S M Akbar

S M Akbar "আলো আসবেই, না আসলে
টেনে আনবো ইন শা আল্লাহ। 🖤

আলহামদুলিল্লাহ, সম্মানিত সেই ইমাম-মুয়াজ্জিন সাহেবদের বাসায় ওয়াব এর উপহার পৌঁছে গেছে। একজন ইমাম সাহেবের মাসিক হাদিয়া মাত্...
06/03/2026

আলহামদুলিল্লাহ, সম্মানিত সেই ইমাম-মুয়াজ্জিন সাহেবদের বাসায় ওয়াব এর উপহার পৌঁছে গেছে।

একজন ইমাম সাহেবের মাসিক হাদিয়া মাত্র ৪ হাজার টাকা, আর মুয়াজ্জিনের ২ হাজার টাকা। এত সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে রমজানের বাজার জোগাড় করা কতটা কষ্টকর, তা সহজেই বোঝা যায়।

জানতে পারলাম তাদের বাসায় রমজানের বাজার নেই। সত্যিই হৃদয়বিদারক একটি পরিস্থিতি। আলহামদুলিল্লাহ, We Are Bangladesh (WAB)–এর পক্ষ থেকে বিষয়টি জানার পর খুবই গোপনীয়তার সঙ্গে তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দেওয়া হয়েছে।

রাতের গভীরে এই ওয়াব এর উপহার পৌঁছে দেন WAB সাতক্ষীরা টিমের স্বেচ্ছাসেবক রোকন উজ্জামান। ইচ্ছা করলেই দিনের আলোয় দেওয়া যেত, কিন্তু ইচ্ছাকৃতভাবে রাত বেছে নেওয়া হয়েছে, যেন কেউ না দেখে, আর তাদের সম্মান ও মর্যাদায় কোনোভাবেই আঘাত না লাগে।

মানুষের পাশে দাঁড়ানো মানে শুধু সহায়তা করা নয়, তার আত্মসম্মানটুকুও অক্ষুণ্ণ রাখা।
#এসএমআকবর

আলহামদুলিল্লাহ, ইফতারে কাঁচা মরিচ আর পান্তা ভাত… সেহরিতে কী খাবেন, সেটাও অনিশ্চিত। তবুও থেমে নেই তাঁদের ইবাদত। এমন একটি ...
01/03/2026

আলহামদুলিল্লাহ, ইফতারে কাঁচা মরিচ আর পান্তা ভাত… সেহরিতে কী খাবেন, সেটাও অনিশ্চিত। তবুও থেমে নেই তাঁদের ইবাদত। এমন একটি সংবাদ দেখেছিলাম নাগরিক টিভিতে। 😭

সেই অসহায় বৃদ্ধ বাবা-মায়ের পাশে আমরা। তাঁদের জন্য রমজানের পুরো মাসের বাজার, ঈদের নতুন পাঞ্জাবি, শাড়ি ও নতুন লুঙ্গি পৌঁছে দেওয়া হয়েছে। WAB জামালপুর টিমের স্বেচ্ছাসেবক রাজু আহমেদ ছুটে গিয়েছিলেন ওয়াব এর উপহার নিয়ে।

উপহার পেয়ে তাঁদের মুখের হাসি যেন সব কষ্ট ভুলিয়ে দেয়। খুব অল্পতেই কতটা সন্তুষ্ট থাকা যায় উনাদের না দেখলে বুঝতে পারবেননা।

ইন শা আল্লাহ, শুধু একমাসের সহায়তা নয়, তাঁদের জন্য স্থায়ী সমাধানের চেষ্টাও অব্যাহত থাকবে।
#এসএমআকবর

আলহামদুলিল্লাহ,নিস্তব্ধ গভীর রাতে অলিতে-গলিতে ঘুরে মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সাহেবদের বাসায় পৌঁছে যাচ্ছে ...
25/02/2026

