খানজাহান আলী থানা ছাত্রলীগ,খুলনা মহানগর""Khan Jahan Ali Thana Chhatraleague

  • Home
  • Bangladesh
  • Khulna
  • খানজাহান আলী থানা ছাত্রলীগ,খুলনা মহানগর""Khan Jahan Ali Thana Chhatraleague

খানজাহান আলী থানা ছাত্রলীগ,খুলনা মহানগর""Khan Jahan Ali Thana Chhatraleague শিক্ষা শান্তি প্রগতি
ছাত্রলীগের মূলনীতি।

করিতে চাহিনা আর শোকের ক্রন্দনশোক হয়েছে যে আজ শক্তি।তাই বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা বিরোধীদের থেকে মুক্তি।তোমার কণ্যার নেতৃ...
14/08/2026

করিতে চাহিনা আর শোকের ক্রন্দন
শোক হয়েছে যে আজ শক্তি।
তাই বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা বিরোধীদের থেকে মুক্তি।

তোমার কণ্যার নেতৃত্বে
তোমার স্বপ্নের সোনার বাংলা আজ
সারা বিশ্বের চোঁখে বিশ্বয়,
তাইতো জীবন ধরেছি বাজী
জয় হবে বাংলার নিশ্চয়।
শোকাবহ ১৫ ই আগস্টে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র!দেশরত্ন শেখ হাসিনা’র অবদান। আজ রূপপুরে জ্বালানি লোডিংপারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানি...
28/04/2026

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র!
দেশরত্ন শেখ হাসিনা’র অবদান।
আজ রূপপুরে জ্বালানি লোডিং
পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু!

ধন্যবাদ জননেত্রী শেখ হাসিনা ❤️💙

17/03/2026

হে মহান নেতা✌️

24/01/2026

কি হলো আজ কোন কথা বলেন না কেনো।আজ কি চোখ সাদা কাপড়ে বাঁধা নাকি মুখে ডাস্টবিনের কালো ময়লা ডুকায় রাখছেন।
আজ যদি কথা না হয় আগামীতেও যেনো মুখ এভাবে বন্ধ থাকে।সময়টা লিখে রাখলো রাজনীতি।
সাদ্দামের জন্য কোন আফসোস করবো না।
বাংলার সাহসীরাই ছাত্রলীগ করে তাই অঘাত ধৈর্য্য নিয়ে বাংলা নতুন সূর্য দেখার অপেক্ষায়🖤

13/01/2026
04/01/2026

প্রানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকিতে খানজাহান আলী থানা ছাত্রলীগ,খুলনা মহানগর""Khan Jahan Ali Thana Chhatraleague এর পক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা।❤️
#বাংলাদেশরাজনীতি

বাংলাদেশ ছাত্রলীগের ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী-Anniversary of Resurgence, Call of Resistance: মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজে...
01/01/2026

বাংলাদেশ ছাত্রলীগের ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী-
Anniversary of Resurgence, Call of Resistance:
মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয়

৪ জানুয়ারি বাংলাদেশের ছাত্ররাজনীতি, ঐতিহ্য ও রাষ্ট্রচিন্তার ইতিহাসে কেবল একটি স্মরণীয় তারিখ নয় এটি প্রতিরোধের ঘোষণা, প্রতিবাদের শপথ, যুগান্তরের সূচনা, স্বাধীনতা-মুক্তি-দেশ-পতাকা-মানচিত্রের লড়াইয়ের নাম এবং গণতন্ত্রের পুনর্জাগরণের প্রতীক। ১৯৪৮ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগঠনের বীজ রোপণ করেছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ সেই বীজকে এক সাগর রক্ত, সীমাহীন ত্যাগ ও আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে রূপ দিয়েছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক আত্মপরিচয়ে। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা, এগারো দফা, গণঅভ্যুত্থান, স্বাধীনতার ইশতেহার, জয় বাংলা শ্লোগান, জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ, সামরিক স্বৈরাচারবিরোধী সংগ্রাম, মৌলবাদবিরোধী আন্দোলন, মৌলিক অধিকার-ন্যায়বিচার-আইনের শাসনের লড়াই, আধুনিক-পলিসিনির্ভর-জ্ঞানভিত্তিক ছাত্ররাজনীতি বিনির্মাণসহ ঐতিহাসিক প্রতিটি সন্ধিক্ষণে ছাত্রলীগ ছিল দেশ-জাতি-জনপদের পথনির্দেশক, ফ্রেন্ড-ফিলোসফার-গাইড এবং সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগঠিত বিস্ফোরণ।

মহান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে রণাঙ্গনে লড়াই থেকে শুরু করে স্বাধীনতার পর রাষ্ট্রগঠন কিংবা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই, সবকিছুতেই ছাত্রলীগের ইতিহাস প্রত্যক্ষ সংগ্রামের ইতিহাস। আজ যখন একটি অবৈধ, অসাংবিধানিক, দখলদার, ফ্যাসিস্ট ও মাফিয়া সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সর্বগ্রাসী অরাজকতা কায়েম করেছে, তখন ছাত্রলীগ আবারও ইতিহাস অর্পিত দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান আন্দোলনকে বিজয়ের বন্দরে পৌঁছে দিতেও সামনে থেকে নেতৃত্ব দেবে সময়ের সাহসী তারুণ্যের কনভয় বাংলাদেশ ছাত্রলীগ।

এই প্রেক্ষাপটে আগামী ৪ জানুয়ারি, ২০২৬ বাংলাদেশ ছাত্রলীগের ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'Anniversary of Resurgence, Call of Resistance' কর্মসূচির অংশ হিসেবে জানুয়ারি মাসের প্রথমার্ধ জুড়ে দেশব্যাপী নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হলো—

