BDRCS Khulna Polytechnic Institute Team

BDRCS Khulna Polytechnic Institute Team "জীবন ও স্বাস্থ্য রক্ষা, সেবা ও সংহতি" এই মূলমন্ত্রে বিশ্বাসী।

🩸 রক্তদান হোক মানবতার অঙ্গীকার। ❤️আজ রাত প্রায় ৯:০০ টায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট টি...
29/07/2026

🩸 রক্তদান হোক মানবতার অঙ্গীকার। ❤️

আজ রাত প্রায় ৯:০০ টায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট টিমের উদ্যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য ২ ব্যাগ রক্তের ব্যবস্থা করা হয়েছে।

এই মহৎ কাজে স্বেচ্ছায় রক্তদান করে রোগীর পাশে দাঁড়ানো দুইজন মানবিক রক্তদাতার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা। আপনাদের এই নিঃস্বার্থ সহযোগিতা একজন মানুষের জীবন বাঁচানোর আশাকে আরও শক্তিশালী করেছে।

এক ব্যাগ রক্ত শুধু রক্ত নয়, এটি একটি পরিবারের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। আসুন, মানবতার ডাকে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আসি। আসুন, সবাই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি। আপনার একটি রক্তদানই হতে পারে কারও নতুন জীবনের কারণ।

❤️ মানবতার সেবায়—বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট টিম।

🩸 রক্তদান মানেই একটি জীবনের পাশে দাঁড়ানো।আলহামদুলিল্লাহ!আজ আবারও মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদে...
28/07/2026

🩸 রক্তদান মানেই একটি জীবনের পাশে দাঁড়ানো।

আলহামদুলিল্লাহ!
আজ আবারও মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উপদল নেতা Tanjil Islam Badsha
একজন সিজারিয়ান রোগীর জরুরি প্রয়োজনে ১১তম বারের মতো B+ (বি পজিটিভ) রক্তদান করেছেন।

প্রতিটি রক্তদান একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটায় এবং একটি মূল্যবান জীবন বাঁচানোর সম্ভাবনা তৈরি করে। তানজিলের এই মানবিক উদ্যোগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।

তাঁর জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ তাআলা তাঁর এই মানবিক কাজকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲❤️

"আপনার এক ব্যাগ রক্ত, কারো নতুন জীবনের সূচনা।"

#খুলনা_পলিটেকনিক_ইনস্টিটিউট #রক্তদান_মহৎ_দান

🎉 জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন 🎉  মো. মেহেদী হাসান (কম্পিউটার ২৩-২৪)      - যুব সদস্য -জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রেড ক্র...
25/07/2026

🎉 জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন 🎉
মো. মেহেদী হাসান (কম্পিউটার ২৩-২৪)
- যুব সদস্য -

জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন হোক অসীম আনন্দ, সাফল্য ও মানবসেবার এক উজ্জ্বল অধ্যায়। আপনার নেতৃত্ব, মানবতা ও অকুতোভয় প্রচেষ্টা আমাদের সকলের জন্য প্রেরণার উৎস। মানবতার পথে আপনার পদচারণা যেন আরও দৃঢ় ও আলোকময় হয়—এই কামনায় আজকের দিনটি হোক আপনার জীবনের এক অনন্য ও স্মরণীয় অধ্যায়।
শুভ জন্মদিন 👉 MD Mehedi Hasan 🥳🤍
______________________________
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খ...
22/07/2026

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১- ডোনারের যাতায়াত খরচ

২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ

৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন।

অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু পরবর্তী ব্যবহারে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। হয়তো পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়। অনেক সময় প্রয়োজনীয় খাদ্য ইনটেক করার মত সুযোগ কিংবা সামর্থ্য থাকে না।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেন। নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

🔴 "রাতের অন্ধকারেও নিভে যায়নি আশার প্রদীপ!" 🩸✨সময় তখন রাত ১:০০ টা। চারপাশ নিস্তব্ধ, আর ঠিক তখনই খবর এলো এক মুমূর্ষু সিজা...
20/07/2026

🔴 "রাতের অন্ধকারেও নিভে যায়নি আশার প্রদীপ!" 🩸✨

সময় তখন রাত ১:০০ টা। চারপাশ নিস্তব্ধ, আর ঠিক তখনই খবর এলো এক মুমূর্ষু সিজারিয়ান রোগীর জরুরি 'B+' রক্ত প্রয়োজন। এমন সংকটাপন্ন মুহূর্তে জীবনের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট টিমের উপ-দলনেতা Md Imran Hosen Gazi
হাসপাতালে পৌঁছে বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি সম্পন্ন করলেন তাঁর ৯ম বারের মতো রক্তদান। তাঁর এই মহান উদ্যোগে বেঁচে গেলো একটি জীবন, হাসি ফুটলো একটি পরিবারের মুখে।
মানবতার এই অবিরাম পথচলা অব্যাহত থাকুক। ইমরান ভাইকে অভিনন্দন ও নিরন্তর ভালোবাসা! ❤️🙌

