সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট খুলনা

  • Home
  • Bangladesh
  • Khulna
  • সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট খুলনা

সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট খুলনা Govt. Textile Vocational Institute, Khulna

ইহা একটি সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান, যা বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন। অত্র প্রতিষ্ঠানটি ১৯৯৬ সাল থেকে সুনামের সাথে পাঠদান করে আসছে। ঢাকা-খুলনা মহাসড়কের পাশেই (বিশ্বরোড, লবনচরা) প্রতিষ্ঠানটি অবস্থিত এবং নজরকাড়া অত্যাধুনিক ভবনে মনোরম প্রাকৃতিক পরিবেশে ক্লাসের সুব্যবস্থা রয়েছে। টেক্সটাইলের সাবজেক্টের জন্য এবং বিজ্ঞানসহ অন্যান্য সাবজেক্টের জন্য আলাদা আলাদা দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্

ডলী দ্বারা ক্লাস পরিচালিত হয়। এখানে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসের সমন্বয় করে কারিগরি শিক্ষায় টেক্সটাইলে প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তোলা হয়। একজন শিক্ষার্থী এখান থেকে পাস করে টেক্সটাইলে ডিপ্লোমা বা অন্যান্য পলিটেকনিকে ডিপ্লোমা বা এইচএসসিতে ভর্তি হতে পারবে, তারপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং-এমএসসি ইঞ্জিনিয়ারিং বা জেনারেল সাবজেক্টে অনার্স- মাস্টার্স করতে পারবে। জব সেক্টরেও এখানের স্টুডেন্টদের অন্য জেনারেল স্টুডেন্টদের চেয়ে আগে জব পাওয়ার হার/ শতাংশ অনেক বেশি। তাছাড়া টেক্সটাইলে উচ্চতর পড়াশোনা করে বাংলাদেশে অনেক স্বনামধন্য টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে/ প্রাইভেট কোম্পানিতে/ মাল্টিন্যাশনাল কোম্পানিতে/ প্রাইভেট বা সরকারি ব্যাংকে/ সরকারি চাকরিতে যেমন বিসিএস থেকে শুরু করে প্রায় সকল ধরনের সরকারি চাকরিতে/ শিক্ষকতার চাকরিতে/ দেশের বাইরে গিয়ে উচ্চতর পড়াশোনা বা দেশের বাইরে ভালো ক্যারিয়ার গড়তে ইত্যাদি সকল বিষয়ে সুবিধাপ্রাপ্ত হবে।

খুলনাবাসীর জন্য শুভকামনা।
খুলনাবাসী অত্র প্রতিষ্ঠান থেকে উপকৃত হোক, সেই কামনায়।

সুপারিনটেনডেন্ট
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট খুলনা

জুলাই শহীদ দিবস-২০২৬
15/07/2026

জুলাই শহীদ দিবস-২০২৬

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে আগামী বুধবার, ১৫ জুলাই ২০২৬, রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
14/07/2026

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে আগামী বুধবার, ১৫ জুলাই ২০২৬, রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

🔺টেক্সটাইল পাস স্টুডেন্টদের জন্য ৯৭টি ট্রেড ইন্সট্রাক্টর (১৩তম গ্রেড) পদে সরকারি চাকরির বিজ্ঞপ্তি🔺প্রতিষ্ঠানঃ মহিলা বিষয...
05/07/2026

🔺টেক্সটাইল পাস স্টুডেন্টদের জন্য ৯৭টি ট্রেড ইন্সট্রাক্টর (১৩তম গ্রেড) পদে সরকারি চাকরির বিজ্ঞপ্তি🔺

প্রতিষ্ঠানঃ মহিলা বিষয়ক অধিদপ্তর
পদের নামঃ বিভিন্ন পদ
পদ সংখ্যাঃ ৭৩১টি
আবেদন ফীঃ ১১২ টাকা ও ৫৬ টাকা
আবেদন শুরুঃ ৮ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২৮ জুলাই ২০২৬
আবেদনের লিংকঃ https://dwa.teletalk.com.bd

তারিখ: ০৫.০৭.২০২৬ খ্রি.আলহামদুলিল্লাহ। নবম শ্রেণির বর্ষমধ্য পরীক্ষা ২০২৬ আজ হতে শুরু হলো সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্ট...
05/07/2026

তারিখ: ০৫.০৭.২০২৬ খ্রি.

