07/09/2026
আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬, রোজ সোমবার, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে Bangladesh Youth Cadet Forum, খুলনা জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনার প্রাঙ্গণে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনার উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান; মেহেরুন নেছা (প্রভাষক বাংলা ও পি.ইউ.ও.); মোঃ জিয়া হাসান (প্রভাষক ও বিভাগীয় প্রধান, বাংলা); মোঃ হুমায়ুন কবীর (প্রদর্শক, জীববিজ্ঞান); দেবাশীষ কুমার ঘোষ (প্রভাষক, পদার্থবিজ্ঞান) এবং এস. এম. আলাউদ্দিন (প্রভাষক, গণিত)।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিওয়াইসিএফ, খুলনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান বন্দ, আহ্বায়ক মোঃ হোসেন আলী এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল রাহাত। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা বিএনসিসি প্লাটুনের সাবেক ও বর্তমান ক্যাডেটবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সম্মানিত শিক্ষকবৃন্দের সক্রিয় উপস্থিতি, মূল্যবান দিকনির্দেশনা এবং ক্যাডেট ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬” প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়। এ আয়োজন পরিবেশের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
✍️আইটি উইং
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা বিএনসিসি প্লাটুন