Hello Khulna

Hello Khulna Hello Khulna new hello khulna hello amader khulna আমাদের খুলনা

25/03/2026

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে

10/10/2022
ফকিরহাটে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানাফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযোনে লাইসেন্স ব্যতীত কৃষিপণ্য আমদানি রপ্ত...
19/09/2022

ফকিরহাটে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযোনে লাইসেন্স ব্যতীত কৃষিপণ্য আমদানি
রপ্তানি করা, গুদাম ও হিমাগার পরিচালনা, মাছের মজুদ সম্পর্কে চাহিত তথ্য প্রদান না করা এবং
মিথ্যা বলে কোর্টকে বিভ্রান্ত করার অপরাধে পাইকপাড়া অবস্থিত রূপসা ফিস এ্যালাইড এর
পরিচালককে একটি মামলা ও ৬০হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
অপরিদিকে, উপজেলার শুভদিয়া ইউনিয়নের সততা এন্টার প্রাইজ প্রতিষ্ঠানে সার ডিলারের ব্যবসা
পরিচালনা এবং অবৈধভাবে সার মজুদ করে রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও কৃষি
বিপণন আইন ২০১৮ এ ১টি করা হয়।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, বাগেরহাট
জেলাপ্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে
তিনি জানান।

ফকিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাট প্রতিনিধি:ফকিরহাট মডেল থানা মিলনায়তনে ...
17/09/2022

ফকিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি:
ফকিরহাট মডেল থানা মিলনায়তনে শনিবার বেলা ১১টায় সার্বজনীন শারদীয় দুর্গাপূজা ২০২২ উৎযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান আসাদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, পিলজঙ্গ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মুক্তি, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, লখপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. সেলিম রেজা, শুভদিয়া ইউপি চেয়ারম্যান ফারুকুল ইসলাম ওমর, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনোতোষ রায় কেস্ট প্রমূখ।

ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার অহিদুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) স্বপন রায়,এস আই রফিকুল ইসলাম সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পুজা কমিটি ও গনমাধ্যমকর্মী।

উল্লেখ্য উপজেলার ৬৮টি পুজা মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ফকিরহাটে চিত্রা নদীতে ৬২তম ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিতবিশেষ প্রতিনিধি : ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে মূলঘর চিত্রা নদীতে ৬২...
17/09/2022

ফকিরহাটে চিত্রা নদীতে ৬২তম ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে মূলঘর চিত্রা নদীতে ৬২তম গ্রামবাংলার
ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। বাঙালি সংস্কৃতির প্রাচীনতম
এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর ও নারী-পুরুষেরা আনন্দে মেঠে উঠে।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এতে ১০টি নৌকা অংশগ্রহন
করে। উৎসবমূখর এ নৌকাবাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্বকর্মা পূজা উপলক্ষে অনুষ্ঠিত নৌকাবাইচ এর আয়োজন করে ত্রি-পল্লী মাঝি মিলন সংঘ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার
হোসেন, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান
সরদার আমিনুর রশিদ মুক্তি, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো.
আবু বকর, র ত্রি-পল্লী মাঝি মিলন সংঘের নরেন্দ্রনাথ মজুমদার, পিযুষ কান্তি সরকার, মহাদেব
বিশ্বাস মদন প্রমূখ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযানে ৩২ দালাল আটক🏥🚷খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভি...
22/08/2022

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযানে ৩২ দালাল আটক🏥🚷
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দলাল চক্রের ৩২ সদস্যকে আটক করা হয়েছে। এদের ১৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, বাকী ১৪ জনকে অর্থদন্ড করা হয়েছে। আজ সোমবার (২৩ আগস্ট) বেলা পৌনে ১১ টার দিকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। সাজা প্রাপ্তদের কারাগারে আর বাকীদের অর্থ দন্ডের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি খুমেক হাসপাতালে দালালদের উপদ্রব খুবই বেড়ে গেছে। খুলনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা মানুষেরা তাদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। এমন সব অভিযোগের ভিত্তিতে র‌্যাব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করে।
এ ব্যাপারে র‌্যাব-৬ এর পরিচালক লে: কর্ণেল মোশতাক আহমদ বলেন, স্বাস্থ্যসেবা আমাদের একটি মৌলিক চাহিদা। হাসপাতাল ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বড় পরিসরে দালাল চক্রের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করেছি। দালাল চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব। বিভিন্ন বিচার বিশ্লেষণ করে ৩২ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করণে যারা বিঘ্ন ঘটাবে, তাদের আইনের আওতায় আনা হবে। আগামীতে অভিযান আরও জোরদার করা হবে।
অভিযানে অংশ নেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, দালালদের ২ সপ্তাহের বেশী সময় ধরে টার্গেট করা হয়েছিল। তাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎতপরতা চালিয়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা রোগীদের ভুল বুঝিয়ে হাসপাতালের বাইরে নিয়ে বিভিন্ন নামসর্বস্ব ক্লিনিকে নিয়ে যায়। তারা সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিতে বাধা দেয়। ৩৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। ১৪ জনকে জরিমানা করা হয়েছে। ২ জনের বিরুদ্ধে অপরাধ প্রামানিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
খুমেক হাসপাতালের পরিচালক মো: রবিউল হাসান বলেন, মাঝে মধ্যে আমরা অভিযান চালাই। তবে অভিযানের খবর আগে থেকে পেয়ে অনেকেই পালিয়ে যায়। র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এদের আটক করতে সক্ষম হয়েছে।

