01/08/2026
শোক বার্তা
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের সাবেক নেতা, বিশিষ্ট সমবায়ী, সমাজসেবক এবং কথাকলি প্রেস ও মনন প্রকাশনীর স্বত্বাধিকারী হারুন উর রশিদ-এর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ। আজ এক যৌথ শোকবার্তায় জেলা সংসদের নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় দুই দিন ধরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে নেওয়া হয় এবং দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নেতৃবৃন্দ বলেন, খুলনার ছাত্র আন্দোলন ও প্রগতিশীল রাজনীতিতে হারুন উর রশিদ-এর অবদান অনন্য। ছাত্র রাজনীতি পরবর্তী জীবনেও তিনি কথাকলি প্রেস ও মনন প্রকাশনী প্রতিষ্ঠার মাধ্যমে খুলনার সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির চর্চাকে সমৃদ্ধ করতে আজীবন কাজ করে গেছেন। তাঁর এই প্রয়াণ খুলনা অঞ্চলের প্রগতিশীল ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ তাঁর সংগ্রামী স্মৃতি ও রাজনৈতিক জীবনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে এবং বিপ্লবীদের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে তাঁকে চিরস্মরণীয় করে রাখার অঙ্গীকার ব্যক্ত করছে।