IAB কিশোরগঞ্জ পৌর শাখা

IAB কিশোরগঞ্জ পৌর শাখা স্বচ্ছ ও জনবান্ধব শহর গড়া'ই আমাদের অঙ্গীকার�

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ শহর শাখার পূর্নাঙ্গ আমেলাকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন
06/09/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ শহর শাখার পূর্নাঙ্গ আমেলাকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন

05/08/2026

জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অবদান নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক নির্মিত জুলাই ডকুমেন্টারি "পেরিয়ে রক্তভেজা পথ"

05/08/2026
আজকের সমাবেশ ও গণমিছিল সফল হোক ✊
05/08/2026

আজকের সমাবেশ ও গণমিছিল সফল হোক ✊

নির্বাচনী অনিয়ম বিষয়ে ইসলামী আন্দোলনের প্রতিবাদআজ ১২ ফেব্রুয়ারি চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর বারোটার পর থেকে...
12/02/2026

নির্বাচনী অনিয়ম বিষয়ে ইসলামী আন্দোলনের প্রতিবাদ

আজ ১২ ফেব্রুয়ারি চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর বারোটার পর থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রাপ্ত অনিয়মসমূহ তুলে ধরা হলো।

১. ভোলা ১ নং আসনের বহু কেন্দ্রে ভোট আগে হয়ে গেছে।

২. পটুয়াখালী-৪ নং আসনের বিভিন্ন কেন্দ্র ও বিভিন্ন জায়গায় বিএনপি কর্তৃক হাতপাখার নেতাকর্মীদের বাঁধা প্রদান ও হামলা করা হয়েছে।
এছাড়াও ময়পুর মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া সহ জাল ভোট প্রদান করা হচ্ছে।

৩. ভোলা-১ আসনে ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের এজেন্ট মহিলারা জোরপূর্বক মহিলাদের থেকে সীল নিয়ে নিজেদের মার্কায় সীল দিচ্ছে।

৪. ভোলা-১ আসনের আওতাধীন উত্তর দিঘোলদী ৭নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের জেলা সেক্রেটারি ও প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ পর্যবেক্ষণ টিম স্থানীয় বিজেপি নেতাকর্মী কর্তৃক দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা হয়।
পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাদেরকে উদ্ধার করা হয়েছে।

৫. ভোলা-৪ সংসদীয় আসনের আওতাধীন চরকলমী ইউনিয়ন এর ৬০ ও ৬১ নং কেন্দ্রে ভোট কারচুপিতে বাঁধা দেওয়ায় বিএনপি কর্তৃক হাতপাখার নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে।
এতে কয়েকজন গুরুতর আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

৬. নরসিংদী-৫ আসনের রায়পুরাতে ভোট চুরিতে বাঁধা দেওয়ায় হাতপাখার এজেন্টকে বিএনপি কর্তৃক মারধর ও রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি।

৭. ঝালকাঠি-০১
রাজাপুর থানার বড়ইয়া ইউনিয়নে কোথাও এজেন্ট বসতে দেয়না, কর্মীদের কুপিয়ে জখম করেছে, পিটিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছে। এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে।

বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। ঢাকার প্রধান নির্বাচন কমিশনারের কাছেও লিখিত অভিযোগ করা হবে।

ইসলামী আন্দোলন অবশিষ্ট সময়ের প্রশাসনকে আরো কঠোর ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানায়।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

শোক বার্তা।ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, জনাব  রাকিব মুহাম্মদ এর মমতাময়ী মা...
12/02/2026

শোক বার্তা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, জনাব রাকিব মুহাম্মদ এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রজিউন।

মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা কে এম নাজিমুদ্দিন ও সেক্রেটারি মুফতী জোবায়ের আহমাদ।

এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন—আমিন।

বার্তা প্রেরক
শ.ম. সানজিদুল হক
প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখা।

IAB কিশোরগঞ্জ পৌর শাখা'র উদ‍্যোগে জামিয়ার সিরাত মাহফিলে ফ্রি মেডিক্যাল ক‍্যাম্প।ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর পৌ...
05/12/2025

IAB কিশোরগঞ্জ পৌর শাখা'র উদ‍্যোগে জামিয়ার সিরাত মাহফিলে ফ্রি মেডিক্যাল ক‍্যাম্প।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর পৌর শাখার উদ‍্যোগে ঐতিহাসিক দ্বীনিবিদ‍্যাপিঠ আল-জামিয়িতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত দু-দিন ব‍্যাপী সিরাতুন্নবী ( সাঃ ) মাহফিলে আগত মুসল্লিদের জন্য ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পের আয়োজন করা হয়।

অত্র ক‍্যাম্পে প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও ঔষধ বিনামুল্যে বিতরণ করা হয়।

আগামীকালও একইভাবে এ সেবা প্রদান চলমান থাকবে, ইনশাআল্লাহ

বার্তা প্রেরক...
শ.ম. সানজিদুল হক
প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর পৌর শাখা।

৫ নং ওয়ার্ড সম্মেলন'২০২৫ সফল হোক।
07/11/2025

৫ নং ওয়ার্ড সম্মেলন'২০২৫
সফল হোক।

জননেতা আলমগীর হুসাইন তালুকদার তাড়াইল করিমগঞ্জে আগামীর কর্ণধার
04/11/2025

জননেতা আলমগীর হুসাইন তালুকদার
তাড়াইল করিমগঞ্জে আগামীর কর্ণধার

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার সভাপতি, জননেতা জনাব মাওলানা কে এম নাজিমুদ্দিন ভাইয়ের সালাম নিনহাতপাখা মার্কা...
04/11/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার সভাপতি, জননেতা জনাব মাওলানা কে এম নাজিমুদ্দিন ভাইয়ের সালাম নিন
হাতপাখা মার্কায় ভোট দিন।

Address

Kishoreganj Pourasabha
Kishoreganj
2300

Website

Alerts

Be the first to know and let us send you an email when IAB কিশোরগঞ্জ পৌর শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share