Jamaat Kulaura Upazila

Jamaat Kulaura Upazila Welcome to Official page of Bangladesh Jamaat-e-Islami, Kulaura Upazila.

কর্মী শিক্ষাবৈঠকের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূকশিমইল ইউনিয়ন শাখা। ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মতিউর...
28/08/2026

কর্মী শিক্ষাবৈঠকের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূকশিমইল ইউনিয়ন শাখা।

ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ফজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূকশিমইল ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আশরাফুল আলম রাজা।

ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের 'ইমারত শাখা' ঘোষণা ও দায়িত্ব প্রদান।​কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন শাখা জামায়াতে ইসলাম...
22/08/2026

ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের 'ইমারত শাখা' ঘোষণা ও দায়িত্ব প্রদান।

​কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীকে 'ইমারত শাখা' হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সাথে মাওলানা মতিউর রহমানকে উক্ত শাখার নতুন আমীর নির্বাচিত করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ামির আলী—সেক্রেটারি, মৌলভীবাজার জেলা জামায়াত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​অধ্যাপক আব্দুল মুনতাজিম আমীর, কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামী,
​সাইফুল ইসলাম খাঁন সহকারী সেক্রেটারি, কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামী

বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জামায়েতে ইসলামী, কুলাউড়া উপজেলা শাখা। উপজেলা জামায়াতের আমীর ও উ...
17/08/2026

বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জামায়েতে ইসলামী, কুলাউড়া উপজেলা শাখা।

উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুন্তাজিম এর সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ৩য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ...
15/08/2026

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ৩য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী ও উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম খান।

কুলাউড়া ব্লাড ফাউন্ডেশন ফুটবল কাপ-২৬ এর সমাপনী ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন...
10/08/2026

কুলাউড়া ব্লাড ফাউন্ডেশন ফুটবল কাপ-২৬ এর সমাপনী ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম খান।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত সহ সকল কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। - অধ্যাপক আব্দুল ম...
10/08/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত সহ সকল কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

- অধ্যাপক আব্দুল মুনতাজিম।
চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা পরিষদ কুলাউড়া।
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা।

বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.)-এর ইন্তেকালের সংবাদে গোটা জাতি স্তব্ধ হয়ে গেল। ঢাকার ব...
05/08/2026

বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.)-এর ইন্তেকালের সংবাদে গোটা জাতি স্তব্ধ হয়ে গেল। ঢাকার বায়তুল মোকাররমে জানাজা অনুষ্ঠিত হবে ভেবে অনেকেই রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু সে আশা পূর্ণ না হওয়ায় মৌলভীবাজার টাউন ঈদগাহে গায়েবানা জানাজার উদ্যোগ নেওয়া হলে তৎকালীন পৌর মেয়র ঈদগাহের চাবি আমাদের দেননি। ঈদগাহের পাশে শুধু জানাজা আদায় করে সংক্ষিপ্ত দোয়া করেই শেষ করব—এমন আবেদন জানালেও প্রশাসন জানাজার অনুমতি দিল না। অবশেষে অনলাইনে দোয়া মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হলো। আমাদের অনলাইন আয়োজনে মুহূর্তেই দেশ ও প্রবাসের প্রায় লক্ষাধিক দর্শক-শ্রোতা যুক্ত হলেন।

আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষ করতেই শাহবন্দর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির ভাইয়ের বাসা পুলিশ ঘেরাও করে জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ ও রাজনগর উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ মো. শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করল। রমজানের রোজা ও ঈদ পালন করা হলো কারাগারেই। শুধুমাত্র দোয়ার আয়োজন করার অপরাধে প্রায় ৮ মাস কারাভোগ শেষে জালেমের কারাগার থেকে মুক্ত হলাম আমরা ৫ জন।

আমাদের সম্মানিত জেলা আমীরের প্রিয়তমা স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সর্বোত্তম চিকিৎসা দেওয়া হলো, কিন্তু আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। অবশেষে তিনি মহান আল্লাহর জিম্মায় চলে গেলেন। মায়ের ইন্তেকালে মা-হারা দুধের শিশুর একমাত্র অবলম্বন যখন বাবা, ঠিক তখনই হঠাৎ রাতের আঁধারে এসে জেলা আমীরকে পুলিশ বাসা থেকে নিয়ে গেল। কোনো কারণ ছাড়াই আবার গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হলো।

মা-হারা সন্তানগুলো অভিভাবকশূন্য হয়ে পড়ল। মা দুনিয়াতে নেই, আর বিনা কারণে বাবা কারাগারে—এ এক হৃদয়বিদারক দৃশ্য!
৫ আগস্ট জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলো। অবশেষে ৬ আগস্ট সকালবেলা মৌলভীবাজার কারাগার থেকে মুক্ত হলেন মজলুম জননেতা ও মৌলভীবাজার জেলা জামায়াতের সংগ্রামী আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।"

ইয়ামীর আলী
সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী
মৌলভীবাজার জেলা।

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে কুলাউড়ায় এক বিশাল গণমিছি...
01/08/2026

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে কুলাউড়ায় এক বিশাল গণমিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুলাউড়া উপজেলা শাখা।

​অদ্য শনিবার বৃষ্টিস্নাত আবহাওয়াকে উপেক্ষা করে বাদ আসর কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মূল সড়কগুলো প্রদক্ষিণ করে দক্ষিণবাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম।

​উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর পরিচালনায় উক্ত মিছিলে ও সমাবেশে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সহকারী সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম খান এবং ইসলামী ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল মুনতাজিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তস্নাত ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। অবিলম্বে জুলাই গণহত্যায় জড়িত খুনি হাসিনা ও তার দোসরদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে জনগণের কাঙ্ক্ষিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানান তিনি।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় বিএনপির সন্ত্রা*সীদের হাম*লায় চোখ হারানো আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপ...
31/07/2026

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় বিএনপির সন্ত্রা*সীদের হাম*লায় চোখ হারানো আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি।

Address

Station Chowmuhona Kamal Plaza
Kulaura

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Kulaura Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share