আলহামদুলিল্লাহ,
নিস্তব্ধ গভীর রাতে অলিতে-গলিতে ঘুরে মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সাহেবদের বাসায় পৌঁছে যাচ্ছে WAB-এর উপহার। একই সাথে যারা মুখ ফুটে নিজেদের প্রয়োজনের কথা বলতে পারেন না, তাদের ঘরেও সম্মান বজায় রেখে পৌঁছে দেওয়া হচ্ছে রমজানের বাজার।
WAB-এর অন্যতম স্বেচ্ছাসেবক সাব্বির নিজ কাঁধে করে উপহারগুলো পৌঁছে দিয়েছেন। হঠাৎ নির্জন রাতে এভাবে উপহার পেয়ে অনেক ইমাম ও মুয়াজ্জিন সাহেব বিস্মিত ও আবেগাপ্লুত হয়েছেন।
মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে রমজানের বাজার খুব গোপনে অসংখ্য পরিবারের হাতে পৌঁছে যাচ্ছে। আমাদের ডোনারদের জন্য দোয়া করবেন। দোয়ায় রাখবেন আমাদের এই মানবিক কার্যক্রম যেন অব্যাহত থাকে, ইন শা আল্লাহ।
বিঃদ্রঃ বিশেষ কারণ ছাড়া আমরা কোনো সেবাগ্রহীতার ছবি প্রকাশ করি না, শুধুমাত্র তাদের সম্মান রক্ষার্থে।
#এসএমআকবর

আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবকে শুধু ফোন করে বলেছিলাম, আপনার জন্য একটি উপহার পাঠানো হয়েছে। তিনি অবাক হয়ে বললেন, “শুকরিয়া স্...
23/02/2026

আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবকে শুধু ফোন করে বলেছিলাম, আপনার জন্য একটি উপহার পাঠানো হয়েছে। তিনি অবাক হয়ে বললেন, “শুকরিয়া স্যার, শুকরিয়া।”

সমাজে এমন অনেক সম্মানিত মানুষ আছেন, যারা কখনো মুখ ফুটে নিজেদের কষ্ট বা সমস্যার কথা বলতে পারেন না। অথচ নীরবে সংগ্রাম করে যাচ্ছেন। আমরা গোপনে খোঁজ নিয়ে প্রায় শতাধিক ইমাম সাহেবের তথ্য সংগ্রহ করেছি, যাদের গড় বেতন মাত্র ৪–৫ হাজার টাকা। এই সামান্য আয়ে সংসার চালানো তো দূরের কথা, সন্তানের লেখাপড়ার খরচ বহন করাও অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
আমাদের চেষ্টা থাকবে, যাদের তথ্য পেয়েছি তাদের প্রত্যেকের বাসায় রমজানের বাজার পৌঁছে দেওয়ার। সেই ধারাবাহিকতায় তেমনই একজন সম্মানিত ইমাম সাহেবের বাসায় এর পক্ষ থেকে মাছ, মাংস, চাল, ডালসহ রমজানের প্রয়োজনীয় সব বাজার পৌঁছে দেওয়া হয়েছে।

আমরা সম্মানিত উপকারভোগীদের ব্যক্তিগত তথ্য বা ছবি প্রকাশ থেকে বিরত থাকি, তাঁদের সম্মান, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে।

আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আন্তরিকতার সঙ্গে কবুল করুন এবং এটিকে নেক আমল হিসেবে গ্রহণ করুন। আমিন।
#এসএমআকবর

আলহামদুলিল্লাহ, সেই নওমুসলিম পরিবারের পাশে আমরাএকটি নওমুসলিম পরিবার থেকে আমাদের কাছে একটি রিকুয়েস্ট এসেছিল। পরিবারের কর্...
22/02/2026

আলহামদুলিল্লাহ, সেই নওমুসলিম পরিবারের পাশে আমরা

একটি নওমুসলিম পরিবার থেকে আমাদের কাছে একটি রিকুয়েস্ট এসেছিল। পরিবারের কর্তা চট্টগ্রামে একটি কোম্পানিতে চাকরি করতেন। দুই সন্তান নিয়ে কোনোভাবে কষ্টেসৃষ্টে সংসার চলছিল। কিন্তু হঠাৎ কোম্পানিটি বন্ধ হয়ে গেলে তিনিও চাকরি হারান। এরপর শুরু হয় কঠিন সময়, একদিন খাবার জোটে, তো আরেকদিন জোটে না।

তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিলোনা, সত্যি হৃদয়বিদারক ঘটনা। 😭

যাহোক কোনোভাবে তারা We Are Bangladesh (WAB)-এর সন্ধান পান এবং আমাকে নক করেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে WAB এর পক্ষ থেকে মাছ, মাংসসহ তাদের পুরো রমজানের বাজার পৌঁছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কথা দিয়েছি আমরা তাদের পাশে আছি। ইন শা আল্লাহ, কর্মসংস্থানের ব্যবস্থাও করবো।

রমজানের বাজার পেয়ে তাদের চোখের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্যিই মহান আল্লাহ তা’আলা উত্তম পরিকল্পনাকারী। তা না হলে রমজানের ঠিক দু’দিন আগে কেনইবা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলেন!

দোয়ায় রেখেন। তাদের যেন উপযুক্ত একটি কর্মসংস্থান করে দিতে পারি, যাতে ইনকাম করে সংসার চালাতে পারে। ওয়াব এর ডোনারদের জন্য দোয়া করবেন।
#এসএমআকবর

না খেয়ে রোজা রাখেন মসজিদের মুয়াজ্জিন সাহেব..আলহামদুলিল্লাহ, মঠবাড়িয়া গোরস্থান জামে মসজিদের সেই মুয়াজ্জিনের পাশে  ডিবিসি ...
21/02/2026

না খেয়ে রোজা রাখেন মসজিদের মুয়াজ্জিন সাহেব..

আলহামদুলিল্লাহ, মঠবাড়িয়া গোরস্থান জামে মসজিদের সেই মুয়াজ্জিনের পাশে

ডিবিসি নিউজ থেকে জানতে পারি খাবারের অভাবে বছরে ৬ মাস রোজা রাখেন মুয়াজ্জিনের সাহেব। দৈনিক মাত্র ৫০ টাকা বেতনে দায়িত্ব পালন করা মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন চাচা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে দিনযাপন করছেন।

বিষয়টি জানতে পেরে WAB-এর পিরোজপুর টিমের স্বেচ্ছাসেবকদের জানাই। মুহূর্তে আমাদের স্বেচ্ছাসেবকরা ছুটে যান মসজিদের সেই মুয়াজ্জিনের কাছে। WAB এর পক্ষ থেকে চাল, ডাল, তেল, মাছ-মাংস, চিনি, ছোলা, চিঁড়া, মুড়ি, তেল, ট্যাং, আলু, পিঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, সাবানসহ এক মাসের প্রয়োজনীয় ইফতার ও বাজারসামগ্রী সরাসরি তাঁর হাতে তুলে দেওয়া হয়।

সমাজের অবহেলিত ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত নিম্ন আয়ের ইমাম, খাদেম ও মুয়াজ্জিনদের সহায়তা অব্যাহত রাখবো ইন শা আল্লাহ।

সহায়তা পেয়ে মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন চাচা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বর্তমান সময়ে এই সহায়তা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। আল্লাহ যেন সংগঠনের সকল সদস্যকে উত্তম প্রতিদান দেন।”

বিঃদ্রঃ উনাকে স্থায়ীভাবে স্বাবলম্বী করতে চাচ্ছি, আমাদের টিম তার সাথে কথা বলছে। বিস্তারিত আপডেট জানাবো পরবর্তী পোস্টে।

#এসএমআকবর

আলহামদুলিল্লাহ, জরাজীর্ণ সেই মসজিদটির সংস্কার কাজ শুরু হয়েছে। মুসল্লীদের প্রত্যাশা ছিল রমজানের আগেই যেন সংস্কার কার্যক্র...
26/01/2026