ভ্রমণপিপাসুদের জন্য পদ্মা সেতু ভ্রমণের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু এবং ভাঙা এলিভে...
17/07/2022

ভ্রমণপিপাসুদের জন্য পদ্মা সেতু ভ্রমণের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু এবং ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরাবে প্রতিষ্ঠানটি।

পর্যটন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার বলেন, স্বাভাবিক মূল্যের চেয়ে ৫০ শতাংশ ছাড়ে স্বপ্নের পদ্মা সেতু ও নান্দনিক ভাঙ্গা চত্বরে পর্যটনের আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে ট্যুর হবে ২২ জুলাই।

মঙ্গলবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (ভ্রমন ও রেন্ট-এ-কার) মো: নজরুল ইসলাম বলেন, ৮ জুলাই অনলাইনে বুকিং শুরু হলেও আজ ব্যপক সাড়া পাওয়া গেছে। বুকিংয়ের জন্য আমার অফিসার মোবাইল সারাদিনে রাখতে পারেনি। আজই হয়তো বুকিং শেষ হবে। প্রথমে একটি ট্রাভেল বাস নিয়ে যাত্রার পরিকল্পনা থাকলেও বিভিন্ন সুপারিশে যে পরিমান বুকিং হয়েছে তাতে দুটি ট্রাভেল বাস নিয়ে যেতে হবে। সর্বনিন্ম লোক নিয়ে গেলেও ৫০ জন যাত্রী থাকবে।

যাত্রা পরিকল্পনা নিয়ে নজরুল ইসলাম বলেন, ৪টায় গাড়ি ছেড়ে দুই ঘন্টার মধ্যে ভাঙ্গা মোড় পর্যন্ত চলে যাবো। সেখানে ঘাশবন রেস্তোরায় নাস্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সুন্দর পরিবেশে ৫০ জন বসার ব্যবস্থা রয়েছে। এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যখন রাতের আলো জ¦লে ওঠবে তখন ৭টার দিকে রওয়না দিয়ে ৯টার দিকে ফেরত আসবো।

প্রধানমন্ত্রীর যে শখের পদ্মাসেতু যেন সাধারণ মানুষ ঘুরে দেখতে পারে সেই লক্ষ্যে এমন কার্যক্রম শুরু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যটন কর্পোরেশনের বাণিজ্যিক কার্যক্রম বিশেষ করে ট্যুরিজম বন্ধ ছিলো। আমরা নতুন আঙ্গিকে এই কার্যক্রমগুলো শুরু করেছি। পাশাপাশি নতুন গাড়ি বহরে ৪টি এসি ট্যুরিষ্ট কোচ, ৪টি এসি মাইক্রোবাস দিয়ে কার্যক্রম শুরু করেছি।

২২ জুলাইয়ের পর পরবর্তী সপ্তাহে আবারো এই যাত্রার ব্যবস্থা করা হবে জানিয়ে এই ব্যবস্থাপক জানান, প্রথম অবস্থায় স্বল্প টাকায় ভ্রমণের সুযোগ থাকলেও পরবর্তীতে এই খরচ বাড়বে। কমার্শিয়াল কোচে ৯৯৯টাকার প্যাকেজে কিছুটা লোকসানও হতে পারে, তাই খরচ তুলতে পরবর্তীতে ভাড়া আরও বাড়বে।

15/07/2022

ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না

08/07/2022

Hello Doctor, Hello Doctor Khulna, খুলনার বিশেষজ্ঞ ডাক্তার, Doctor, Doctor Khulna

21/06/2022

কক্সবাজার গিয়ে এমন ফিলিংস না নিলেই মিস।কালেক্টর🤣🤣🤣🤣

20/06/2022
বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন আপনি কেন দেয়ালে দেয়ালে বাসা খুঁজবেন?
16/06/2022

বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন আপনি কেন দেয়ালে দেয়ালে বাসা খুঁজবেন?

Address

Khulna City
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Hello Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hello Khulna:

Share