আলহামদুলিল্লাহ।
নবম শ্রেণির বর্ষমধ্য পরীক্ষা ২০২৬ আজ হতে শুরু হলো সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট খুলনাতে। পরীক্ষার কিছু স্থিরচিত্র।

 #শিক্ষার্থী_সাফল্যসরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট খুলনার এসএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী  #সৌরভ_আলী_বিশাল সেনাবাহিন...
05/07/2026

#শিক্ষার্থী_সাফল্য
সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট খুলনার এসএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী #সৌরভ_আলী_বিশাল সেনাবাহিনীতে জয়েন করেছে। অত্র প্রতিষ্ঠানে অধ্যায়নরত অবস্থায় সে খুবই ভদ্র ও শান্ত স্বভাবের ছিলো। তার উপর প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক সেকশন খুবই সন্তুষ্ট ছিলো। অত্র প্রতিষ্ঠান হতে এসএসসি পাসের পর সে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট খুলনাতে ডিপ্লোমা ইন পাওয়ার টেকনোলজি সাবজেক্টে চান্স পায়। তারপর সেখানে BNCC-তে চান্স পায়। পরিশেষে সে সেনাবাহিনীর চাকরিতে উত্তীর্ণ হয়ে যোগদান করে। অত্র প্রতিষ্ঠানের পক্ষ হতে আমাদের একজন অমায়িক শিক্ষার্থী সৌরভ আলী বিশাল এর জন্য রইলো প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ✌️❤️।

তার চাকরির প্রাথমিক তথ্যাদি দেয়া হলো যেন পরবর্তীতে অন্য শিক্ষার্থীদেরও চাকরি পেতে সহায়ক হয়।
পদের নামঃ সৈনিক (GD-জেনারেল ডিউটি)
কোরের নামঃ বীর (বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট)
পড়াশোনা করলে আরো পদোন্নতির সুযোগও রয়েছে।

তারিখঃ ৩০.০৬.২০২৬ খ্রি. মর্নিং অ্যাসেম্বলিতে শিক্ষার্থীরা।প্রতিদিনের ক্লাস শুরু হয় এই মর্নিং অ্যাসেম্বলি দিয়ে যেখানে পবি...
30/06/2026

তারিখঃ ৩০.০৬.২০২৬ খ্রি.
মর্নিং অ্যাসেম্বলিতে শিক্ষার্থীরা।
প্রতিদিনের ক্লাস শুরু হয় এই মর্নিং অ্যাসেম্বলি দিয়ে যেখানে পবিত্র গ্রন্থ পাঠ, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, শপথ পাঠ, জাতীয় সংগীত পাঠ ইত্যাদি শিক্ষার্থীদের ইতিবাচক মানসিকতা তৈরী করে।

তারিখঃ ২৯শে জুন ২০২৬ খ্রি.আলহামদুলিল্লাহ।আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের সম্মানিত পরিচালক (যুগ্ম সচিব)- প...
29/06/2026

তারিখঃ ২৯শে জুন ২০২৬ খ্রি.
আলহামদুলিল্লাহ।
আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের সম্মানিত পরিচালক (যুগ্ম সচিব)- প্রশাসন ও অর্থ জনাব আ,ন,ম তরিকুল ইসলাম স্যারের আগমনে "শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে করণীয়" শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয়। টেক্সটাইল ইনস্টিটিউট খুলনা, বিভাগীয় বস্ত্র অধিদপ্তর খুলনা ও টিভিআই খুলনাতে সম্মানিত স্যারের আগমন উক্ত সভাকে সাফল্যমন্ডিত ও গৌরবান্বিত করেছে। সম্মানিত স্যারের দিকনির্দেশনাগুলো উপস্থিত সকলের হৃদয়ে ও সরকারি চাকরিজীবনে সামনের দিনগুলোতে চলার পথে অমলিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের সকলের পক্ষ থেকে সম্মানিত স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

█▓▒ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ▒▓█🔺পদের নামঃ জুনিয়র ইনস্ট্রাক্টর (১০ম গ্রেড)🔺✓ পদের সংখ্...
27/06/2026

█▓▒ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ▒▓█

🔺পদের নামঃ জুনিয়র ইনস্ট্রাক্টর (১০ম গ্রেড)🔺
✓ পদের সংখ্যাঃ মোট ১৭টি
✓ আবেদনের যোগ্যতাঃ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
✓ আবেদনের শেষ তারিখঃ ১৬/০৭/২০২৬ সন্ধ্যা ৬.০০ টা

বিজ্ঞপ্তিটির আরো ভালো ভিউ (PDF) ও পুরো বিজ্ঞপ্তি পেতে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://drive.google.com/file/d/1eu0WBMg0aUwqHEvL0fcwNItub3BcaCZt/view?usp=drivesdk

সুপারিনটেনডেন্ট
সরকারি টিভিআই খুলনা

নিটিং ও উইভিং ব্যাবহারিক ক্লাসে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ৯ম শ্রেনির নিটিং ও উইভিং ট্রেডের শিক্ষার্থীরা। ক্...
23/06/2026

নিটিং ও উইভিং ব্যাবহারিক ক্লাসে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ৯ম শ্রেনির নিটিং ও উইভিং ট্রেডের শিক্ষার্থীরা।
ক্লাস পরিচালনা করেন টেকনিক্যাল এ্যাসিস্টেন্ট জনাব উম্মিয়া আক্তার।

বর্ষমধ্য পরীক্ষা ২০২৬ ৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষার নোটিস
22/06/2026

বর্ষমধ্য পরীক্ষা ২০২৬
৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষার নোটিস

Address

Khulna
9260

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share