Khulna Development Authority - KDA

Khulna Development Authority - KDA Official page of Khulna Development Authority.

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্বশাসিত সেবাধর্মী প্রতিষ্ঠান৷ পরিকল্পিত নগরায়ন ও আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নিয়ে ১৯৬১ সালের ২১ জানুয়ারী এই প্রতিষ্ঠানের সৃষ্টি৷ জন্মের সূচনালগ্ন থেকেই কেডিএ অর্ডিন্যান্স ১৯৬১ এর ক্ষমতাবলে প্রতিষ্ঠানটি নগর পরিকল্পনা, উন্নয়নে অংশগ্রহন এবং অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রনের উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে৷



নগর পরিকল্পনার পা

শাপাশি আধুনিক ও পরিকল্পিত খুলনা শহর বিনির্মাণে কেডিএ’র রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। আবাসন সমস্যার সমাধান, বাণিজ্যিক ও অর্থনেতিক সুযোগ সুবিধা সৃষ্টি, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্হা সহজতরকরণ ইত্যাদি নাগরিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে খুউক উল্লেখযোগ্য সংখ্যক পরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার উন্নয়ন, সড়ক নির্মাণ, মার্কেট নির্মাণ, বাসটার্মিনাল নির্মাণ, কমিউনিটি সেন্টার নির্মাণ, শিশুপার্ক নির্মাণ ইত্যাদি ৫০টির ও বেশি জনকল্যাণমূলক প্রকল্প সাফল্যের সাথে বাস্তবায়ন করেছে। ফলে খুলনা মাস্টার প্ল্যান এলাকায় নগরায়নের নুতন ধারার সৃষ্টি হয়েছে।



কেডিএ আইন ২০১৮ এর আলোকে কেডিএর সুযোগ্য চেয়ারম্যান, বোর্ড সদস্যবৃন্দ এবং ১০টি শাখার অধিনে ২৫৯ জন জনবল নিয়ে কেডিএ তার আওতাধীন ৮২৪ বর্গঃকিঃমিঃ (নওয়াপাড়া হতে মংলা পর্যন্ত) এলাকার জনগনের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

মহান বিজয়  দিবস উদযাপন“মহান বিজয়  দিবস-২০২৫“  উপলক্ষে  খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করেছে । সূর্যদয়ের সা...
16/12/2025

মহান বিজয় দিবস উদযাপন

“মহান বিজয় দিবস-২০২৫“ উপলক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করেছে । সূর্যদয়ের সাথে সাথে কেডিএ ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যদয়ের পরপরই গল্লামারিস্থ স্মৃতিসৌধে কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, পিএসসি এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণে অংশগ্রহণ করেন কর্তৃপক্ষের সার্বক্ষণিক সদস্যবৃন্দ, সচিব, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। বাদ যোহর কেডিএ জামে মসজিদে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। শিববাড়ী মোড় হতে কেডিএ এভিনিউ দিয়ে ময়লাপোতা হতে গল্লামারী পযন্ত জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হয়। রাতে কেডিএ অফিস ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয় ।

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
15/12/2025

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
17/09/2025

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

20/03/2025

Address

KDA Avenue, KDA Vhaban
Khulna
9000

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Development Authority - KDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Khulna Development Authority - KDA:

Share