* ১–৪ জানুয়ারি :
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগের কাছে আমাদের যার যে প্রত্যাশা রয়েছে তা উল্লেখ করে ভিডিও বার্তা প্রদান।

* ৪ জানুয়ারি (প্রতিষ্ঠাবার্ষিকী) :
কেন্দ্রীয় ও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন;
ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি;
শিক্ষার্থী ও শিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন;
‘এবারের সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম’ শীর্ষক শোভাযাত্রা;
রাত ৯টায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা (প্রধান অতিথি: বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা)।

* ‘সালাম জানাই সহস্রবার, আমার তিনি গুরু’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচি (১–৭ জানুয়ারি) :
দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার ও তার পেটোয়া বাহিনীর দ্বারা দেশব্যাপী শিক্ষক নির্যাতন, অপমান ও নিপীড়নের প্রতিবাদে ‘সালাম জানাই সহস্রবার, আমার তিনি গুরু’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে—শিক্ষকদের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের শপথ, বই ও লাল গোলাপ উপহার, হয়রানিমূলক শাস্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, অনলাইন আলোচনা সভা ও স্মৃতিচারণ।

* ‘শিক্ষা আমার অধিকার, এই অধিকার ফিরিয়ে দাও’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি (১–৯ জানুয়ারি) :
রাজনৈতিক, নাগরিক, সাংবিধানিক, মৌলিক ও শিক্ষার অধিকারের লঙ্ঘন ঘটিয়ে ১৫ হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল, বহিষ্কার ও বিভিন্ন মেয়াদী শাস্তি এবং প্রায় ৫ লক্ষ শিক্ষার্থীকে শিক্ষাকার্যক্রম থেকে সম্পূর্ণ বঞ্চিত করার প্রতিবাদে ‘শিক্ষা আমার অধিকার, এই অধিকার ফিরিয়ে দাও’ শীর্ষক প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অনলাইন সভা।

* 'সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে' শীর্ষক স্মরণ অনুষ্ঠান (৫–১২ জানুয়ারি) :
মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ঘাতক উগ্রবাদী গোষ্ঠী এবং ফ্যাসিস্ট দখলদার সরকারের হাতে নিহত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সকল প্রগতিশীল সংগঠনের কর্মী, ছাত্র-শ্রমিক-পেশাজীবী-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সকল শহীদের স্মরণে দেশের সকল শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন।

* ‘নারী নির্ভয়, নারী দুর্জয়’ শীর্ষক মিছিল ও ক্যাম্পেইন (৭-১৪ জানুয়ারি) :
দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে, মৌলবাদী গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণে দেশব্যাপি পরিচালিত অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ, লিঙ্গীয় বৈষম্য ও হত্যার প্রতিবাদে মিছিল, অনলাইন ক্যাম্পেইন।

* 'রুঁখে দাঁড়াও সাম্প্রদায়িকতা, বাংলাদেশের বীর জনতা' শীর্ষক মশাল মিছিল (৭-১৪ জানুয়ারি) :
উগ্রবাদী সরকারের নির্দেশনা ও পরিচালনায় সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাস, সহিংতা, খুন, ধর্ষণ, লুটপাট, উপাসনালয় ভাঙচুর, চাকরি বাতিলের প্রতিবাদে মশাল মিছিল।

* 'যে সরকার বই দেয় না, সেই সরকার আর না' শীর্ষক মানববন্ধন, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শনী (৭-১৪ জানুয়ারি) :
টানা দুই বছর শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে বই দিতে না পারা, শিশু-কিশোরদের শিক্ষাবঞ্চিত করা এবং পাঠ্যপুস্তকের ইতিহাস বিকৃতির প্রতিবাদে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন।

* ১০ জানুয়ারি (জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা।

* ৮-১৫ জানুয়ারি :
দখলদার, ফ্যাসিস্ট ইউনূসের দুঃশাসনের উপর অনলাইন কন্টেন্ট প্রতিযোগিতা। বিজয়ীদের পুরষ্কৃত করা হবে।

* অন্যান্য কর্মসূচি (১–১৫ জানুয়ারি) :
শীতবস্ত্র বিতরণ ; খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ ; রক্তদান কর্মসূচি ; বৃক্ষরোপণ ;
মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডাসহ সকল প্রার্থনাস্থলে বাংলাদেশ, বঙ্গবন্ধু ও দেশরত্নের জন্য প্রার্থনা ;
শহীদ, আহত, কারাবন্দী- নেতাকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিবারের সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ ;
ধ্বংসপ্রাপ্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নে আলোক প্রজ্জ্বলন ;
শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ ; বইপড়া ; ক্রিয়েটিভ রাইটিং ও বিজ্ঞান-প্রযুক্তি কর্মশালা ;
দেয়াল লিখন ; ফানুস উৎসব ;

* আন্তর্জাতিক ইউনিটসমূহের জন্য কর্মসূচি:
প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যান্য কর্মসূচির পাশাপাশি অবশ্য পালনীয়ভাবে মানবাধিকার লঙ্ঘন, শিক্ষার অধিকার লঙ্ঘন, সাম্প্রদায়িক নির্যাতন ও ভোটাধিকার হরণের চেষ্টার প্রতিবাদে আন্তর্জাতিক সংস্থা ও অধিকার প্রতিষ্ঠানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

বাংলাদেশ ছাত্রলীগ স্পষ্টভাবে ঘোষণা করছে গণতন্ত্র, সংবিধান ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের সংগ্রাম থামবে না।

সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অপরিসীম ভালোবাসা।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

01/01/2026

জয় বাংলা ✌

Address

Khulna
9205

Alerts

Be the first to know and let us send you an email when খানজাহান আলী থানা ছাত্রলীগ,খুলনা মহানগর""Khan Jahan Ali Thana Chhatraleague posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share