কৃষকের বাতিঘর

কৃষকের বাতিঘর কৃষকদের কাছে গিয়ে বই পড়ে শোনায় ‘কৃষকের বাতিঘর’।

সারের সংকট মিরপুরে প্রচন্ড! তবে অতিরিক্ত মূল্য দিলেই মিলছে তা। এতে  অনেক ক্ষেত্রেই লোকসান গুনতে হচ্ছে সাধারণ কৃষকদের।
24/08/2025

সারের সংকট মিরপুরে প্রচন্ড! তবে অতিরিক্ত মূল্য দিলেই মিলছে তা। এতে অনেক ক্ষেত্রেই লোকসান গুনতে হচ্ছে সাধারণ কৃষকদের।

বিভিন্ন সারের দোকানে উচ্চমূল্যে সার বিক্রয়ের খবরে আজ আমলার বিভিন্ন সারের দোকান পরিদর্শন করেন মিরপুর উপজেলার অতিরিক্ত কৃষ...
26/12/2024

বিভিন্ন সারের দোকানে উচ্চমূল্যে সার বিক্রয়ের খবরে আজ আমলার বিভিন্ন সারের দোকান পরিদর্শন করেন মিরপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মতিয়র রহমান। এসময় তিনি ব্যবসায়ীদের নির্দিষ্ট মূল্যে সার বিক্রয়ের জন্য আহ্বান জানান এবং কৃষকদের সঙ্গেও কথা বলেন।

পরিদর্শন কার্যক্রম শেষে তিনি কৃষকের বাতিঘরে আসেন এবং এবং আমাদের কার্যক্রম সম্পর্কে ধারনা নেন। একইসঙ্গে তিনি কৃষকদের উন্নয়নে কৃষকের বাতিঘরের সদস্যদের আরও জোরালোভাবে কাজের আহ্বান জানান। একইসঙ্গে এই সংস্থার মাধ্যমে কৃষকদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, নাইম রেজা এবং জাহিদ হাসান । কৃষকের বাতিঘরের পক্ষে এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মো. সামসুল হক, প্রতিষ্ঠাতা ও সভাপতি হোসাইন মোহাম্মদ সাগর, সহ-প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ মো. আশাদুজ্জামান (রতন), সদস্য মো. নাহিদ হাসান সহ অন্যান্যরা।

29/11/2024

শীত সকালে খেঁজুর রসের সন্ধানে কৃষকের বাতিঘর

দুই বছর আগে কাঠমান্ডুতেই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে যেভাবে দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছিলেন, তারই পুনরাবৃত্তি...
30/10/2024

দুই বছর আগে কাঠমান্ডুতেই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে যেভাবে দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছিলেন, তারই পুনরাবৃত্তি চেয়েছিলেন বাংলাদেশের নারী ফুটবল দলের খেলোয়াড়েরা। এবার মাঠে সেটিরই প্রতিফলন দেখা গেল। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় টানা দ্বিতীয়বারের মতো সাফের চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছেন লাল–সবুজের অদম্য মেয়েরা। দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস।

এমন একটা দিনই তো চেয়েছিলাম আমরা! ছাদখোলা বাসে উৎসব হবে আরও একবার! অভিনন্দন তোমাদের!

কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থার হেলথ কেয়ার প্রোগ্রামের মার্কেটিং বিভাগের জন্য কয়েকজন নারী কর্মী প্রয়োজন। কাজের এরিয়া ম...
30/08/2024

কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থার হেলথ কেয়ার প্রোগ্রামের মার্কেটিং বিভাগের জন্য কয়েকজন নারী কর্মী প্রয়োজন। কাজের এরিয়া মিরপুর উপজেলা। কাজের ধরন গ্রামের সাধারণ মানুষকে হেলথ কেয়ার প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত করা। প্রার্থীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ। কাজের সময়- সপ্তাহে ৬দিন; প্রতিদিন ৮ ঘণ্টা। সেলারি ৮ হাজার টাকা এবং যাতায়াত খরচ আলাদা। বাৎসরিক ইনক্রিমেন্ট ও অন্যান্য সুযোগ সুবিধা আছে সংস্থার নিয়ম অনুযায়ী। আগ্রহীদের 01568346312 মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো যাচ্ছে। সিভি পাঠানোর ঠিকানা: [email protected]

Address

Amla Bazar, Mirpur
Kushtia
7032

Alerts

Be the first to know and let us send you an email when কৃষকের বাতিঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কৃষকের বাতিঘর:

Shortcuts

Share

Category