04/09/2026
কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী পৌর বাস টার্মিনালসংলগ্ন কুমারখালী প্রেসক্লাবের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি এনামুল হক, কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা শামসুদ্দিন আহমাদ এবং কুমারখালী উপজেলা যুব বিভাগের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলামসহ দলের নেতৃবৃন্দ।
এ সময় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর, এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহমুদ শরীফ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, কুমারখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, এসএ টিভির ক্যামেরাপারসন ও লিখনি সংবাদের মাহবুব হোসেন, দ্য মিরর অব বাংলাদেশের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক জুনিয়র সাকিব, সাংবাদিক সবুজ, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও যুগ যুগান্তরের কুমারখালী প্রতিনিধি শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক এবং মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।