26/08/2026
অনুষ্ঠিত হলো লাল বাউল খেলাঘর আসর-র অনন্য উদ্যোগ ঐতিহ্য পদযাত্রা-পর্ব ০৩
২০২৪ সাল থেকে নিজের জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মনীষীদের অবদান, গুরুত্বপূর্ণ স্থাপনা সম্বন্ধে নতুন প্রজন্মকে জানাতে লাল বাউল খেলাঘর আসর ঐতিহ্য পদযাত্রা (হেরিটেজ ওয়াক)-র আয়োজন করে চলেছে। এবছরের ঐতিহ্য পদযাত্রা গন্তব্য ছিল খুলনার শতাব্দীপ্রাচীন বর্ধিষ্ণু অঞ্চল 'মহেশ্বরপাশা'। মহেশ্বরপাশার কৃতিসন্তান রায়সাহেব শশিভূষণ পাল কর্তৃক নির্মিত বাংলাদেশের প্রথম ফাইন আর্টস স্কুলের আঁতুরভূমি এবং সেখানে টিকে থাকা একটি ভগ্নপ্রায় স্কুলঘর, ৪০০ বছর পুরাতন মহেশ্বরপাশা কালীবাড়ি মন্দির, নবাব আলীবর্দি খানের আমলে নির্মিত মহেশ্বরপাশা জোড়বাংলা মন্দির এবং অধুনা বাংলাদেশে মহেশ্বরপাশার পশ্চিমাংশে নির্মিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পায়ে হেঁটে ভ্রমণ করেন লাল বাউলের সভ্য ভাইবোনেরা। খুলনার ইতিহাস, ঐতিহ্যে নতুন প্রজন্মও অংশীদার হউক- এই লক্ষ্যে লাল বাউল'র এই উদ্যোগে সার্থক হউক!