10/02/2014
সাবেক মহানগরী সভাপতি, সাংবাদিক শহীদ বেলাল উদ্দীনের ৯ম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শিবিরের বিভিন্ন কর্মসূচী।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক খুলনা মহানগরী সভাপতি, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান নির্ভিক সাংবাদিক শহীদ শেখ বেলাল উদ্দীনের ৯ম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মহানগরী ছাত্রশিবির বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে, মহানগরীর থানায়-থানায় কুরআনখানী, শহীদের কবর জেয়ারত, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, শহীদের জীবনী নিয়ে আলোচনাসভা, শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত।
উল্লেখ্য, ২০০৫ সালের ৫ ফেব্র“য়ারি খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরে বোমা হামলায় গুরুতর আহত হন তৎকালীন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান নির্ভিক সাংবাদিক শহীদ শেখ বেলাল উদ্দীন। ছয়দিন চিকিৎসাধীন থেকে ১১ ফেব্র“য়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শাহাদাতের পিয়ালা পান করেন প্রথিতযশা এ নির্ভিক কলম সৈনিক। শেখ বেলাল উদ্দীন ১৯৫৭ সালের ৩ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে খুলনা জিলা স্কুল থেকে এসএসসি পাশ করেন। স্কুল জীবনেই তিনি বড় ভগ্নিপতি এরশাদ আলীর (মরহুম) হাত ধরে ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন ছাত্র সংঘের কর্মী হন। তারপর তিনি নগরীর দৌলতপুর দিবা-নৈশ্য কলেজে লেখাপড়া করেন। এখান থেকে তিনি ১৯৭৪ সালে এইচএসসি পাশ করেন। তিনি তৎকালীন ছাত্র সংঘের সাথী ও পরে ইসলামী ছাত্র শিবিরের সর্বোচ্চ শপথ (সদস্য) নেন। তিনি খুলনার সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অর্থনীতিতে ¯œাতক ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৮৩-১৯৮৪ ও ১৯৮৬-১৯৮৭ সাল পর্যন্ত খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৭ থেকে ১৯৯০ পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সেক্রেটারিসহ বিভিন্ন সেক্রেটারিয়েটে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে তিনি জাতীয় পত্রিকা দৈনিক সংগ্রামে যোগ দিয়ে সাংবাদিকতার মতো মহান পেশায় প্রবেশ করেন। পাশাপাশি তিনি স্থানীয় পত্রিকা দৈনিক তথ্য ও যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজেও কাজ করতেন। মৃত্যর আগ পর্যন্ত তার প্রিয় পত্রিকা ‘দৈনিক সংগ্রাম’ই ছিল তার কর্মস্থল।