07/09/2026
০৭/০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনার উদ্যোগে খুলনা বিভাগাধীন জেলা সমবায় কর্মকর্তা ও বিশিষ্ট সমবায়ীগণের অংশগ্রহণে বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনার সভাকক্ষে “মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধে সমবায় সমিতির করণীয়” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ নূরুন্নবী, বিভাগীয় যুগ্ম নিবন্ধক, খুলনা। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা।