07/07/2026
তাড়াইল থানা পুলিশের সফল অভিযান,ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক।
কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। এটি ধারাবাহিকতায় তাড়াইল থানা পুলিশের বিশেষ অভিযানে অদ্য ০৭/০৭/২০২৬ ইং তারিখ তাড়াইল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এর প্রেক্ষিতে রাত ০৩.৩০ ঘটিকায় তাড়াইল থানাধীন জাওয়ার ইউপিস্থ পশ্চিম জাওয়ার এলাকার জনৈক হাদিছ মিয়ার মুদির দোকানের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০২ (দুই) জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে আসামীদের হেফাজত থেকে মোট ৩০ (ত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে তাড়াইলসহ আশেপাশের এলাকায় গোপনে ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জ জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#মাদকের_বিরুদ্ধে_অভিযান