শুভকামনা ও অভিনন্দন! 🎉​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে নতুনভাবে "বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইয়ু...
20/07/2026

শুভকামনা ও অভিনন্দন! 🎉
​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে নতুনভাবে "বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইয়ুথ"-এর কার্যক্রম শুরু হয়েছে। রক্তদান, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাদের এই মানবিক যাত্রা সফল হোক— খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট রেড ক্রিসেন্ট পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ❤️🤍
​তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাতে এবং তাদের পাশে থাকতে নিচের লিংকে ভিজিট করে তাদের কার্যক্রম সম্পর্কে জানার আহ্বান জানাচ্ছি:
📌 ঢাকা পলিটেকনিক রেড ক্রিসেন্টের পোস্ট লিংক: https://www.facebook.com/share/189oNdUuxo/

​পাশাপাশি, আমাদের খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের রেড ক্রিসেন্ট কার্যক্রমে যুক্ত হতে এবং সকল আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেজ ও গ্রুপে যুক্ত থাকুন:
🔹 আমাদের অফিসিয়াল পেজ: https://www.facebook.com/share/1BWpokUkUH/
🔹 আমাদের অফিসিয়াল গ্রুপ: https://www.facebook.com/share/g/187irX5yA1/
​আসুন, সবাই মিলে মানবিক কাজে একে অপরের পাশে দাঁড়াই।
মানবতার সেবায়, আমরাই অগ্রগামী। 🌹

🩸 এক ব্যাগ রক্ত, একটি জীবনের নতুন আশা।আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট  টিমের পক্ষ থেকে একজন...
09/07/2026

🩸 এক ব্যাগ রক্ত, একটি জীবনের নতুন আশা।

আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট টিমের পক্ষ থেকে একজন জরায়ু অপারেশন করা রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান করেছেন তানবিরুল ভাই। তানবীরুল ভাই এর প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি রক্তদানের মতো মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য।

রক্তদান শুধু একটি দান নয়, এটি একজন মানুষের জীবনে নতুন করে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া। আপনার দেওয়া কয়েক ফোঁটা রক্ত হয়তো কারো পরিবারের হাসি ফিরিয়ে দিতে পারে, কোনো মায়ের সন্তানকে বা কোনো সন্তানের বাবাকে ফিরিয়ে দিতে পারে।

💉 রক্তের বিনিময়ে নয়, মানবতার টানে—আমরা করি স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান।

আসুন, মানবতার এই মহৎ কাজে সবাই এগিয়ে আসি। আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি মূল্যবান জীবন।

❤️ রক্ত দিন, জীবন বাঁচান।
মানবতার সেবায় থাকুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে।

🌿 পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুন্দর আগামী 🌿পরিবেশ রক্ষার অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা পলি...
07/07/2026

🌿 পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুন্দর আগামী 🌿
পরিবেশ রক্ষার অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট টিমের উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিচ্ছন্নতা অভিযান। ক্যাম্পাসের আঙিনা, পুকুরের আশপাশ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কারের মাধ্যমে আমরা প্রমাণ করেছি—পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি আমাদের দায়িত্ব ও সচেতনতার পরিচয়।
একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা চলমান থাকবে। আসুন, আমরা সবাই মিলে নিজেদের ক্যাম্পাসকে ভালোবাসি, পরিচ্ছন্ন রাখি এবং অন্যদেরও সচেতন করি।
🌱 "পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ পরিবেশ—এটাই হোক আমাদের সবার অঙ্গীকার।"

মাঠ কাঁপানো লড়াই, হৃদয় জয় করা পারফরম্যান্স! ⚽🔥শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে হাসলো বিএনসিসি 🏆বিএনসিসি vs রেড ক্রিসেন্ট,, ...
06/07/2026

মাঠ কাঁপানো লড়াই, হৃদয় জয় করা পারফরম্যান্স! ⚽🔥
শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে হাসলো বিএনসিসি 🏆

বিএনসিসি vs রেড ক্রিসেন্ট,, ❌
নরওয়ে vs ব্রাজিল,,✅

খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি প্রীতি ফুটবল ম্যাচ। উক্ত ম্যাচে প্রতিদ্বন্দ্বিত...
05/07/2026

খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি প্রীতি ফুটবল ম্যাচ। উক্ত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি।
​📅 তারিখ: ০৬/০৭/২০২৬ (রোজ সোমবার)
🕚 সময়: সকাল ১১:০০টা
📍 ভেন্যু: খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ
​ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হচ্ছে।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when BDRCS Khulna Polytechnic Institute Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category