ছাত্রশিবির, কুলাউড়া উপজেলা

ছাত্রশিবির, কুলাউড়া উপজেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ছাত্রশিবির, কুলাউড়া উপজেলা, Political Party, Kulaura.

বাছাইকৃত জনশক্তিদের নিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামের আয়োজন করে ছাত্রশিবির, মৌলভীবাজার শহর ও জেলা।এতে প্রধান অতিথ...
13/06/2026

বাছাইকৃত জনশক্তিদের নিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামের আয়োজন করে ছাত্রশিবির, মৌলভীবাজার শহর ও জেলা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো: নোমান হোসেন নয়ন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুলাউড়া উপজেলার উদ্যোগে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতর...
06/06/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুলাউড়া উপজেলার উদ্যোগে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি জনাব ফরিদ উদ্দিন।

বাছাইকৃত জনশক্তিদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুলাউড়া পশ্চিম। অতিথি হিসেবে উপস্থিত ছিল...
05/06/2026

বাছাইকৃত জনশক্তিদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুলাউড়া পশ্চিম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সেক্রেটারি জনাব মহসিন আহমদ ও জেলা দাওয়াহ সম্পাদক জনাব আব্দুল ওয়াহিদ।


“একটি হলেও বৃক্ষরোপণকরবো জনে জনেসবুজ দেশের সুস্থ বাতাসলাগুক সবার প্রাণে”বৃক্ষরোপণ অভিযান ২০২৬(১ জুন থেকে ৩০ জুন)কর্মসূচি...
04/06/2026

“একটি হলেও বৃক্ষরোপণ
করবো জনে জনে
সবুজ দেশের সুস্থ বাতাস
লাগুক সবার প্রাণে”

বৃক্ষরোপণ অভিযান ২০২৬
(১ জুন থেকে ৩০ জুন)

কর্মসূচিসমূহ
✓ প্রত্যেক জনশক্তি ১টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং অন্তত ২টি করে চারা বিতরণ করা।
✓ শাখাভিত্তিক সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা।
✓ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা- বিশেষত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদরাসার ছাত্রদের মধ্যে গাছের চারা বিতরণ করা।
✓ শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদের আঙিনায় ও বাড়ির ছাদে অনুমতি সাপেক্ষে গাছের চারা রোপণ করা।
✓ সকল ক্যাম্পাসের হলগুলোতে টবসহ গাছ লাগানো।
✓ শহর অঞ্চল বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাসার বারান্দা ও ছাদে বাগান তৈরিতে জনশক্তিদের উদ্বুদ্ধ করা।
✓ শহীদের নামে তৈরিকৃত বাগানসমূহ পরিচর্যা ও নতুন গাছ লাগানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করা।
✓ গাছের চারা রোপণের পর তার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় তত্ত্বাবধান চালানো এবং বিগত বছরের রোপিত চারা গাছের পরিচর্যা করা।

বিশেষ নির্দেশনা : চাষাবাদযোগ্য জমির আশপাশে বৃক্ষরোপণ না করা এবং অনুমতি ছাড়া কোনো স্থানে বৃক্ষরোপণ থেকে বিরত থাকা প্রয়োজন।


বুকে নামে ইবরাহিমের, অথই প্রেমের বানআরশে আজিম ছুঁয়ে যাবে তবে, আমাদের কুরবান। ছাত্রসমাজসহ দেশে ও প্রবাসে অবস্থিত সকলকে ছা...
27/05/2026

বুকে নামে ইবরাহিমের, অথই প্রেমের বান
আরশে আজিম ছুঁয়ে যাবে তবে, আমাদের কুরবান।

ছাত্রসমাজসহ দেশে ও প্রবাসে অবস্থিত সকলকে ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা৷

ঈদ মুবারক।

পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্রশিবিরের রাজধানীর...
20/05/2026

পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্রশিবিরের

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির কোমলমতি শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে যৌন নির্যাতন ও বিকৃত উপায়ে হত্যার পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২০ মে ২০২৬ (বুধবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের ওপর সংঘটিত এই অমানবিক ও নৃশংস বর্বরতার ঘটনা পুরো জাতিকে স্তম্ভিত করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটিকে বিকৃত যৌন নির্যাতনের পর অপরাধ ধামাচাপা দিতে তার মরদেহ খণ্ডিত ও গুম করার চেষ্টা করা হয়। এই পাশবিক কর্মকাণ্ড কোনো সুস্থ ও সভ্য সমাজের চিত্র হতে পারে না। এই লোমহর্ষক ঘটনা প্রমাণ করে যে দেশে বিচারহীনতার সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় কোন্ চরম স্তরে পৌঁছেছে।"

বিবৃতিতে নেতৃবৃন্দ চলমান আইনশৃঙ্খলার তীব্র সমালোচনা করে বলেন, "রামিসার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিগত কয়েক মাসে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন চরম আকার ধারণ করেছে। অতি সম্প্রতি সিলেটে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা, নেত্রকোনায় ১১ বছরের শিশুকে যৌন নির্যাতন এবং নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছরের কিশোরীকে অপহরণ ও নৃশংসভাবে হত্যার ঘটনা দেশবাসীকে স্তব্ধ করেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, চলতি ২০২৬ সালের প্রথম চার মাসেই ৭৭৬ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং অন্তত ৮১ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপরন্তু, এসব মামলার মাত্র ৩ শতাংশের কম অপরাধীর সাজা হওয়া প্রমাণ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি কতটা জেঁকে বসেছে। ঘরে-বাইরে বা শিক্ষাপ্রতিষ্ঠানে—কোথাও আজ আমাদের মা-বোন ও শিশুরা নিরাপদ নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব যাদের, সেই সরকার ও প্রশাসন আইনশৃঙ্খলা বজায় রাখতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।"

নেতৃবৃন্দ আরও বলেন, "অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি না হওয়া, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সরকার ও প্রশাসনের উদাসীনতার কারণেই ধর্ষক ও খুনিরা বারবার পার পেয়ে যাচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে রামিসাদের মতো নিষ্পাপ শিশুদের। আমরা স্পষ্ট করে বলতে চাই, আইনশৃঙ্খলার এই নাজুক পরিস্থিতি এবং বিচারহীনতার সংস্কৃতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।"

নেতৃবৃন্দ অনতিবিলম্বে গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাসহ এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে তাঁরা নিহত শিশু রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দেশে নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়তে সর্বস্তরের জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

17/05/2026

"হল দখল কিংবা গণরুম-গেস্টরুম করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে।"

-ছাত্রশিবির, ঢাবি শাখা আয়োজিত নবীন বরণে কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১১৭ তম শহীদ বেলাল হোসাইন ভাইয়ের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করে বাংলাদেশ ইসলামী ছাত...
12/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১১৭ তম শহীদ বেলাল হোসাইন ভাইয়ের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখা।



Address

Kulaura

Telephone

+8801714868293

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির, কুলাউড়া উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share