আলহামদুলিল্লাহ, জরাজীর্ণ সেই মসজিদটির সংস্কার কাজ শুরু হয়েছে। মুসল্লীদের প্রত্যাশা ছিল রমজানের আগেই যেন সংস্কার কার্যক্রম শুরু হয়, আলহামদুলিল্লাহ, সেই কাজ বাস্তবায়ন হলো।

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৪নং জলমা ইউনিয়নের দক্ষিণ মাথাভাঙ্গায় অবস্থিত হযরত বেলাল (রাঃ) জামে মসজিদ দীর্ঘদিন ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। জীর্ণ টিনের ছাউনি এতটাই নিচু হয়ে গিয়েছিল যে গরমের সময় ফ্যান চালালে প্রায়ই মুসল্লিদের হাত লেগে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো। বর্ষা মৌসুমে ছাউনি ফুটো থাকায় বৃষ্টির পানি ভেতরে পড়ত, ফলে নামাজ আদায় করা হয়ে উঠত অত্যন্ত কষ্টকর।

এলাকায় ৩–৪ কিলোমিটারের মধ্যে আর কোনো মসজিদ না থাকায় এই মসজিদটি স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় কোনো বিত্তশালী ব্যক্তি না থাকায় খেটে-খাওয়া শ্রমজীবী মানুষরা নিজেদের কষ্টার্জিত অর্থে মসজিদটি নির্মাণ করেছিলেন। সময়ের ব্যবধানে টিন ও কাঠামোর বড় একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে We Are Bangladesh (WAB)-এর পক্ষ থেকে প্রয়োজনীয় টিন, ইট, বালু, সিমেন্ট ও খোয়া, মোট ৭০,০০০ টাকার মালামাল সরবরাহ করা হয়েছে।

ইন শা আল্লাহ, এই উদ্যোগের মাধ্যমে মসজিদটির পরিপূর্ণ সংস্কার সম্পন্ন হবে এবং মুসল্লীরা স্বস্তির সাথে ইবাদত করতে পারবেন। দোয়ায় রেখেন। এমন হাজার ভালো কাজে সম্পৃক্ত থাকতে চাই। ওয়াব এর মানবিক ডোনারদের জন্য দোয়া করবেন। 🤍
#মানবিক_উদ্যোগ #মসজিদ_সংস্কার #এসএমআকবর

আলহামদুলিল্লাহ।আজ We Are Bangladesh (WAB)-এর পক্ষ থেকে আরও একটি মানবিক উদ্যোগ সম্পন্ন হলো, একটি অসহায় পরিবারকে উপহার দেও...
25/01/2026

আলহামদুলিল্লাহ।
আজ We Are Bangladesh (WAB)-এর পক্ষ থেকে আরও একটি মানবিক উদ্যোগ সম্পন্ন হলো, একটি অসহায় পরিবারকে উপহার দেওয়া হলো একটি নতুন বিল্ডিং ঘর। এটি ওয়াব-এর পক্ষ থেকে দেওয়া ১১০তম ঘর উপহার।

আমি একজন ক্ষুদ্র পুলিশ সদস্য। কর্মস্থলে কিংবা কর্মস্থলের বাইরে, সবসময় একটাই চেষ্টা থাকে, কীভাবে মানুষ ও দেশের উপকারে আসা যায়। এর বাইরে আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আজ এমনই একটি নীরব মানবিক কাজের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি।

এই *** পরিবারের বাবা একজন ভ্যানচালক, খুবই সহজ-সরল মানুষ। সামান্য আয়ে কোনো রকমে সংসার চলে। পরিবারে দুইজন মেয়ে, দুজনই বিয়ে উপযুক্ত। বড় মেয়ের বিয়ের সময় সবচেয়ে বড় চিন্তা ছিল, এত টাকা তারা কোথায় পাবে? বিষয়টি জানতে পেরে আমরা খুব গোপনে এগিয়ে যাই। কারও কাছে প্রচার না করে, নীরবে তার বিয়ের আয়োজনে সহযোগিতা করি।আলহামদুলিল্লাহ, আজ সে মেয়েটি সুখে সংসার করছে।

