর হিসেবে গড়ে তোলা।”

আসুন, এই ঈদে আমরা শুধু কুরবানী নয়
👉 আইনের প্রতি অশ্রদ্ধা, অবহেলা, দায়িত্বহীনতা ও অসচেতনতাকেও কুরবানী করি। সবাইকে আবারও ঈদ মোবারক।
খুলনা হোক আমাদের সবার নিরাপদ, পরিচ্ছন্ন ও প্রিয় নগর। 💐

নগর পরিকল্পনাবিদ মোঃ সুলতান মাহমুদ
সাবেক নগর ও স্থানিক পরিকল্পনাবিদ, জাতিসংঘ

পিএইচডি (অধ্যয়নরত), ভুমি ব্যবস্থাপনা, নিউজিল্যান্ড
এমএসসি, আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনা, জার্মানি এবং চিলি
ব্যাচেলর, নগর ও গ্রামীন প্রকল্পনা, খুলনা বিশ্ববিদ্যালয়

আপনি আমাকে সমর্থন জানালে অন্যদের মাঝে এইটা ছড়িয়ে দিতে শেয়ার করুন, অন্যদের শেয়ার করতে প্রচারনা চালান। ধন্যবাদ। 🤲🙏

শুভকামনা মোঃ সুলতান মাহমুদ মানিক 💐💐ঈদ মোবারক 🎇🎆আগামী নির্বাচনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে একজন সম্ভাব্য প্রার্থী হি...
21/03/2026

শুভকামনা মোঃ সুলতান মাহমুদ মানিক 💐💐

ঈদ মোবারক 🎇🎆
আগামী নির্বাচনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করছি। আপনাদের দোয়া, মতামত ও পরামর্শ কাম্য। 🤲🏼🤲🏼
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠালগ্নেই নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগ চালু করা হয়েছিল এই অঞ্চলের নগরগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যে। সেই বিভাগের একজন গ্র্যাজুয়েট হিসেবে, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে এবং দেশি-বিদেশি সংস্থা ও জাতিসংঘে প্রায় ১৫ বছরের কাজের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমি নিজেকে প্রস্তুত করেছি। 👍👍
একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত খুলনা গড়ে তোলার প্রত্যয়ে মেয়র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করছি। 🙏🙏

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when আগামীর খুলনা-Khulna in Future posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share