কিন্তু ঘরের অবস্থা ছিল অত্যন্ত করুণ। পুরনো, ভাঙাচোরা ঘর, যেখানে বসবাস পরিবেশ নেই। তখন মনে হলো, যদি তাদের জন্য একটি ভালো ঘরের ব্যবস্থা করা যায়, তাহলে শুধু একটি ঘর নয়, একটি পরিবারের ভবিষ্যৎটাই বদলে যাবে। বিশেষ করে ছোট মেয়েটির জন্য একটি সুন্দর ভবিষ্যতের পথ খুলে যাবে।

ওয়াব-এর পক্ষ থেকে উদ্যোগ নিলাম। নাম প্রকাশে অনিচ্ছুক মানবিক ডোনার এগিয়ে এলেন।আলহামদুলিল্লাহ, পুরনো ভাঙা ঘরটি আজ পরিণত হলো একটি সুন্দর ও নিরাপদ বিল্ডিং ঘরে।
আমাদের নীতিমালা অনুযায়ী, পরিবারটির সব তথ্য ও ছবি গোপন রাখা হয়েছে। কারণ, ওয়াব বিশ্বাস করে মানবিকতা মানুষের সম্মান ও আত্মমর্যাদা রক্ষার জন্য।

নতুন ঘর পেয়ে পরিবারটি আনন্দে আত্মহারা। তারা কল্পনাও করতে পারেনি, মুহূর্তের মধ্যে তাদের জীবনে এমন পরিবর্তন আসতে পারে। ইন শা আল্লাহ, এখন ছোট বোনটির বিয়ের পথও সহজ হবে, সে-ও একটি সুন্দর পরিবার পাবে।

আমরা চাই, এভাবেই হাজার হাজার অসহায় পরিবারের পাশে থাকতে, তাদের জীবনের গল্প বদলে দিতে। আপনাদের দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি।
বিশেষ করে ওয়াব-এর সম্মানিত ডোনারদের জন্য দোয়া করবেন।

আলো আসবেই, ইন শা আল্লাহ। 🤲
#এসএমআকবর

‘আপোষহীন দেশনেত্রী’ উপাধিতে ভূষিত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রথম ও বিশ্বে দ্বিতীয় নারী সাবেক প্রধা...
30/12/2025

‘আপোষহীন দেশনেত্রী’ উপাধিতে ভূষিত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রথম ও বিশ্বে দ্বিতীয় নারী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মিনহা খালাকনাকুম, ওয়া ফিহা নু‘ঈদুকুম, ওয়া মিনহা নুখরিজুকুম তা'য়ারাতান উখরা।

22/12/2025

আগরতলায় ভিসা অফিস আর শিলিগুড়িতেও ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে বাংলাদেশ..

এমন মৃত্যুর খবর পুরো বাংলাদেশের জনগণকে কাঁদিয়েছে। উদ্ধার হওয়ার অনেক আগেই নিস্পাপ সাজিদের প্রাণটি নিভে গেছে, হাসপাতালে নে...
11/12/2025

এমন মৃত্যুর খবর পুরো বাংলাদেশের জনগণকে কাঁদিয়েছে। উদ্ধার হওয়ার অনেক আগেই নিস্পাপ সাজিদের প্রাণটি নিভে গেছে, হাসপাতালে নেয়াটা ছিলো শুধুমাত্র নিয়ম বা ফর্মালিটি। মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন সাজিদের বাবা-মা। অসহ্য বেদনায় তারা পাগলপ্রায়।😭

সন্তান হারিয়ে, কূপ খননকারীর শাস্তি চান শিশু সাজিদের মা। আমিও বিচার চাই, এ মৃত্যুর দায় সে কোনোভাবেই এড়াতে পারে না। কূপ খননকারীর বিচার হলে আশাকরি সকলে সতর্ক হবে। মহান আল্লাহ তায়া’লা সাজিদের বাবা-মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন।
#এসএমআকবর #সাজিদ #শরিয়াতপুর

Address

Khulna
9201

Telephone

+8801639883772

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M Akbar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to S M Akbar:

Share